বেলজিয়াম বনাম স্পেন ম্যাচের বয়স তখন ৮৮ মিনিট। ফলাফল ১-১। সবাই ধরেই নিয়েছিল, ম্যাচ গড়াচ্ছে অতিরিক্ত সময়ের দিকে। সেই সময় বেলজিয়াম গোলকিপারের ভুল থেকে গোল করে যান মিকেল মেরিনো (Mikel Merino)। ওই গোলেই সেমিফাইনাল নিশ্চিত স্পেনের। তারপর কর্নার ফ্ল্যাগের চারদিকে ঘুরে সেলিব্রেশন। এ জিনিস নতুন নয়। এর নেপথ্যে রয়েছে বাবা-ছেলের গল্প।
স্পেনের হয়ে প্রায় প্রতি ম্যাচে বদলি হিসেবে নামেন মেরিনো। আর প্রায় প্রতি ম্যাচেই ‘সুপার সাব’ হিসেবে গোল করাটা অভ্যাস করে ফেলেছেন। কোয়ার্টার ফাইনালে পর্তুগালের বিরুদ্ধে ৯১ মিনিটে গোল। এবার বেলজিয়ামের বিরুদ্ধে। স্পেনের পাউ কুবারসির জোরালো শট ঠিকভাবে সেভ করতে পারেননি বেলজিয়ামের বদলি গোলকিপার সিন লেমেন্স। শিকারী বিড়ালের মতো ওৎ পেতে ছিলেন মেরিনো। সঙ্গে সঙ্গে জালে বল জড়িয়ে দেন আর্সেনালের মিডফিল্ডার।
আরও পড়ুন:
HOW?? MIKEL MERINO coming off the bench and giving the winning goal??? arsenal boy.. saving spain pic.twitter.com/NSssOqwoXi
— ㅇㅇ (@dnsualxee) July 10, 2026
তারপর কর্নার ফ্ল্যাগের চারদিকে ঘুরে সেলিব্রেশন। কেন? তার উত্তর পেতে ফিরে যেতে হবে ৩৫ বছর আগে। মেরিনোর বাবা অ্যাঞ্জেল মিগুয়েল ফুটবলার ছিলেন। স্পেনের ক্লাব ওসাসুনার হয়ে খেলেছেন, পরে কোচও ছিলেন। ১৯৯১ সালে স্পেনের হয়ে গোল করেছিলেন অ্যাঞ্জেল। তারপর এভাবে উদযাপন করেন। বাবার সেই সেলিব্রেশনকে মাথায় রেখে প্রতি ম্যাচে গোলের পর কর্নার ফ্ল্যাগের চারপাশে ঘুরেই মেরিনোর আইকনিক সেলিব্রেশন।
Babasının izinde🫡
Mikel Merino, Belçika’ya attığı golün ardından babasının sevincini yaptı🥳 pic.twitter.com/oxUD0r2ETk
— ZPOR (@gzt_spor) July 10, 2026
৩০ বছর বয়সি মিডফিল্ডারের সঙ্গে জড়িয়ে ভারতের এক কোচের নামও। তিনি কিবু ভিকুনা। মোহনবাগানের প্রাক্তন কোচ যখন স্পেনের ক্লাব সিএ ওসাসুনার সহকারী কোচ, তখন সিনিয়র দলে ডাক পেয়েছিলেন মেরিনো। বছর দশেক আগে মেরিনোকে তুলে আনার ক্ষেত্রে অনেকটাই ভূমিকা রয়েছে তাঁর। সেখান থেকে ইউরো বা বিশ্বকাপ (FIFA World Cup 2026), গোল করা অভ্যাস করে ফেলেছেন মেরিনো।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
