আইভরি কোস্টের বিরুদ্ধে তাঁর গোলেই এগিয়ে গিয়েছিল নরওয়ে। সেই আন্তেনিও নুসার পরিচয় শুধুমাত্র ফুটবলারই নয়। তার পাশাপাশি নরওয়ের এই অ্যাটাকিং মিডফিল্ডার পরিচিতি পাচ্ছেন লেখক হিসাবেও। বিশ্বকাপ (FIFA World Cup 2026) চলাকালীনই নুসার লেখা বই, ‘এভরিথিং স্টার্টস ইউথ ড্রিম’ এখন সে দেশের বেস্ট সেলার!
জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য নুসা। গত মে মাসেই প্রকাশ পেয়েছে তাঁর এই বইটি। তাঁর আত্মজীবনী মূলক বইটি লিখেছেন তিনি। এই বইটি নিয়ে নরওয়ের বিখ্যাত সংবাদপত্র ‘ভিজি’ তাদের সমালোচনায় লিখেছে, ‘এই বইয়ের মাধ্যমে নুসা তাঁর জীবনের বিশেষ কিছু উল্লেখযোগ্য বিষয় তুলে ধরতে চেয়েছেন।’ এই বইতে তরুণ প্রজন্মের সামনে তুলে ধরা হয়েছে একজন উঠতি ফুটবলারের জীবন কাহিনি। এই বইতেই নুসা নিজের আদর্শ হিসাবে তুলে ধরেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে। এই ব্রাজিলের বিরুদ্ধেই তাঁদের আগামী রবিবার খেলতে হবে এবারের বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনাল।
আরও পড়ুন:
নরওয়ের সংবাদপত্রটিকে এই বই প্রকাশের সময় নুসা বলেছিলেন, ‘এটি শুধু মাত্র একটি আত্মজীবনীমূলক গ্রন্থ হয়ে থাকুক তা আমি চাই না। আগামী প্রজন্মের সামনে স্বপ্ন পূরণ করার জন্য একটা পথ বলে দেওয়ার মাধ্যমও হোক এই বই। কীভাবে আগামীতে তারা একাধিক বাধা টপকে এগিয়ে যাবে তার একটা দিশা দেওয়ার চেষ্টা করেছি।’ রাউন্ড অব থার্টি টু তে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে নরওয়ে। তাদের হয়ে প্রথম গোলটি করেন নুসা। সেই গোল শোধও করে দেয় আইভরি কোস্ট। তারপর আর্লিং হালান্ড ম্যাচের শেষের দিকে জয়সূচক গোলটি করেন।
উল্লেখ্য, দ্বিতীয়বার খেলতে নেমেই বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিয়েছে নরওয়ে। ১৯৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বকাপে প্রথমবার খেলেছিল দলটি। প্রথম ম্যাচে মেক্সিকোকে ১-০ হারায় নরওয়ে। পরের ম্যাচে শক্তিশালী ইটালির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু ১-০ হারতে হয় নরওয়েকে। তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে গোলশূন্য ড্র। স্রেফ গোল না করার জেরে শেষ হয়ে যায় নরওয়ের বিশ্বকাপ অভিযান। তবে এবার নরওয়ের সামনে কঠিন প্রতিপক্ষ ব্রাজিল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর
