যত দিন গড়াচ্ছে, ততই বিশ্বকাপের (FIFA World Cup 2026) ব্যর্থতা নিয়ে অগ্নিগর্ভ হয়ে উঠছে সেনেগাল ফুটবল। বেলজিয়ামের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল হজম করে, ৩-২ হেরে ক’দিন আগেই বিশ্বকাপের রাউন্ড অফ ৩২ থেকে ছিটকে গিয়েছে আফ্রিকার দেশটি। তারপর থেকে দলের অভ্যন্তরে বিদ্রোহ ছড়িয়ে পড়েছে। বিদায় নেওয়ার পরপরই ক্ষিপ্ত সেনেগালের কোচ পাপে থিয়াও এবং বাকি সাপোর্ট স্টাফদের বিরুদ্ধে মিডফিল্ডার পাপে গিউয়ে তোপ দাগেন। এবার দলের অন্দরের আরও বিস্ফোরক খবর সামনে আসছে।
বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পরে গিউয়ে সাফ জানিয়ে দেন, “এই কোচ এবং সাপোর্ট স্টাফরা যতদিন সেনেগালের জাতীয় দলের সঙ্গে জড়িয়ে থাকবেন, ততদিন আমি আর খেলব না।” কেন এমন সিদ্ধান্ত, সেই নিয়ে বিশদে কিছু জানানি এই ফুটবলার। তবে বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর সেনেগাল শিবির সংক্রান্ত বেশ কিছু খবর প্রকাশ্যে আসছে। এবার বিশ্বকাপ চলাকালীন সেনেগালের জাতীয় ফুটবল দলের অভ্যন্তরে ঠিক কী ঘটেছিল, তা প্রকাশ্যে এনেছে আফ্রিকার নিউজ পোর্টাল স্পোর্টস নিউজ আফ্রিকা।
আরও পড়ুন:
ওই পোর্টালের দাবি, সেনেগালের প্রশিক্ষণ শিবিরে ব্যক্তিগত পার্টির আয়োজন হয়েছিল। সেখানে এমন কয়েকজন উপস্থিত ছিলেন যাঁদের জাতীয় দলের সঙ্গে কোনও সম্পর্ক ছিল না। পার্টিতে দেদার মদ্যপান হয়। উপস্থিত ব্যক্তিদের বিলাসবহুল হোটেলে রাখা হয়েছিল। যাবতীয় খরচ বহন করে ফেডারেশন। তারা আরও জানিয়েছে, এই নৈশ পার্টিতে তুমুল হই-হট্টগোল হয়। যার প্রভাব পড়ে বিশ্বকাপে পারফরম্যান্সের উপরেও।
কন্টেন্ট ক্রিয়েটরদের ডাকা হয়েছিল সেনেগালের শিবিরে। তাদের জন্য ছিল বহুমূল্য উপহার। মদ থেকে শুরু করে দেদার খানাপিনার জন্য স্রোতের মতো অর্থ ব্যয় করেছে ফেডারেশন। বরং ফুটবলারদেরই যথাথ সাহায্য করা হয়নি। এমনকী হোটেলে ফাস্ট ফুড খেয়েও দিন কাটাতে হয়েছে সাদিও মানেদের অনেককে। প্রিয় দলের এমন দশা দেখে ক্ষোভে ফুঁসছেন সেনেগাল ভক্তরা। তবে এখনও এই নিয়ে কোনও মন্তব্য করেনি সেনেগালের ফুটবল ফেডারেশন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
টি-২০ বিশ্বকাপ জয়ের রেকর্ড, ইংল্যান্ডকে হেলায় হারিয়ে সাতবার বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া
-
টোটোতে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, চালকের হাত কেটে পড়ে গেল রাস্তায়! ভয়ংকর কাণ্ড দুর্গাপুরে
-
বদ্রীনাথে অনুদান চুরির তদন্তে চার সদস্যের কমিটি, সাত দিনের মধ্যে রিপোর্ট তলব
-
বাথরুমে লুকিয়ে দাড়ি কাটছেন স্ত্রী! ৩ বছর সংসারের পর এ দৃশ্যে স্তম্ভিত স্বামী, তারপর…
-
বারুইপুরের নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা মমতার, বাড়ির সামনে পুলিশ মোতায়েন নিয়ে ক্ষোভ
