লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দুই মহাতারকার মধ্যে কে সেরা, তা নিয়েও বিস্তর তর্ক-বিতর্কের অবকাশ আছে। ফুটবল বিশ্বের কার ভক্তসংখ্যা বেশি, এ নিয়েও আজীবন বিতর্ক চলতে পারে। কিন্তু দুই তারকার ভক্তকূলের মধ্যে চরিত্রগত পার্থক্য যে বিরাট, সেটা নিয়ে বিতর্কের কোনও অবকাশ নেই। সম্প্রতি সিঙ্গাপুরের এক সংস্থা মেসি ও রোনাল্ডোর ফ্যানবেসের চরিত্রগত অবস্থান বিশ্লেষণ করে একটি সমীক্ষা প্রকাশ করেছে। তাতে চমকপ্রদ এবং মজাদার তথ্য প্রকাশ্যে এসেছে।
এই বিষয়ে আরও খবর
ওই সমীক্ষায় বলা হয়েছে, মেসির ভক্তদের মধ্যে বেশিরভাগই বামমনস্ক বা উদারমনস্ক। অন্যদিকে রোনাল্ডো ভক্তদের একটা বড় অংশ তথাকথিত দক্ষিণপন্থী এবং গোঁড়া মানসিকতার। SSRN নামের এক জার্নালে প্রকাশিত ন্যানইয়াং টেকনলজিক্যাল বিশ্ববিদ্যালয় একটি সমীক্ষা প্রকাশ করেছে। তাতে মেসি নাকি রোনাল্ডো-এই প্রশ্ন নিয়ে মোট ২৬টি দেশের প্রায় হাজার দশেক ফুটবলপ্রেমীর কাছে গিয়েছিলেন সমীক্ষকরা। একই সঙ্গে প্রত্যেকের রাজনৈতিক মতাদর্শও জানতে চাওয়া হয়েছিল। ওই ২৬ দেশের তালিকায় পর্তুগাল, আর্জেন্টিনার পাশাপাশি রয়েছে ভারতও।
সমীক্ষকদের দাবি, মেসি ও রোনাল্ডোর সমর্থকদের চরিত্রগত ফারাক অনেকটাই। তাতেই উঠে এসেছে মেসিভক্তরা অনেক বেশি মুক্তমনা এবং উদারপন্থায় বিশ্বাসী। তুলনায় রোনাল্ডো ভক্তরা অনেক বেশি প্রাচীনপন্থী, গোঁড়া মানসিকতার হন। সমীক্ষকদের বক্তব্য, “আসল মেসি ও রোনাল্ডোর ব্যক্তিত্ব অনেকটা আলাদা। মেসি অনেক শান্ত, টিমম্যান, ধীরস্থির ভাবমূর্তির। অন্যদিকে রোনাল্ডো অনেক বেশি আগ্রাসী, নিজের সাফল্যগুলি প্রচারে উদ্যমী। সাধারণত মানুষ নিজের ব্যক্তিত্বের সঙ্গে মিল থাকা ব্যক্তিদের প্রতিই আকৃষ্ট হন। এক্ষেত্রেও তেমনটাই হয়েছে।”
উল্লেখ্য, চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) মেসি (Messi) এবং রোনাল্ডো (Ronaldo) দু’জনেই দুর্দান্ত ফর্মে। মেসি মাত্র দু’ম্যাচেই পাঁচটি গোল করে ফেলেছেন। রোনাল্ডো প্রথম ম্যাচে তেমন দাগ কাটতে না পারলেও উজবেকিস্তানেরর বিরুদ্ধে জোড়া গোল করে ফর্মে চলে এসেছেন। তাই এখন নিজেদের রাজনৈতিক মতাদর্শ ভুলে এখন সেরাদের খেলা উপভোগ করাটাই এখন শ্রেয়।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বিবাহিত তরুণীর দুই প্রেমিক! প্রেমের দখল নিয়ে তুমুল সংঘর্ষে কাটা গেল একজনের হাত
-
আপনি স্নাতক উত্তীর্ণ? দেড় হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল এই ব্যাঙ্ক
-
স্বস্তির খবর টিম ইন্ডিয়ার জন্য, ফিটনেস পরীক্ষায় পাশ কোহলি, খেলবেন ইংল্যান্ড সিরিজ
-
চার মাসের সন্তান আবেগই, হাই কোর্টে অদিতির আগাম জামিন মিললেও গ্রেপ্তারের শঙ্কা দেবরাজের
-
চলন্ত লোকালে কুপিয়ে খুন! দেহ কামরায় ফেলে পালাল খুনি, ভয়ে কাঁপছেন যাত্রীরা




