Advertisement
Advertisement
Portugal vs Colombia Match Report

মেসির মায়ামিতে নিষ্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল

পর্তুগালকে হারতে হল না সেজন্য গোলরক্ষক দিয়েগো কোস্তাকে ধন্যবাদ দিতে হয়। তিনি একের পর এক সেভ না করে গেলে গোলশূন্য ড্র'য়ের বদলে পর্তুগালকে হারের মুখ দেখতে হত। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৬, ১৬:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৬, ১৬:৫০

options
link
মেসির মায়ামিতে নিষ্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল zoom
পর্তুগাল ম্যাচে রোনাল্ডো। ছবি: সংগৃহীত।

পর্তুগাল: ০
কলম্বিয়া: ০
ইন্টার মায়ামি। লিওনেল মেসির শহর। কয়েক বছর আগেও যে শহরে ফুটবল নিয়ে বেশি আগ্রহ ছিল না, সেই শহরে আজ ঘরে ঘরে ফুটবল চর্চা হয় মেসির সৌজন্যেই। লিও-র সেই সাজানো বাগিচায় আজ অবতীর্ণ হয়েছিলেন ফুটবল দেবতার আরেক শ্রেষ্ঠ সন্তান, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রত্যাশা ছিল মেসির বাগানে হয়তো ফুল ফোটাবেন সিআর সেভেনও। রূপকথার ফুটবল উপহার দিয়ে নিজের দেশকে গ্রুপ চ্যাম্পিয়ন করে তুলে নেবেন নকআউটে।

FIFA World Cup 2026: Portugal vs Colombia Match Report - No Ronaldo-esque magic was seen throughout the match
কলম্বিয়া ম্যাচে রোনাল্ডো। ছবি: সংগৃহীত।

কিন্তু ক্রিশ্চিয়ানো ভক্তদের এদিন হতাশই হতে হল। রোনাল্ডো সুলভ কোনও ম্যাজিক গোটা ম্যাচে দেখা গেল না। আর ম্যাচটা যে পর্তুগালকে হারতে হল না সেজন্য গোলরক্ষক দিয়েগো কোস্তাকে ধন্যবাদ দিতে হয়। তিনি একের পর এক সেভ না করে গেলে গোলশূন্য ড্র’য়ের বদলে পর্তুগালকে হারের মুখ দেখতে হত (Portugal vs Colombia Match Report)। এদিনের ড্র’য়ের ফলে শেষ ৩২-এ ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে হবে পর্তুগালকে।  অর্থাৎ কঠিন লড়াই। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ম্যাচের আগে নকআউটে পৌঁছে গিয়েছিল দুদলই। কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ থার্টি-টু-তে সহজ প্রতিপক্ষ পেতে হলে এই ম্যাচটা জিততেই হত পর্তুগালকে। বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত করা কলম্বিয়াও চাইছিল দলের ধারাবাহিকতা ধরে রেখে রোনাল্ডোদের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে। ম্যাচের শুরুটা টানটান করেছিল দুই দলই। কোনও দলই অতিরিক্ত রক্ষণাত্মক মানসিকতা নিয়ে নামেনি, যার ফলে প্রথম মিনিট থেকেই যেন টানটান লড়াই। এক্কেবারে প্রথম মিনিটেই ভালো সুযোগ পেয়ে গিয়েছিলেন নেস্টার লরেঞ্জোর ছেলেরা। যদিও গোল আসেনি। বস্তুত হাইড্রেশন ব্রেক পর্যন্ত কলম্বিয়ায় দাপট দেখিয়েছে। কয়েকটি সুযোগও তৈরি করেছে। হাইড্রেশন ব্রেকের পর ছবিটা বদলে যায়। এবার পর্তুগালের আক্রমণাত্মক হওয়ার পালা। ম্যাচের ৪২ মিনিটে দারুন সুযোগ পান পেড্রো নেটো, কিন্তু তিনি গোল পাননি। কয়েক মুহুর্ত পরে রোনাল্ডোর বাই সাইকেল কিকও ব্লক করে দেন কলম্বিয়ার ডিফেন্ডাররা।

দ্বিতীয়ার্ধে ছবিটা একটু ভিন্ন। এবার কলম্বিয়া যেন আরও আগ্রাসী, আরও আক্রমণাত্মক। অনবদ্য গতি আর উইং প্লে-কে কাজে লাগিয়ে বারবার তারা পর্তুগাল রক্ষণকে ফালাফালা করে দিয়ে গেল। সব মিলিয়ে গোটা ম্যাচে ২৬টি গোলমুখি শট নিলেন হ্যামেস রড্রিগেজ, লুইস সুয়ারেজ, দিয়াজরা। যার মধ্যে অন্তত ৬টি দুর্দান্ত সেভ করেছেন পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কোস্তা। অবশ্য তাতেও শেষরক্ষা হত না যদি না ম্যাচের সংযুক্ত সময়ে কলম্বিয়ার করা গোলটা স্রেফ পায়ের আঙুল অফসাইডে থাকার দরুন বাতিল হয়ে যেত। তবে কলম্বিয়ার এত আক্রমণের ঝড়ের মধ্যে পর্তুগাল যে প্রতি আক্রমণ করেনি তা নয়। অন্তত গোটা দুই-তিন ভালো সুযোগ তৈরি করেছিলেন জোয়াও ফেলিক্স, রাফায়েল লেয়াও-রা। কিন্তু কলম্বিয়ার গোলরক্ষককে বিশেষ বেগ তারা দিতে পারেননি।

FIFA World Cup 2026: Portugal vs Colombia Match Report - Colombia had 26 goal attempt against Portugal
আক্রমণে কলম্বিয়া। ছবি: সংগৃহীত।

এই ড্র’য়ের ফলে গ্রুপ শীর্ষে থেকে নকআউটে গেল কলম্বিয়া। পর্তুগাল শেষ করল দ্বিতীয় স্থানে। অন্যদিকে উজবেকিস্তানকে হারিয়ে কঙ্গো গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে। তারাও যাচ্ছে নকআউটে। শেষ ৩২-এ কলম্বিয়ার প্রতিপক্ষ ঘানা। আর রোনাল্ডোদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। তবে গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করায় কোয়ার্টার ফাইনালে মেসি-রোনাল্ডো দ্বৈরথ হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটা আর হচ্ছে না। পর্তুগাল কোয়ার্টারে উঠলে তাঁদের সামনে পড়তে পারে স্পেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.