Advertisement
Advertisement
FIFA World Cup 2026

বিশ্বকাপ শুরুর মুখে বিপাকে আয়োজক আমেরিকা, ধর্মঘটের পথে ২০০০ স্টেডিয়াম কর্মী

বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েক দিন বাকি। তার আগেই নতুন করে সমস্যার মুখে আয়োজক দেশ আমেরিকা। এবার ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন ক্যালিফোর্নিয়ার বিখ্যাত সোফি স্টেডিয়ামের প্রায় ২০০০ কর্মী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ১৮:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ১৮:০৭

options
link
বিশ্বকাপ শুরুর মুখে বিপাকে আয়োজক আমেরিকা, ধর্মঘটের পথে ২০০০ স্টেডিয়াম কর্মী zoom
ধর্মঘটের হুঁশিয়ারি ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামের প্রায় ২০০০ কর্মীর। ছবি সংগৃহীত।

বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরুর আর মাত্র কয়েক দিন বাকি। তার আগেই নতুন করে সমস্যার মুখে আয়োজক দেশ আমেরিকা। এবার ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামের প্রায় ২০০০ কর্মী। যা বিশ্বকাপের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

১৩ জুন এই স্টেডিয়ামেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আমেরিকা। কিন্তু স্টেডিয়ামের খাবার সরবরাহকারী কর্মীদের সঙ্গে চুক্তি এখনও ঝুলে রয়েছে। ফলে বেতন ও চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগে থাকা কর্মীরা ধর্মঘটের পথে হাঁটার হুমকি দিয়েছেন। শ্রমিক সংগঠনের সদস্য ইয়োলান্ডা ফিয়েরো জানিয়েছেন, কর্মীদের মূল দাবি হল, স্থায়ী কর্মসংস্থান ও ন্যায্য পারিশ্রমিক। বিশ্বকাপ শুরুর আগে সমস্যার সমাধান না হলে অনেক কর্মী কাজে না-ও যোগ দিতে পারেন।

Advertisement

শ্রমিক সংগঠনের যুগ্ম-সভাপতি কার্ট পিটারসেন প্রশাসনকে কড়া বার্তা দিয়ে বলেছেন, “স্টেডিয়ামের কর্মীরাই যদি নিজেদের বাড়িভাড়া দেওয়ার মতো উপার্জন না করেন, তাহলে বিশ্বকাপ আয়োজনের সাফল্যের দাবি অর্থহীন। পরিস্থিতি এমন হলে আমাদের ধর্মঘটে যেতে হতে পারে। তখন মাঠে ফিফা কর্তাদের জন্য জল ছাড়া কিছুই থাকবে না।” অন্যদিকে, স্টেডিয়ামের খাবার পরিষেবার দায়িত্বে থাকা লেজেন্ডস গ্লোবাল আশাবাদী, দ্রুত সমাধান হবে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, “আলোচনা ইতিবাচক পথে এগোচ্ছে। বিশ্বকাপ শুরুর আগেই নতুন চুক্তি সম্পন্ন হবে বলে আমরা আশা করছি। দর্শক ও অতিথিদের সেরা পরিষেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত।” উল্লেখ্য, আমেরিকায় বিশ্বকাপ আয়োজন ঘিরে এর আগেও একাধিক বিতর্ক তৈরি হয়েছে। ভিসা জটিলতা, কঠোর অভিবাসন নীতি, টিকিটের উচ্চ মূল্য এবং কিছু দেশের অংশগ্রহণ নিয়ে বিতর্ক বারবার শিরোনামে এসেছে। তার মধ্যেই বিশ্বকাপের ঠিক আগে স্টেডিয়াম কর্মীদের ধর্মঘটের সম্ভাবনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এখন দেখার, শেষ মুহূর্তে আলোচনার মাধ্যমে এই সংকট কাটানো যায় কি না।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.