দীর্ঘ ৫২ বছরের অপেক্ষার পর আবার ফুটবলের সর্বোচ্চ মঞ্চে ফিরে এসেছে হাইতি। ১৯৭৪ সালের পর এই প্রথম তারা বিশ্বকাপের মূলপর্বে। কিন্তু তাদের এই প্রত্যাবর্তন ঘিরে শুধু মাঠের লড়াই নয়, আলোচনায় তাদের জার্সিও। কারণ সেই জার্সিতে জায়গা পেয়েছে পোল্যান্ডের জাতীয় পতাকা। যা দেখে ফুটবলপ্রেমীরা কৌতূহলী। সবাই যখন অবাক, তখনই শুরু হয় গল্পের আসল খোঁজ। কেন হিস্পানিওলা দ্বীপের এই দেশের জার্সিতে ইউরোপের একটি দেশের প্রতীক?

আরও পড়ুন:
এর উত্তর লুকিয়ে আছে দুই শতাব্দীরও বেশি পুরনো ইতিহাসের ধুলোজমা কাহিনিতে। ১৮০২ সালের সেই উত্তাল সময়। সেই সময় হাইতি ছিল ফরাসি উপনিবেশ। দেশটির আকাশে তখন স্বাধীনতার অগ্নিশিখা। দিকে দিকে ক্রীতদাসদের বিদ্রোহ। সেই বিদ্রোহ দমাতে তৎকালীন ফরাসি শাসক নেপোলিয়ন বোনাপার্টের নির্দেশে পাঠানো হয় প্রায় ৫,০০০ সৈন্য। যাদের বড় একটি অংশ ছিলেন তৎকালীন বিভক্ত ও পরাধীন পোল্যান্ড থেকে আসা। নিজের দেশও যখন স্বাধীনতার স্বপ্নে ছটফট করছে, তখন তারা ফ্রান্সের হয়ে যুদ্ধ করতে এলেও অনেকেই মনে মনে বয়ে বেড়াচ্ছিল এক আশা। যদি ফ্রান্সকে সহায়তা করা যায়, তবে ভবিষ্যতে পোল্যান্ডের স্বাধীনতা আন্দোলনের পাশে দাঁড়াবে তারা।
কিন্তু হাইতির মাটিতে পা রাখার পর সেই সব সেনার অনেকের চোখেই ধীরে ধীরে নেমে আসে এক কঠিন সত্যের পর্দা। বুঝতে পারেন, এই যুদ্ধ আসলে স্বাধীনতার জন্য লড়াই করা নিপীড়িত ক্রীতদাসদের বিরুদ্ধে। নিজের বিবেক আর পরাধীন মাতৃভূমির যন্ত্রণা একসঙ্গে মিলে অনেক পোলিশ সেনার মনকে নাড়িয়ে দেয়। আর সেই দ্বিধার ভেতর থেকেই জন্ম নেয় এক অন্য মোড়। পোলিশ সেনারাই ফরাসি বাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলে নেন। যোগ দেন বিদ্রোহীদের দলে। রক্তমাখা আত্মত্যাগে গড়া সেই সংগ্রামে হাইতির স্বাধীনতার ইতিহাস এখনও ইট-কাঠ-পাথরের পাঁজরে ফিসফিস কথা বলে। ১৮০৪ সালে হাইতি স্বাধীনতা অর্জন করে। তখন দেশের নেতা জ্যাক দেসালিন সেই পোলিশ সেনাদের অবদানকে বিশেষ মর্যাদা দিতে ভোলেননি।
View this post on Instagram
হাইতির স্বাধীনতা সংগ্রামে পোলিশ সেনাদের অবদানের বিশেষ স্বীকৃতিও দেওয়া হয়েছিল। কীভাবে? সময় গড়িয়ে তখন ১৯০৫ সাল। নতুন সংবিধান প্রণয়ন হয় হাইতিতে। সেই সংবিধান অনুযায়ী, হাইতিতে বিদেশি শ্বেতাঙ্গদের জমি কেনা নিষিদ্ধ থাকলেও পোলিশদের ক্ষেত্রে ছিল আলাদা ছাড়। সে সময় হাইতিতে থাকা প্রায় ৫০০ পোলিশ সেনা এই বিশেষ অনুমতির সুযোগে জমি কিনে ধীরে ধীরে সেখানেই থিতু হন। গড়ে তোলেন নতুন জীবন। মিশে যান স্থানীয় সমাজের রক্তধারায়। সময়ের প্রবাহে সেই সম্পর্ক ধীরে ধীরে এতটাই গভীর হয়ে ওঠে যে, তা আজও দুই জাতির ইতিহাসে এক অটুট সেতুবন্ধনের কাজ করে। দুই দেশের এই ঐতিহাসিক বন্ধুত্বের স্মারক হিসাবেই বিশ্বকাপের মঞ্চে হাইতির জার্সিতে জায়গা করে নিয়েছে পোল্যান্ডের পতাকা। এই আত্মত্যাগ আর কৃতজ্ঞতার ইতিহাসই আজও দুই দেশের সম্পর্ককে এক অদৃশ্য সুতোর মতো বেঁধে রেখেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?
