‘বালোগান বিতর্ক’ আরও উসকে দিলেন জার্মানির কিংবদন্তি প্রাক্তন গোলরক্ষক অলিভার কান। ফিফার কাছে দাবি রাখলেন মাইকেল বালাকের হলুদ কার্ডের সিদ্ধান্ত বাতিল করে, ২০০২ বিশ্বকাপ ফাইনালটি আরও একবার আয়োজন করার!
মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার বালোগান যুক্তরাষ্ট্র এবং বসনিয়া-হারজেগোভিনা ম্যাচে লাল কার্ড দেখেছিলেন বিপক্ষের ফুটবলারকে ফাউল করার জন্য। লাল কার্ড দেখার কারণে প্রি-কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচে তাঁর খেলার কোনও সম্ভাবনাই ছিল না। কিন্তু এরপরই আসরে নামেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করেন বালোগানের লালকার্ডের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার। ট্রাম্পের দৌত্যে রেফারির নেওয়া সিদ্ধান্তই পালটে দেয় ফিফা। বেলজিয়ামের বালোগানকে খেলার অনুমতি দেওয়া হয়।
আরও পড়ুন:
এরপরই ফিফার এই সিদ্ধান্ত নিয়ে গোটা ফুটবল বিশ্বেই তুমুল সমালোচনা শুরু হয়েছে। এবং তাতে এবার যোগ দিয়েছেন কিংবদন্তি জার্মান গোলরক্ষক। তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘যদি আমরা নতুন করে ফুটবল ইতিহাস বিরুদ্ধে লিখি, তাহলে ফিফাকে আমরা ছোট্ট একটা পরামর্শ বা দাবি আছে বলতে পারেন। আমি চাই, ২০০২ বিশ্বকাপ ফাইনালে মাইকেল বালাককে দেখানো হলুদ কার্ডটি বাতিল করুক ফিফা। এই হলুদ কার্ডের কারণেই ফাইনালে খেলতে পারেনি বালাক। হলুদ কার্ডটি বাতিল করলে, বালাক ফাইনালে জার্মানির হয়ে মাঠে নামার সুযোগ পাবে। আর এই সুযোগে আমরা আবার ২০০২ বিশ্বকাপে ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে আরও একবার খেলব।’
কানের এই মন্তব্য সাধারণভাবে মনে হতে পারে মজাদার। কিন্তু ‘বালোগান বিতর্ক’-কে মাথায় রাখলে তাঁর বক্তব্য কিন্তু ভীষণই শ্লেষাত্মক। ব্যঙ্গাত্মকভাবে ফিফাকে তিনি আক্রমণ করেছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?
