দেশের ফুটবল টিম বিশ্বকাপ খেলছে! একের পর এক ম্যাচ জিতে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আনন্দ উদযাপন করতে তাই টুর্নামেন্টের ময়দানে হাজির দেশের এক প্রাক্তন মেয়র। আর তাঁকে দেখেই বিস্ময়ে হতবাক নেটনাগরিকরা। সোশাল মিডিয়ায় তুমুল আলোড়ন। কেন? কারণটি লুকিয়ে রয়েছে মেয়রের পরনের পোশাকটিতে! হাল আমলে দাঁড়িয়েও পোশাক কোনও আলোচ্য বিষয় নাকি? গোড়া থেকে বলা যাক তবে।

আরও পড়ুন:
দেশের নাম মেক্সিকো। সম্প্রতি ফিফা বিশ্বকাপ ২০২৬-এ (FIFA World Cup 2026) ফুটবল খেলায় দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মেক্সিকো জয়লাভ করেছে ইতিমধ্যেই। ফলে স্বাভাবিকভাবেই দেশ জুড়ে আনন্দের আবহ। ময়দানে চলছে মেক্সিকোর জাতীয় ফুটবল টিম অর্থাৎ ‘এল ট্রি’-এর খেলা। আর তা-ই দেখতে গ্যালারিতে সাঙ্গপাঙ্গ-সমেত ভিড় করেছেন সান্দ্রা কুয়েভাস। একসময়ে মেক্সিকোর কুয়াহতেমোক নামের আঞ্চলিক প্রদেশের মেয়র পদে আসীন ছিলেন তিনি। ২০২৪ সালে সে পদ ছাড়েন। বর্তমানে ‘মেক্সিকো ন্যুয়েভো পলিটক্যাল মুভমেন্ট’-এর কো-অরডিনেটর হিসেবে তিনি কর্মরত। ফলে স্বাভাবিকভাবেই খানিক স্পটলাইট সর্বদাই তাঁর প্রতি তাক করাই থাকে।
তবে এদিন জনগণের নজর বিশেষভাবে কেড়েছিল সান্দ্রার পোশাকটি। বছর ৪০-এর সান্দ্রা যেন ধরা দিয়েছেন লাস্যময়ী যুবতীর অবতারে। সাদা ধবধবে এক লো-কাট ট্যাঙ্ক টপ বেছে নিয়েছেন এদিনের ইভেন্টের জন্য। ক্যামেরার সামনে স্পষ্টতই দৃশ্যমান হয়েছে তাঁর মাখনের মতো নরম দেহখাঁজ, তাঁর বক্ষবিভাজিকা। সান্দ্রা গলায় পরেছেন ঝলমলে কাচ-রঙা মালা, ফলে দৃষ্টি আকর্ষিত হতে আর কিছু বাকি থাকে না! সোশাল মিডিয়ায় এদিনের কিছু ছবি তিনি আপলোড করার কিছুক্ষণের মধ্যেই পড়তে থাকে গুচ্ছ গুচ্ছ কমেন্ট। কমবেশি প্রতিটি তির্যক মন্তব্যই বেঁকে যায় তাঁর পোশাকের প্রসঙ্গে।

ঘটনাস্থলে সান্দ্রাকে দেখা যায়, মেক্সিকান জার্সিটি কোমরে বেঁধে নিতে। তবে আপলোড হওয়া ফোটোর কোনওটিতেই পরনে জার্সি-সমেত ধরা দেন না সান্দ্রা। মসৃণ ত্বকের মতোই ফোটোতে ধরা দেয় তাঁর লাল লিপস্টিক, উজ্জ্বল হাসি। যদিও বিপুল সংখ্যক নেতিবাচক মন্তব্য সত্ত্বেও বিন্দুমাত্র দমে যাননি তিনি! বরং সগৌরবে জানান দেন, মানুষ অমন আক্রমণ করেই থাকেন। তাতে মেক্সিকানদের ঘাবড়ে গেলে চলে না! এমনকী তাঁর বক্ষযুগলের দৃশ্যমানতার প্রসঙ্গটিকেও স্পোর্টসম্যান স্পিরিটে লুফে নিয়ে জবাব দেন সান্দ্রা, ‘কি আর করি, ও দুটিকে তো আর খুলে ফেলে দেওয়া যায় না!’
বিশ্বকাপের মরশুমে এমন দাপুটে সাবেক মেয়রই যে সোশাল মিডিয়ায় ভাইরাল হবেন, তা কি আর বলার অপেক্ষা রাখে?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রত্যাবর্তনের রোনাল্ডোয় পাঁচতারা পর্তুগাল, উজবেকিস্তানকে গুঁড়িয়ে এল বিশ্বকাপের প্রথম জয়
-
মহরমের শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শনে ‘না’! নিয়ন্ত্রণে তাজিয়ার উচ্চতাও, প্রত্যেক থানাকে নির্দেশ লালবাজারের
-
টাকির বিতর্কিত হোটেল ভাঙার নির্দেশ হাই কোর্টের, কবে শুরু কাজ?
-
থাকবে সাংস্কৃতিক মঞ্চ, ফুড কোর্ট! পুজোর আগেই শেষ হবে কুমোরটুলির ঘাট সংস্কারের কাজ
-
এখনও ফুরিয়ে যাইনি… নিন্দুকদের জবাব দিয়ে বিশ্বকাপে বিশ্বরেকর্ড রোনাল্ডোর
