এবার কি অর্থলোভে বিশ্বকাপটাই বিক্রি করে দেওয়ার ছক কষছেন ফিফা (FIFA) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো? অন্তত একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যমের তেমনটাই দাবি। ওই সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলছে, ফিফা নাকি আগামী বিশ্বকাপ থেকেই টুর্নামেন্টে সরাসরি বেসরকারি বিনিয়োগ আহ্বান করার প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করছে। খবর প্রকাশ্যে আসতেই কড়া প্রতিক্রিয়া দিল উয়েফা।
ঠিক কী পরিকল্পনা ফিফার? ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, আগামী বিশ্বকাপের আগে সদস্য দেশগুলোর অনুমোদন সাপেক্ষে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে বেসরকারি সংস্থার থেকে ১০ বিলিয়ন ডলার অর্থ তোলার পরিকল্পনা করা হচ্ছে। বিশ্বকাপ পরিচালনার জন্য ২০ বিলিয়ন ডলার মূল্যের একটি কোম্পানি গঠন করা হবে। এর মধ্যে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ১০ বিলিয়ন ডলারের অংশীদারিত্ব বিক্রি করা হবে। যৌথভাবে টুর্নামেন্ট পরিচালিত হবে। তবে ফিফার হাতেই খেলাধুলা ও নিয়মকানুনের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।
আরও পড়ুন:
ইনফান্তিনোর দাবি, বিশ্বব্যাপী ফুটবলের উন্নতিকল্পেই ওই পরিকল্পনা তাঁর। বেসরকারি বিনিয়োগকারীর কাছ থেকে যে টাকা পাওয়া যাবে, সেটা চলে যাবে গরিব দেশগুলিতে ফুটবলের উন্নতিকল্পে। যদিও ব্রিটিশ সংবাদমাধ্যমগুলির দাবি, যে পরিকল্পনা ইনফান্তিনো করছেন, সেটা আসলে বিশ্বকাপের নিয়ন্ত্রণ বেসরকারি হাতে ছেড়ে দেওয়ার মতো। তাতে ইনফান্তিনোর নিজের মোটা অঙ্কের লাভ হবে।
ওই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই কড়া ভাষায় বিবৃতি দিয়েছে উয়েফা। ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা বলে দিচ্ছে, ‘এই সিদ্ধান্ত সব সীমা অতিক্রম করেছে। যারা ফুটবলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। যারা এই খেলাটার নিয়ন্ত্রক, সেই সব প্রতিষ্ঠানের এগুলো কখনওই করা উচিত নয়।’ উয়েফা আরও জানায়, ‘আমরা কেউই ফুটবলের মালিক নই। বিশ্বকাপ ফিফার বিক্রি করার সম্পদ নয়।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দাম্পত্য সমস্যা-অমঙ্গল দূর করার টোপ, মহিলার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পগারপার ‘তান্ত্রিক’
-
সমাজমাধ্যমে পরিচয়, প্রেমের ফাঁদে ফেলে ২ নাবালিকার যৌন হেনস্তা! ধৃত অভিযুক্তরা
-
ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আবেদন, সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল
-
স্কুলের ২২ লক্ষ টাকা তছরুপ! বাগদায় তৃণমূল প্রধানকে ‘ডিম থেরাপি’, ছেঁড়া হল জামা
-
নন্দীগ্রাম আসন ছাড়তে চেয়ে বেনুগোপালকে ফোন মমতার, জোটে নারাজ কংগ্রেস
