Advertisement
Advertisement
Lionel Messi

মেসির চোট নিয়ে বিরাট আপডেট দিল মায়ামি, কেন পিছোচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা?

ইন্টার মায়ামির হয়ে ম্যাচ খেলার সময় বাঁপায়ে আচমকা অস্বস্তি অনুভব করেন মেসি। বিশ্বকাপ শুরু হতে ১৬ দিন বাকি। তার আগে মেসির চোটে উদ্বেগ আর্জেন্টিনা-ভক্তদের মধ্যে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ১৭:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ১৭:১৬

options
link
মেসির চোট নিয়ে বিরাট আপডেট দিল মায়ামি, কেন পিছোচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা? zoom
লিওনেল মেসি। ছবি সংগৃহীত।
Advertisement

বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তার আগে উদ্বেগের খবর মেসি-ভক্তদের জন্য। ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে আচমকাই মাঠ ছাড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বিশ্বকাপে কি খেলতে পারবেন? কতটা গুরুতর চোট। সেই বিষয়ে আপডেট দিল ইন্টার মায়ামি।

মায়ামির এনইউ স্টেডিয়ামে ম্যাচের ৭০ মিনিটের দিকে ফ্রি-কিক নেওয়ার পর বাঁ ঊরুর উপরের অংশে অস্বস্তি অনুভব করেন তিনি। নিজেই বদলির আবেদন জানান। ৭৩ মিনিটে তাঁর পরিবর্তে মাঠে নামেন মাতেও সিলভেত্তি। সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে, তাঁর মাঠ ছাড়ার পরের আচরণে। কারণ ডাগআউটে না বসে সরাসরি ড্রেসিংরুমে ফিরে যান এলএম১০।

Advertisement

বয়স ৩৮। এই বয়সে হ্যামস্ট্রিংয়ে চোট পেলে সারতে সময় লাগে। সেক্ষেত্রে বিশ্বকাপে খেলার সুযোগও হাতছাড়া হতে পারে। কিন্তু পরিস্থিতি সেরকম নয়। ইন্টার মায়ামির বিবৃতিতে জানিয়েছে, ‘‘সোমবার আরও স্বাস্থ্য পরীক্ষার পর প্রাথমিকভাবে জানা গিয়েছে, মেসির বাঁপায়ের হ্যামস্ট্রিংয়ের পেশিতে অতিরিক্ত চাপের কারণে পেশিতে ক্লান্তিজনিত সমস্যা দেখা দিয়েছে। তিনি কবে শারীরিক কার্যক্রমে ফিরতে পারবেন, তা নির্ভর করবে তাঁর চিকিৎসাগত ও শারীরিক অগ্রগতির ওপর।”

অর্থাৎ চোট লাগেনি। শুধু ‘মাসল ফ্যাটিগ’। দিন দশেক বিশ্রাম পেলে এই সমস্যা মিটে যায়। বিশ্বকাপ শুরু হতে ১৬ দিন বাকি। আগামী ৭ জুন আর্জেন্টিনার প্রস্তুতি ম‌্যাচ হন্ডুরাসের বিপক্ষে। মেসি আগামী ১ জুন যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দেবেন। তবে ম্যাচ খেলবেন কি না সন্দেহ। আর্জেন্টিনার গ্রুপে আলজেরিয়া, জর্ডান ও অস্ট্রিয়া আছে। প্রথম ম্যাচ ১৭ জুন। ফলে বিশ্বকাপের শুরু থেকে খেলতে অসুবিধা হবে না।

এখনও বিশ্বকাপের দল ঘোষণা করেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কেন দেরি হচ্ছে? আসলে স্কালোনির সঙ্গে তিনজন সহকারী কোচ আছেন। আর আছেন ম্যাচ অ্যানালিস্ট ও ফিটনেস কোচ। এই ছ’জনের মধ্যে অনলাইন গ্রুপে কথা হচ্ছে। তাঁরা নিজস্ব তালিকা জমা দিয়েছেন। যতক্ষণ না তাতে সহমত হচ্ছে, ততক্ষণ দল ঘোষণা করতে চাইছেন না স্কালোনি। এর মধ্যে আর্জেন্টিনা শিবিরে আরেকটি চোটের সমস্যা আছে। অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস আকুনা চোট পেয়েছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.