ম্যাচের বয়স তখন ২৫ মিনিট। পেনাল্টি পায় ফ্রান্স। আশরফ হাকিমির কাছ থেকে বল কেড়ে নিয়ে এমবাপেকে (Mbappe) পাস বাড়ান দুয়ে। গতি বাড়িয়ে মরক্কোর বক্সে ঢুকে পড়তেই তাঁকে ফাউল করেন নৌসের মাজরাউই। প্রায় ৩ মিনিট ১২ সেকেন্ড ধরে ভিএআর রিপ্লে দেখে যাচাইয়ের পর পেনাল্টির সিদ্ধান্ত বহাল থাকলেও স্পটকিক থেকে এমবাপের নেওয়া দুর্বল শট রুখে দেন মরক্কো গোলরক্ষক। অনেকেই বলছেন, এতক্ষণ অপেক্ষার জন্যই মনঃসংযোগে ব্যাঘাত ঘটেছে এমবাপের। যা নিয়ে মুখ খুললেন ফরাসি কোচ দিদিয়ের দেশঁ। বিরক্ত নরওয়ের তারকা আর্লিং হাল্যান্ডও।
ওই ঘটনার পর সোশাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানান ২৫ বছরের নরওয়েজিয়ান স্ট্রাইকার। ম্যাচের মুহূর্তের ছবি পোস্ট করে লেখেন, ‘একটা পেনাল্টি নেওয়ার জন্য ৫ মিনিট অপেক্ষা করাটা সত্যিই অনেক বেশি সময়।’ যদিও সময়টা প্রায় ২ মিনিট বাড়িয়ে দেখিয়েছেন তিনি। এই ঘটনা থেকে পরিষ্কার, ভিএআর প্রক্রিয়া নিয়ে তিনি মোটেও সন্তুষ্ট নন। পেনাল্টি থেকে গোল মিস করলেও দ্বিতীয়ার্ধে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।
আরও পড়ুন:

মুখ খুলেছে ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁও। তিনি বলেন, “সম্ভবত ভিএআর প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছিল। ফাউল আরও একবার রিভিউ করা হয়েছিল। এতেই দু’মিনিটের মতো সময় লাগে। ঠিক বলতে পারব না কী হয়েছিল। তবে কিলিয়ান শট নেওয়ার জন্য তৈরি ছিল। বেশ কিছুক্ষণ দেরিও হয়েছিল। কিন্তু এই রকম পরিস্থিতি তৈরি হলে পরিস্থিতি খুব একটা সহজ হয় না। তবে এটা নিয়ে কোনও অজুহাত দিতে চাইছি না।”
৬০ মিনিটে তিন মরক্কো ডিফেন্ডারের মাঝখান থেকে বক্সের বাইরে থেকে বাঁক খাওয়ানো জোরাল শটে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপে। চলতি বিশ্বকাপে এটা এমবাপের ৮ নম্বর গোল। সবমিলিয়ে বিশ্বকাপে (FIFA World Cup 2026) ২০ বার স্কোর শিটে নাম লেখালেন তিনি। গোল হজমের ধাক্কা সামলে ওঠার আগেই আরও একবার আঘাত হানে ফরাসিরা। ৬৬ মিনিটে মাইকেল অলিসের পাস থেকে এমবাপের নিখুঁত ওয়ান-টাচ সেট-আপ কাজে লাগিয়ে ডান দিক দিয়ে বক্সে ঢুকে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে। সেটাই ছিল জয়সূচক গোল। এই জয়ের পর বিশ্বকাপ সেমিফাইনালে ওঠার হ্যাটট্রিক করল ‘লে ব্লুজ’রা।
“Actor”
Por los comentarios a este penal que le cobraron a Kylian Mbappe: “Si se lo cobraban a Argentina LLORABAN”. pic.twitter.com/WNC80uLfLv
— Tendencias Deportes (@TendenciasDepor) July 9, 2026
তবে কোয়ার্টার ফাইনালে পুরো ম্যাচ খেলেননি এমবাপে ৭৭ মিনিটে এমবাপেকে তুলে নেন দেশঁ। সেমিফাইনালের কথা ভেবে তাঁকে নিয়ে ঝুঁকি নিয়ে চাননি কোচ। পরে জানা যায়, গোড়ালিতে চোট পেয়েছিলেন। এতে সেমিফাইনালে নামার আগে ফরাসি শিবিরে উদ্বেগও তৈরি হয়। তবে ম্যাচের পর এমবাপে বলেন, “এটা গোড়ালির সামান্য চোট। আমি একদম ঠিক আছি। ওই সময় মনে হয়েছিল বাকি কয়েক মিনিটের জন্য মাতেতা বেশি উপযুক্ত ছিল। তাই পরিবর্তন করা হয়েছিল। চিন্তার কিছু নেই।” যদিও পেনাল্টির আগে তিন মিনিটের বেশি সময় অপেক্ষা করা নিয়ে অনেকের মতো সরব হয়েছেন অনেকেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার
