‘ঈশ্বর’ বনাম ‘ঈশ্বরের বরপুত্র’। বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসি বনাম লামিনে ইয়ামাল। ১৯ বছর আগে এক সুতোয় বাঁধা পড়ে গিয়েছিলেন তিনি। কারণটা আর নতুন করে বলার নয়। শিশু ইয়ামালকে স্নান করাচ্ছেন এলএম১০। অনেকে তো বলেন, ওই সময় মেসির থেকে ‘আশীর্বাদ’ পেয়েছিলেন ইয়ামাল। অবশেষে ১৯ বছর পুরনো সেই ছবি নিয়ে মুখ খুললেন আর্জেন্তিনীয় কিংবদন্তি।
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন। সেই ছবি ফের ভাইরাল। ফাইনালের আগে একটি অনুষ্ঠানে রাগবি কিংবদন্তি টম ব্র্যাডি ওই ছবিটা নিয়ে জিজ্ঞেস করেন। তিনি বলেন, “ছোট্ট লামিনের সঙ্গে তোমার ছবিটা দেখেছ। এবার ফাইনালে দু’জন মুখোমুখি। ইয়ামালের প্রথম ফাইনাল। আর ঈশ্বর না করুন, এটা হয়তো তোমার শেষ ফাইনাল। ব্যাপারটা দারুণ কিন্তু!”
আরও পড়ুন:
জবাবে মেসি বলেন, “লামিনে দারুণ ফুটবলার। আমি ওকে খুব পছন্দ করি। কারণ যে ক্লাবে ও খেলে, সেই ক্লাবটাকে আমি খুব ভালোবাসি। ওর সামনে এখন দারুণ কিছু করার সুযোগ আছে। আমরা চেষ্টা করব, এবার যেন ও সেরকম কিছু না করতে পারে। আমরা ভালো লড়াই দেব। আশা করি, ও আর ওর দল ততটাও ভালো খেলতে পারবে না।”
দুই তারকার দেখা হয়েছিল সেই ২০০৮ সালে। ইউনিসেফের বার্ষিক চ্যারিটি অনুষ্ঠানের অংশ হিসাবে শিশু ইয়ামাল এবং তার পরিবারের সঙ্গে ছবি তুলেছিলেন মেসি। অনেকেই বলেন, মেসির আশীর্বাদধন্য ইয়ামাল। তাঁরা কখনও দেশ বা ক্লাবের জার্সিতে একে অপরের বিপক্ষে খেলেননি। প্রায় দু’দশক আগে ইয়ামাল তখন মাত্র কয়েক মাসের শিশু। উল্লেখ্য, মেসির যাত্রা শুরু হয়েছিল বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়া থেকেই। অন্যদিকে, এই অ্যাকাডেমিরই আরেক সেরা ‘ফসল’ ইয়ামাল। ছবিটি তুলেছিলেন আলোকচিত্রী জোয়ান মনফোর্ট।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শব্দ ব্রহ্ম! ব্রহ্মাণ্ডের খোঁজ দেবে দেশের প্রথম ‘শব্দ জাদুঘর’, গড়ে উঠছে কলকাতায়
-
‘মোদি মাস্ট রিজাইন’, ধর্মেন্দ্রর পর এবার প্রধানমন্ত্রীর ইস্তফার দাবি ‘আরশোলা’দের
-
লাইসেন্স ছাড়া গোহত্যা করে প্রকাশ্যে মাংস বিক্রি! রাজারহাটে গ্রেপ্তার ৬
-
৫০ বছর ধরে মহাকাশে বাজছে এক ভারতীয়র কণ্ঠ, নেপথ্যে নাসা, কীভাবে?
-
পৃথক দলের স্বীকৃতি পেল এনসিপিআই, সর্বদল বৈঠকে সুদীপ-শতাব্দীদের ডাক শাসকপক্ষের
