দলের ডাক্তার হিসেবে ছিলেন এক গাইনোকলিজিস্ট! সেই জন্যই নাকি বিশ্বকাপে (FIFA World Cup 2026) ব্যর্থ হয়েছেন ফুটবলাররা। এমনটাই অভিযোগ সেনেগালের ফুটবলে। আর সেই অভিযোগ তুলেছেন সাদিও মানেদের ফুটবল সংস্থার সভাপতি। বিশ্বকাপে রাউন্ড অফ ৩২ থেকেই বিদায় নিয়েছে সেনেগাল। তারপরই নয়া বিতর্ক সেদেশের ফুটবলে।
বিশ্বকাপ থেকে বিদায়ের পর কোচ পাপে বৌনা থিয়াওকে সরিয়ে দিয়েছে সেনেগাল ফুটবল ফেডারেশন। এবার বিস্ফোরক অভিযোগ ফেডারেশন প্রধান আবদৌলা ফল। রীতিমতো সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, “আমি যা খবর পেয়েছি, তাতে প্লেয়াররা ম্যাচের পর প্রধান ডাক্তারের কাছে যেতে ভরসা পেত না। তাঁর এমন কোনও অ্যাকাডেমিক প্রস্তুতি ছিল না, যা আমাদের খেলোয়াড়দের সাহায্য করতে পারে। ডা. আবদারামানে ফেদিওর আসলে একজন গাইনোকোলজিস্ট। বিষয়টি আমি অনেক পরে জানতে পারি। বিশ্বকাপের সময় খেলোয়াড়দের ফিট রাখার জন্য আমরা তড়িঘড়ি অন্য স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ দলের সঙ্গে যুক্ত করেছিলাম।”
আরও পড়ুন:
কিন্তু সত্যিই কি তাই? সেনেগালের স্পোর্টস মেডিসিন সংস্থা বিবৃতি জারি করে জানিয়েছে, ফুটবলপ্রধানের মন্তব্য ‘ভিত্তিহীন ও মানহানিকর’। সেই বিবৃতিতে জানানো হয়েছে, ফেদিওর স্পোর্টস মেডিসিন ও স্পোর্টস বায়োলজিতে ডিপ্লোমা আছে। তাছাড়া ২০১৭ সাল থেকে তিনি সেনেগাল দলের সঙ্গে যুক্ত। এর মাঝে সাদিও মানেরা পাঁচবার আফ্রিকান কাপ অফ নেশনস ও তিনবার বিশ্বকাপ খেলেছে।
Senegal’s Football Federation just discovered that the men’s national team doctor—who has worked for them for the past *10 years*—is a gynecologist, not a sports medicine doctor.
This is one of Africa’s football powerhouses. Extraordinary stuff. pic.twitter.com/Gys2B8q9QV
— Karim Zidan 🕊️ (@ZidanSports) July 13, 2026
বিশ্বকাপে সেনেগাল গ্রুপ পর্বে নরওয়ে ও ফ্রান্সের কাছে হেরে গেলেও ইরাককে বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে। শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে এগিয়ে থেকেও অতিরিক্ত সময়ে দুটি গোল হজম করে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় আফ্রিকার দলটিকে। উল্লেখ্য, বিশ্বকাপ শেষে কোচ পাপে থিয়াওকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছে সেনেগাল ফুটবল ফেডারেশন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হেরে যাক বিশ্বজয়ীরা! কেন হঠাৎ আর্জেন্টিনাকে হারানোর তাগিদ বহু ফুটবলপ্রেমীর?
-
সিঙ্গুর থেকে শিক্ষা, নয়া শিল্পযুগের শপথ, শিল্পবান্ধব নীতিতেই লগ্নির সম্ভাবনা?
-
তৃণমূল জমানায় বন চুরি! ‘সব ধ্বংস করেছে, গাছও ছাড়েনি’, তোপ মুখ্যমন্ত্রীর
-
সোনম ওয়াংচুকের অনশনের ১৭ দিন পরও চুপ আমির খান! ‘বিয়ে নিয়ে ব্যস্ত নাকি?’ খোঁচা নেটপাড়ার
-
‘আসল’ তৃণমূল নির্ধারণের আগেই কোন যুক্তিতে বিরোধী দলনেতা ঋতব্রত? হাই কোর্টে প্রশ্নের মুখে স্পিকার
