বিশ্বকাপে (FIFA World Cup 2026) সাংবাদিক সম্মেলনে শুধু ফুটবল নিয়ে প্রশ্ন নয়। উঠল ধর্ষণের অভিযোগ নিয়ে প্রশ্ন। আর কয়েক ঘণ্টার মধ্যেই লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। এবারের বিশ্বকাপের সব থেকে বড় চমক ভোজিনহারা। রাউন্ড অফ ৩২-এ মেসিদের তাঁরা হারাতে পারবেন কি না, সেটা চর্চায়। কিন্তু সাংবাদিক সম্মেলনে ধেয়ে এল তাঁদের অধিনায়ক রায়ান মেন্দেজের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়ে প্রশ্ন।
বিশ্বকাপের মাঝেই রায়ানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সেই বিতর্কের মাঝেই হাইভোল্টেজ ম্যাচ। মেসিদের বিরুদ্ধে লড়াইয়ের আগে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন কেপ ভার্দের কোচ বুবিস্তা এবং ডিফেন্ডার স্টোপিরা। প্রশ্নোত্তর পর্বের আগে দলের মিডিয়া অফিসার স্পষ্ট জানিয়ে দেন, শুধু ম্যাচ নিয়েই প্রশ্ন করতে হবে। কিন্তু তারপরও এক সাংবাদিক রায়ানের ধর্ষণের অভিযোগ নিয়ে প্রশ্ন করেন। সঙ্গে সঙ্গে তাঁকে থামিয়ে দেন ওই মিডিয়া অফিসার।
আরও পড়ুন:
কিন্তু তাতেও প্রশ্ন আসা থামেনি। কিছুক্ষণ পর ফের এক সাংবাদিক প্রশ্ন করেন, দল কি রায়ানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গুরুত্ব সহকারে নিচ্ছে? এবার আর দলের মিডিয়া অফিসার নন। খোদ ফিফার কর্মকর্তা হস্তক্ষেপ করেন। তিনি বলেন, “দল ইতিমধ্যে বলে দিয়েছে, শুধু ম্যাচ সংক্রান্ত প্রশ্ন করা যাবে। সেটাই করুন।” তারপরও ব্রাজিলের এক সাংবাদিক রায়ানকে নিয়ে প্রশ্ন করেন। তাঁকেও থামিয়ে দেওয়া হয়। সেই সাংবাদিক তখন বলেন, “অধিনায়ক মানসিকভাবে কেমন আছেন, সেটা জানতে চাইছি। সেটা বোঝা তো দরকার।”
উল্লেখ্য, ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’র তথ্য অনুযায়ী রায়ান মেন্ডেজের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন এক মহিলা। গত মার্চে নিউজিল্যান্ডে ফিফা সিরিজে তিনি কেপ ভার্দে দলে অনুবাদকের কাজ করতেন। অকল্যান্ডের হোটেল ঘরে জোর করে ঢুকে রায়ান ওই মহিলাত যৌন হেনস্তা করেন। পরে পরীক্ষায় মহিলার যোনি, স্তন, ঘাড় ও ঠোঁটে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। সেই সময় ওই মহিলা কেপ ভার্দে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু তারা কোনও পদক্ষেপ নেয়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?
-
নজরে মহিলা ও যুবসমাজ, মোদির জন্মদিন উপলক্ষে একমাসের মেগা জনসংযোগ কর্মসূচি বঙ্গ বিজেপির
-
‘দুর্নীতিমুক্ত’ পুজোয় কোপ বাজেটে, উত্তর থেকে দক্ষিণ, ‘ছোট’ হচ্ছে কলকাতার কোন বড় পুজো?
-
এসআইআরে সেরা বিএলও, এবার ৭ দিনেই জনগণনার কাজ শেষ করলেন কালনার শিক্ষক
