বিশ্বকাপ জয়ের পর সোনালি ট্রফি উঁচিয়ে ধরা কিংবা গলায় মেডেল ঝুলিয়ে সেলিব্রেট করার ছবি দেখে অভ্যস্ত আমরা। এবার থেকে সেই পরিচিত ছবিতে যোগ হচ্ছে নতুন স্মারক। বিশ্বচ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা ট্রফি ও সোনার পদকের পাশাপাশি পাবেন বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’।
উত্তর আমেরিকার বিভিন্ন খেলায় এই রীতির প্রচলন অনেক দিনের। এবার প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপেও এই নতুন সম্মাননা চালু করছে ফিফা। ফাইনালের পর পুরস্কার বিতরণী মঞ্চেই চ্যাম্পিয়ন দলের কোচ ও খেলোয়াড়দের হাতে প্রতীকী ‘চ্যাম্পিয়নশিপ রিং’ তুলে দেওয়া হবে। পরে প্রত্যেকের আঙুলের মাপ অনুযায়ী আলাদা করে তৈরি করা হবে স্থায়ী আংটি। ফিফা জানিয়েছে, মার্কিন ক্রীড়া সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে এনবিএ ও এনএফএল-এর মতো প্রতিযোগিতায় চ্যাম্পিয়নদের রিং দেওয়ার যে প্রথা রয়েছে, সেই ঐতিহ্য থেকেই অনুপ্রাণিত হয়ে ফুটবল বিশ্বকাপেও এই নতুন সম্মাননা যুক্ত করা হচ্ছে।
আরও পড়ুন:
যেহেতু এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে আমেরিকা, কানাডা ও মেক্সিকোয়, তাই এই সংস্কৃতির সংযোজনকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। ফিফার অফিসিয়াল ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে, এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে মোট ২,০২৬টি বিশেষ আংটি তৈরি করা হবে। এর মধ্যে মাত্র ৩০টি থাকবে বিশ্বচ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য। বাকি ১,৯৯৬টি সরকারি লাইসেন্সপ্রাপ্ত স্মারক হিসাবে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য বাজারে আনা হবে। প্রতিটি আংটির এক পাশে থাকবে বিশ্বকাপের নকশা, অন্য পাশে চ্যাম্পিয়ন দলের পরিচয়, প্রতীক এবং রং। খেলোয়াড় ও কোচদের জন্য তৈরি বিশেষ সংস্করণের আংটিতে থাকবে আলাদা সিরিয়াল নম্বর। তা প্রত্যেকের আঙুলের মাপ অনুযায়ী কাস্টমাইজ করা হবে।
১৯ জুলাইয়ের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। গতবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতিমধ্যেই তিনবার বিশ্বকাপ জিতেছে। স্পেনের ঝুলিতে রয়েছে একটি বিশ্বকাপ। যে দলই এবার শিরোপা জিতুক না কেন, তারাই হবে ইতিহাসের প্রথম বিশ্বচ্যাম্পিয়ন, যারা নতুন ‘চ্যাম্পিয়নশিপ রিং’ হাতে পাবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মোবাইলে আর্জেন্টিনার খেলা দেখায় বুঁদ, খালে পড়ে মৃত্যু বাংলাদেশের যুবকের
-
বন্ধ কারখানায় উদ্ধার কন্ডোম, চলত মধুচক্র! খুলতেই চক্ষু চড়কগাছ মালিকের
-
স্কুল-পড়ুয়াদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা, কাদের ক্ষেত্রে বিশেষ ছাড়? জারি নির্দেশিকা
-
চাইলেই কি মুজিব মোছা যায়! ‘বিপ্লবী’ ছাত্রদের নেতার মুখেই ‘জয় বাংলা’ স্লোগান
-
টাইম বোমায় ভারতকে রক্তাক্ত করার ছক! গুজরাটে গ্রেপ্তার ৫ জইশ জঙ্গি
