Advertisement
Advertisement
ফুটবলের মহাযুদ্ধ
FIFA World Cup 2026

বিশ্বকাপের সফরনামা, সবচেয়ে বেশি ধকল কোন দলের? অ্যাডভান্টেজ পাচ্ছেন মেসি-এমবাপেরা!

আমেরিকার বিশ্বকাপে বহু দেশকেই বিভিন্নরকমের সমস্যার মুখে পড়তে হচ্ছে। জার্মানির অনুশীলনে হঠাৎ করে সাপ এসে হাজির হয়। ইংল্যান্ড দলের টিম কিট থেকে জুতো চুরি হয়ে যায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৯:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৯:৪৭

options
link
বিশ্বকাপের সফরনামা, সবচেয়ে বেশি ধকল কোন দলের? অ্যাডভান্টেজ পাচ্ছেন মেসি-এমবাপেরা! zoom
ফাইল ছবি।

এই প্রথম ৩ দেশে বিশ্বকাপ (FIFA World Cup 2026)। তাও কানাডা-আমেরিকার মতো ভৌগলিকভাবে বড় দেশ আয়োজকদের তালিকায়। স্বাভাবিকভাবেই অন্যান্য বিশ্বকাপের তুলনায় ২০২৬ ফুটবল বিশ্বকাপে বহু দেশকে বড্ড বেশি ‘ব্যস্ত’ থাকতে হচ্ছে। কারণ বিশ্বকাপে বহু দেশকে স্রেফ গ্রুপ পর্বেই হাজার হাজার কিলোমিটার সফর করতে হচ্ছে।

বস্তুত, আমেরিকার বিশ্বকাপে বহু দেশকেই বিভিন্নরকমের সমস্যার মুখে পড়তে হচ্ছে। জার্মানির অনুশীলনে হঠাৎ করে সাপ এসে হাজির হয়। ইংল্যান্ড দলের টিম কিট থেকে জুতো চুরি হয়ে যায়। ইরান দলকে রোজ মেক্সিকো থেকে আমেরিকায় গিয়ে খেলতে হচ্ছে। একাধিক দেশের ফুটবলারদের ভিসা পেতে সমস্যা হয়েছে। তবে এই বৃহৎ আকারের বিশ্বকাপের সবচেয়ে বড় যে সমস্যা সেটা ওই জার্নি। বসনিয়া হারজেগোভিনাকেই যেমন বিশ্বকাপে পাঁচ হাজার কিলোমিটারের বেশি সফর করতে হচ্ছে। একাধিক দেশকে চার হাজার, ৩ হাজার কিলোমিটারের বেশি সফর করতে হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিশ্বকাপের সফরনামা

বসনিয়া ও হারজেগোভিনা ৫,০৩৯
আলজেরিয়া ৪,৮৪০
চেকিয়া ৪,৫২৬
ডিআর কঙ্গো ৩,৬৫৮
কানাডা ৩,৩৫৯

ফেভারিটদের সফরনামা

ইংল্যান্ড ২,৭৯৯
জার্মানি ২,৬৪৪
স্পেন ২,৩৬৭
ব্রাজিল ১,৭৭৬
পর্তুগাল ১,৫৫৭
আর্জেন্টিনা ৭৩১
ফ্রান্স ৫৬৬

ফেভারিট দলগুলির মধ্যে ইংল্যান্ডকে সফর করতে হচ্ছে সবচেয়ে বেশি। ২ হাজার ৭৯৯ কিলোমিটার। ফেভারিট দলগুলির মধ্যে দ্বিতীয় ব্যস্ততম দল জার্মানি। গ্রুপ পর্বে তাঁদের সফর করতে হবে ২ হাজার ৬৪৪ কিলোমিটার। স্পেনকেও প্রায় ২,৩৬৭ কিলোমিটার সফর করতে হচ্ছে। ব্রাজিল-পর্তুগালও দেড় হাজার কিলোমিটারের বেশি সফর করবে গ্রুপ পর্বে। ফেভারিট দলগুলির মধ্যে সবচেয়ে কম সফর করতে হচ্ছে গতবারের দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা এবং ফ্রান্সকে। আর্জেন্টিনা ৭৩১ কিলোমিটার এবং ফ্রান্স ৫৬৬ কিলোমিটার।

বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে এই সফর অর্থাৎ যাতায়াতের পরিমাণটা যত বেশি হয়, ততই সমস্যা বাড়ে দলগুলির। কারণ দীর্ঘ বিমানযাত্রা অনেক সময় ফুটবলারদের ক্লান্ত করে দেয়। ফলে যে সব দল কম জার্নি করছে, তারা কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাবে।FIFA World Cup 2026: An Analysis of Teams’ Total Travel Distances

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.