২০২২ সালের পর ২০২৬ বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে উরুগুয়েকে। প্রথম দু’টো ম্যাচে ড্র। স্পেনের বিরুদ্ধে মরণবাঁচন যুদ্ধ ছিল উরুগুয়ের। ড্র করলেও তারা নকআউটে চলে যেত। কিন্তু স্পেনের কাছে হেরে নিজেদের বিদায় নিশ্চিত করে ফেলে তারা। টানা দুই বিশ্বকাপে (FIFA World Cup 2026) এমন হতাশাজনক পারফরম্যান্সে ক্ষুব্ধ সেদেশের ফুটবলপ্রেমীরা। এমনকী ড্রেসিংরুমে কোচ বনাম ফুটবলার ফাটল লক্ষ্য করা যায়। এবার ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে ইস্তফা দিলেন মার্সেলো বিয়েলসা।
বুধবার সাংবাদিক সম্মেলনে ইস্তফা দেন বিয়েলসা। প্রায় ১০০ মিনিটের এই সাংবাদিক সম্মেলনে করা একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন। বিয়েলসার দাবি, জাতীয় দলের ফুটবলাররা কখনওই তাঁর ফুটবল দর্শনকে গুরুত্ব দেননি। “একটা বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত। আমি যা জানি, তা শিখতে কারও আগ্রহ ছিল না। আমি যা শেখানোর চেষ্টা করেছি, তার কোনও গুরুত্বই দেওয়া হয়নি। তবে এতে আমি খারাপ কিছু দেখি না। অন্যরা আমার কাছ থেকে শিখতে আগ্রহী নয়। বিষয়টা এখানেই শেষ।”
আরও পড়ুন:
২০২৩ সালের মে মাসে উরুগুয়ের দায়িত্ব নিয়েছিলেন বিয়েলসা। তিন বছরের মেয়াদে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় শেষ পর্যন্ত দায়িত্ব ছাড়তে হল তাঁকে। তবে ব্যর্থতার দায় নিজের কাঁধেই নিয়েছেন এই অভিজ্ঞ কোচ। তিনি বলেছেন, “যা হয়েছে, তার দায় সম্পূর্ণ আমার। এই ফলের জন্য কোনও অজুহাত দিতে পারি না। আমার দলে যে ফুটবলাররা ছিল, তাদের সঠিকভাবে পরিচালনা করতে পারিনি। আমি, কোচিং স্টাফ এবং ফুটবলাররা সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু তা যথেষ্ট ছিল না।”
💥 Esto de BIELSA sobre las charlas a los jugadores de URUGUAY es BRUTAL
Deja a los futbolistas prácticamente como LERDOS… y razón no le falta:
“Las charlas eran fraccionadas y NUNCA superiores a 10 minutos. Consulte con expertos para adaptarme a mentalidades más jóvenes y me… https://t.co/fBDr0h9ObZ pic.twitter.com/SUWCt2XcBl
— Madrid Sports (@MadridSports_) June 30, 2026
জানা গিয়েছে ড্রেসিংরুমে টিমের উপর থেকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছিলেন কোচ বিয়েলসা। তাঁর কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন ফুটবলাররা। কোচকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়, তাঁর ট্রেনিংয়ের ধরন একেবারেই পছন্দ হচ্ছে না টিমের। উরুগুয়ের এক সংবাদমাধ্যমের দাবি, স্পেনের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগেই কয়েকজন ফুটবলারদের সঙ্গে বিয়েলসার অশান্তি হয়। উত্তপ্ত এই পরিস্থিতির প্রভাব ম্যাচেও পড়ে। স্পেনের বিরুদ্ধে হেরে বিদায় নিতে হয় উরুগুয়েকে। কেবল উরুগুয়ে কোচ নন। রাউন্ড অফ ৩২-এ মেক্সিকোর কাছে হেরে সরে দাঁড়িয়েছেন ইকুয়েডর কোচ সেবাস্তিয়ান বেকাসেসেও। ম্যাচের পর তিনি বলেন, “এবার সময় এসেছে এই সুন্দর, অসাধারণ পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার। গভীর কৃতজ্ঞতা, শান্তি এবং তৃপ্তি নিয়ে বিদায় নিচ্ছি।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কাচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তারক্ষীদের! ‘যুবরাজে’র বিরুদ্ধে এফআইআর
-
হেপাইটাইটিস বি পজিটিভ রোগীর ত্বকে সফল অস্ত্রোপচার, দেবেন মাহাত মেডিক্যালে অসাধ্যসাধন
-
জোড়া গোলে স্বপ্নের ফেরিওয়ালা কেন, শেষ ষোলোয় ইংল্যান্ড, বিশ্বকাপে কঙ্গোর রূপকথায় ইতি
-
অযোধ্যা পাহাড়ের হোটেলে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, কীভাবে এসটিএফের জালে অদিতির স্বামী দেবরাজ?
-
খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত
