বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। হট ফেভারিটদের তালিকায় আছে স্পেন, ফ্রান্স। কিন্তু বিপদ সংকেতও থাকছে ইউরোপের দুই দেশের জন্য। প্রস্তুতি ম্যাচে ইরাকের বিরুদ্ধে ড্র করল স্পেন। তবে চোটের জন্য এই ম্যাচে ছিলেন না লামিনে ইয়ামাল। অন্যদিকে কিলিয়ান এমবাপেকে শুরু থেকে খেলিয়েও ফ্রান্স হেরেই গেল আইভরি কোস্টের বিরুদ্ধে।
বিশ্বকাপের আগে শক্তি পরীক্ষা করে নিচ্ছে সব দলই। মূলত রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদের নিয়েই দল সাজিয়েছিলেন স্পেনের কোচ দে লা ফুয়েন্তে। ১৭ মিনিটে দুর্দান্ত কাউন্টার অ্যাটাকে ‘লা রোখা’দের এগিয়ে দেন ফেরান তোরেস। বার্সেলোনার মতো জাতীয় দলেও গোল পাচ্ছেন তিনি। তবে বিপদ বাঁধল ২৭ মিনিটে। ইরাকের মারচাস ডোস্কির বাঁপায়ের দুরন্ত শট জালে জড়িয়ে যায়। স্পেন গোলকিপার জোয়ান গার্সিয়া ক্রস আসবে ভেবে কিছুটা এগিয়ে গিয়েছিলেন। নিজের জায়গায় আসার আগেই গোল হয়ে যায়। এরপর গাভি-ওলমোরা নিয়মিত আক্রমণ চালালেও গোলের দেখা পাননি। চোটের জন্য বিশ্বকাপের শুরুতে নেই ইয়ামাল। গোলের মুখ না খুলতে ফেলার সমস্যা কি বিশ্বকাপেও ভোগাবে স্পেনকে?
আরও পড়ুন:
🚨 MERCHAS DOSKI STUNS THE FAVORITES WITH AN UNEXPECTED EQUALIZER TO BRING IRAQ RIGHT BACK INTO THE MATCH!
🇪🇸 SPAIN 1-1 IRAQ 🇮🇶
— Goals Xtra (@GoalsXtra) June 4, 2026
অন্যদিকে ফ্রান্স প্রায় পুরো শক্তির দলই নামিয়ে ছিল। প্রথম একাদশে ছিলেন এমবাপে, মিচেল ওলিস, রায়ান চেরকিরা। হাফটাইমের ঠিক আগে গোল করে দলকে এগিয়েও দেন চেরকি। প্রথমার্ধ জুড়ে প্রায় একতরফা খেলাই হয়। কিন্তু আইভরি কোস্টের গোলকিপার ইয়াহিয়া ফোফানা প্রাচীর হয়ে দাঁড়ান। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরান গুয়েলা দুয়ে। যিনি আবার ফরাসি তারকা দেসিরে দুয়ের ভাই। ফরাসি ডিফেন্ডার ইব্রাহিম কোনাতের ভুল কাজে লাগাতে তিনি ভুল করেননি। আর ৮৪ মিনিটে আফ্রিকার দেশকে এগিয়ে দেন আমিদ দিয়ালো। ডান প্রান্তের নিঁখুত লো ক্রস থেকে দুর্দান্ত ফিনিশ করেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তরুণ উইঙ্গার। অন্যদিকে এমবাপে’কে খুব একটা সক্রিয় দেখায়নি। যা নিঃসন্দেহে চিন্তায় রাখবে কোচ দিদিয়ের দেশঁকে।
🚨🇨🇮 AMAD DIALLO GIVES IVORY COAST THE LEAD IN THE 84TH MINUTE!pic.twitter.com/JOYkpMXm22
— Tekkers Foot (@tekkersfoot) June 4, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তালা ভেঙে অভিষেকের বাড়িতে ‘তল্লাশি’ শালবনি থানার পুলিশের, খবর পেয়েই হাজির মমতা
-
এবার মাদ্রাসাতেও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা, নির্দেশিকা জারি স্বাস্থ্যদপ্তরের
-
বিশ্বকাপের ‘দ্বিতীয়’ উদ্বোধনী মঞ্চে আগুন ধরালেন নোরা, কানাডা কাঁপালেন ‘বাংলাদেশি’ ডিজে
-
জুটত না থালাভর্তি ভাতও! অভাবকে পরাস্ত করে আকাদেমি পুরস্কার পাচ্ছেন ২ ছৌ শিল্পী
-
‘বিদ্রোহী’ শিবিরে যেতেই পদ খোয়ালেন মালা রায়, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী কে?
