বিশ্বকাপ ফাইনালের পর মাঠের মধ্যেই মারামারি। প্রতিপক্ষ স্পেনের ফুটবলারদের সঙ্গে শারীরিক সংঘর্ষে জড়ান আর্জেন্টিনার (Argentina Football Team) লিয়ান্দ্রো পারেদেস (Leandro Paredes) -সহ একাধিক ফুটবলার ও সাপোর্ট স্টাফ। বিশ্বকাপ শেষের একমাস পর অবশেষে নড়েচড়ে বসল ফিফা। ম্যাচের পর মারামারিতে পারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি বিরাট জরিমানাও হয়েছে। সেই সঙ্গে আরও তিন ফুটবলার ও কোচ শাস্তি পেয়েছেন।
ফাইনালে হারের পর মাঠেই স্প্যানিশ ফুটবলারদের সঙ্গে ঝামেলায় জড়ান লিয়ান্দ্রো পারাদেস। প্রথমে এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন তিনি। পরে স্পেনের গাভির সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন। এই ঘটনায় তাঁকে লাল কার্ড দেখানো হয়। তখনই ফিফা জানিয়েছিল, এই ঝামেলা নিয়ে আলাদা করে তদন্ত করবে।
আরও পড়ুন:
অবশেষে শুক্রবার সেই শাস্তি ঘোষণা করেছে ফিফা। অখেলোয়াড়োচিত আচরণ, বৈষম্যমূলক শ্লোগান, অঙ্গভঙ্গি, ম্যাচের শৃঙ্খলা নষ্ট-সহ একাধিক অভিযোগে বিদ্ধ আর্জেন্টিনার ফুটবলার, স্টাফ ও সমর্থকরা। ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর রাজনৈতিক বক্তব্যও তুলে ধরা হয়েছিল মেসির সতীর্থ পারেদেসকে। গাভির সঙ্গে মারামারির জেরে ১০টি আন্তর্জাতিক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তারকা মিডফিল্ডারের ৯০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯০ লক্ষ টাকা।
BREAKING: FIFA rolls out punishment on Argentina FA and players after World Cup final fracas.
My Leandro Paredes is given 10-match ban 😭
Nahuel Molina – 7 match ban
Thiago Almada – 1 match.AFA should go to CAS to (at least) reduce the sanctions. pic.twitter.com/DBRdwYlg1T
— Fisayo Dairo (@FisayoDairo) August 21, 2026
এছাড়া সম পরিমাণ জরিমানা-সহ আর্জেন্টিনার নাহুয়েল মোলিনাকে ৭ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। থিয়েগো আলমাদা ও স্পেনের গাভিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ ও ৩০ হাজার মার্কিন ডলার জরিমানা দিতে হবে। আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাঁকেও একই পরিমাণ জরিমানা দিতে হবে। এখানেই শেষ নয়। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে ৩ লক্ষ ২১ হাজার মার্কিন ডলার জরিমানা গুনতে হবে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৩ কোটি টাকারও বেশি। পাশাপাশি সমর্থকদের ‘বৈষম্যমূলক’ আচরণের জন্য আর্জেন্টিনাকে তাদের পরের দু’টি হোম ম্যাচ অর্ধেক সংখ্যক দর্শক নিয়ে খেলতে হবে।
কার কী শাস্তি?
লিয়ান্দ্রো পারেদেস (আর্জেন্টিনা): ১০ ম্যাচ নিষেধাজ্ঞা ও ৯০ লক্ষ টাকা জরিমানা
নাহুয়েল মোলিনা (আর্জেন্টিনা): ৭ ম্যাচ নিষেধাজ্ঞা ও ৯০ লক্ষ টাকা জরিমানা
থিয়াদো আলমাদা (আর্জেন্টিনা): ১ ম্যাচ নিষেধাজ্ঞা ও ৩০ লক্ষ টাকা জরিমানা
রবার্তো আয়ালা (আর্জেন্টিনার কোচ): ৩ ম্যাচ নিষেধাজ্ঞা ও ৩০ লক্ষ টাকা জরিমানা
গাভি (স্পেন): ১ ম্যাচ নিষেধাজ্ঞা ও ৩০ লক্ষ টাকা জরিমানা
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন: ৩ কোটি টাকা জরিমানা ও ২ ম্যাচ অর্ধেক সংখ্যক দর্শক নিয়ে ম্যাচ আয়োজন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের
