দিনকয়েক আগে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনাল্ডো নাজারিয়ার এক সাক্ষাৎকারে প্রকাশিত হয়েছিল। যেখানে মেসিকে (Lionel Messi) সর্বকালের সেরা বলে মন্তব্য করেছিলেন। যারপর সেটা নিয়ে মৃদু একটা বিতর্কও তৈরি হয়েছিল। তবে এবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন সাক্ষাৎকারে ওই ধরণের মন্তব্য তিনি করেননি। সেটা সম্পূর্ণ মিথ্যা। ব্রাজিলের আর এক কিংবদন্তি রোমারিওর সঙ্গে কথোপকথন চলছিল রোনাল্ডোর। সেখানেই বিষয়টা সামনে আসে।
এই বিষয়ে আরও খবর
রোনাল্ডোকে সরাসরি প্রশ্নটা করেছিলেন রোমারিও। তিনি জিজ্ঞেস করেন, “আচ্ছা, তুমি মেসিকে কি সর্বকালের সেরা ফুটবলার বলেছিলে? জবাবে প্রায় বিস্মিত হয়ে পড়েন রোনাল্ডো। বলেন, তিনি এই ধরনের কোনও কথা বলেননি। এই খবর দেখার পর তিনি নিজেও রীতিমতো অবাক হয়ে যান! রোনাল্ডো বলেন, “কী হচ্ছে, সেটা প্রথমে বুঝতে পারিনি। তারপর সংবাদমাধ্যমের কিছু লোকজনের সঙ্গে কথা বলার পর বুঝতে পারি যে, এটা কোথা থেকে ছড়িয়েছে। বার্সেলোনার এক সংবাদমাধ্যম এই খবরটা ছড়িয়ে দিয়েছে। সেটাও আমার বক্তব্য-সহ।”
আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেন মেসি। সেই সঙ্গে বিশ্বকাপে গোলসংখ্যার বিচারে ছাপিয়ে যান রোনাল্ডোকে। বিশ্বকাপে রোনাল্ডোর গোল সংখ্যা পনেরো। বিশ্বকাপে গোলের রেকর্ডে মেসি এখন সবার উপরে। বিশ্বকাপে আলেজেরিয়ার বিরুদ্ধে মেসির হ্যাটট্রিক মাঠে বসে দেখেওছিলেন তিনি। তারপরই রোনাল্ডো বলেছিলেন, “সারা বিশ্বের সব তর্ক থামিয়ে মেসিকেই বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার মেনে নেওয়া উচিত।” যদিও রোনাল্ডো নিজে সেটা অস্বীকার করেছেন। সাফ জানিয়েছেন, এরকম কোনও মন্তব্য তিনি কখনও করেননি। তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তবে মেসিকে শুভেচ্ছা জানাতেও তিনি ভুলছেন না।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বিবাহিত তরুণীর দুই প্রেমিক! প্রেমের দখল নিয়ে তুমুল সংঘর্ষে কাটা গেল একজনের হাত
-
আপনি স্নাতক উত্তীর্ণ? দেড় হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল এই ব্যাঙ্ক
-
স্বস্তির খবর টিম ইন্ডিয়ার জন্য, ফিটনেস পরীক্ষায় পাশ কোহলি, খেলবেন ইংল্যান্ড সিরিজ
-
চার মাসের সন্তান আবেগই, হাই কোর্টে অদিতির আগাম জামিন মিললেও গ্রেপ্তারের শঙ্কা দেবরাজের
-
চলন্ত লোকালে কুপিয়ে খুন! দেহ কামরায় ফেলে পালাল খুনি, ভয়ে কাঁপছেন যাত্রীরা




