Advertisement
Advertisement
Neymar

এখনও বেঁচে নেইমারের বিশ্বকাপ আশা! দল ঘোষণার আগে ব্রাজিল তারকাকে ডাক আন্সেলোত্তির

১৮ মে ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করবেন আন্সেলোত্তি। তার আগে বিশ্বকাপের চূড়ান্ত দলে নেওয়ার জন্য ব্রাজিলের এক সাংসদ তিনপাতার চিঠি দিয়েছেন ফুটবল ফেডারেশনকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০২৬, ১৯:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০২৬, ১৯:০৪

options
link
এখনও বেঁচে নেইমারের বিশ্বকাপ আশা! দল ঘোষণার আগে ব্রাজিল তারকাকে ডাক আন্সেলোত্তির zoom
নেইমার। ফাইল ছবি
Advertisement

ফের বিশ্বকাপের স্বপ্ন দেখতে শুরু করেছেন নেইমার (Neymar)। এর আগে কোচ কার্লো আন্সেলোত্তি ব্রাজিলের ম্যাচের যে দল ঘোষণা করেছিলেন, সেখানে স্যান্টোস তারকা ছিলেন না। কিন্তু এবার বিশ্বকাপের জন্য ৫৫ জনের যে প্রাথমিক দল ঘোষিত হয়েছে, তাতে ঠাঁই পেয়েছেন নেইমার। এবার নিজেকে ‘প্রমাণ’ করতে হবে। এদিকে তারকা ফুটবলারকে বিশ্বকাপের চূড়ান্ত দলে নেওয়ার জন্য ব্রাজিলের এক সাংসদ তিনপাতার চিঠি দিয়েছেন ফুটবল ফেডারেশনকে।

১৮ মে ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করবেন আন্সেলোত্তি। তার আগে ৫৫ জনের একটি প্রাথমিক দল জানানো হয়েছে। এর আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রীতিম্যাচের দলে নেইমার ছিলেন না। বর্ষীয়ান কোচ বারবার বলেছেন, যদি নেইমার ১০০ শতাংশ ফিট থাকতে পারেন ও সেরাটা দিতে পারেন, তাহলে ডাক পাবেন। প্রায় আড়াই বছর হয়ে গেল নেইমার হলুদ জার্সি গায়ে চাপাননি। স্যান্টোসের হয়ে মাঝে ফর্মের ঝলক দেখালেও চোট-আঘাতের সমস্যা ফের চাগাড় দিয়েছে।

Advertisement

এই মরশুমে ১৩ ম্যাচে ৬টি গোল করেছেন। ৩টি অ্যাসিস্ট আছে। স্যান্টোসের শেষ ম্যাচেও গোল পেয়েছেন। গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছে। এবার ৫৫ জনের দলে ডাক। আন্সেলোত্তির পরীক্ষায় পাস করতে পারবেন কি না সময় বলবে। তবে এবার অন্তত পরীক্ষায় বসার সুযোগ পেলেন।

এদিকে নেইমারকে যেন বিশ্বকাপে রাখা হয়, এই মর্মে ফুটবল ফেডারেশনকে দীর্ঘ চিঠি দিয়েছেন সেই দেশের সাংসদ হেলিও লোপেস। তাঁর বক্তব্য নেইমার ব্রাজিলীয় ফুটবল সমর্থকদের অত্যন্ত প্রিয়। কোটি কোটি মানুষ তাঁকে দলে দেখতে চায়। তিনি শুধু সেই ভাবনাটা তিন পাতার চিঠিতে জানিয়েছেন। নেইমার ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি বলসোনারোর ভক্ত। লোপেসও সেই দলের সমর্থক। ব্রাজিলের সাধারণ মানুষের মধ্যে ৫৩ শতাংশ নেইমারকে বিশ্বকাপের দলে দেখতে চান।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.