ফিরলেন, গোল করলেন, জয় করলেন। বিশ্বকাপের (FIFA World Cup 2026) একদিন আগে লিওনেল মেসি (Lionel Messi) নিশ্চিন্ত করলেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি আর্জেন্টিনা ভক্তকে। চোটের জন্য বিশ্বকাপে কবে নামতে পারবেন, সেই নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। তবে আইসল্যান্ডের বিরুদ্ধে বদলি হিসেবে মাঠে নেমেই জাদু দেখালেন মেসি। গোল করে বুঝিয়ে দিলেন, বিশ্বকাপের জন্য পুরোপুরি তৈরি। শেষ প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনা জিতল ৩-০ গোলে।
মে মাসে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় চোট পান মেসি। চোট গুরুতর না হলেও দুশ্চিন্তা ছিলই। কারণ, তাঁর বয়স এখন ৩৮। যে কারণে বিশ্বকাপের আগে হন্ডুরাসের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে মেসিকে স্কোয়াডে রাখলেও মাঠে নামাননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। অবশেষে আলাবামার স্টেডিয়ামে প্রায় ৯০ হাজার দর্শকের গর্জনের সঙ্গে আইসল্যান্ডের বিরুদ্ধে ৭০ মিনিটে মাঠে নামলেন মেসি।
আরও পড়ুন:
A sold out crowd of 88,043 in Auburn, Alabama for Argentina vs. Iceland!
Listen to the crowd reaction to Messi subbing on 🤯 pic.twitter.com/lHmhZOt57K
— ESPN FC (@ESPNFC) June 10, 2026
আর দু’মিনিটের মধ্যেই ‘ম্যাজিক’। মাঝমাঠের একটু উপরে বল ধরে আইসল্যান্ডের চারজন ফুটবলারের মধ্যে থেকে পাস বাড়ালেন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজের উদ্দেশ্যে। পুরো রক্ষণভাগ চৌচির। লাউতারো বলে চিপ করলেও বক্সের মধ্যে আইসল্যান্ডের গোলকিপার তাঁকে ফাউল করেন। পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেখান থেকে ঠান্ডা মাথায় দেশের হয়ে ১১৭তম ও সব মিলিয়ে ৯১১ তম গোলটি করতে ভুল করেননি মেসি।
LESS THAN A MINUTE AFTER COMING ON, MESSI CREATES A CHANCE THAT LEAD TO A PENALTY FOR ARGENTINA 😳🔥pic.twitter.com/CkmcvHUAyS
— MC (@CrewsMat10) June 10, 2026
প্রথমার্ধের ৮ মিনিটে ভ্যালেন্টিন বার্কোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে তারপর চাপ বাড়ালেও নিকো পাজ, গুইলিয়ানো সিমেওনেরা গোল করতে পারেননি। অবশেষে মেসি নামতেই খুলল ‘ডেডলক’। নিজে গোল করার পর ৮৬ মিনিটে আরও একটি গোলের সুযোগ তৈরি করেন গত বিশ্বকাপের সোনার বল জয়ী তারকা। মেসির বাড়ানো বল থেকে থিয়াগো আলমাডার গোলে অ্যাসিস্ট করেন রড্রিগো ডি’পল। ২০১৮-র বিশ্বকাপে এই আইসল্যান্ডের বিরুদ্ধেই গ্রুপ পর্বে আটকে গিয়েছিল আর্জেন্টিনা। পেনাল্টি মিস করেছিলেন মেসি। এবার ‘জে’ গ্রুপে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।
Messi’s brilliant display against Iceland.🔥pic.twitter.com/a3Xd2H8FxQ
— MC (@CrewsMat10) June 10, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাছ ভাজার নামে ডাকা হত মহিলাদের, সন্ধেয় বাগানবাড়িতে বাড়ত ভিড়! চর্চায় দেগঙ্গায় ‘শাহজাহান’
-
নিয়মিত কাঁচা রসুন খেলে শরীর থাকবে একদম ফিট, কীভাবে রাখা যায় রোজের খাদ্যতালিকায়?
-
‘আজ রাতেই ভয়ংকর হামলা ইরানে, ভেনেজুয়েলার মতো তেলের দখল নেব’, ঘোষণা ট্রাম্পের
-
অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মপূরণে সমস্যায় জেরবার! এই উপায়েই সহজে মিলবে ৩০০০ টাকা
-
অভিষেকের ডায়মন্ড হারবার এফসি ম্যাচে ফিক্সিং! তদন্ত হবে, সাফ জানালেন নয়া ক্রীড়ামন্ত্রী
