Advertisement
Advertisement
FIFA World Cup 2026

বিশ্বকাপে লজ্জার হারের পর জার্মানির কোচ হচ্ছেন ক্লপ? মুখ খুললেন লিভারপুলের প্রাক্তন ‘বস’

প্যারাগুয়ের বিরুদ্ধে জার্মানির গোল বাতিল নিয়ে এখনও ক্ষোভে ফুঁসছেন ক্লপ। তাঁর দাবি, 'ওই গোল বাতিল হলে আর্সেনাল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হতে পারত না।'

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ১৬:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ১৬:০৩

options
link
বিশ্বকাপে লজ্জার হারের পর জার্মানির কোচ হচ্ছেন ক্লপ? মুখ খুললেন লিভারপুলের প্রাক্তন ‘বস’ zoom
জুর্গেন ক্লপ। ফাইল ছবি।

ক্ষোভে ফেটে পড়েছেন যুরগেন ক্লপ। লিভারপুল এবং বরুশিয়া ডর্টমুন্ডের প্রাক্তন তারকা কোচ কিছুতেই বিশ্বকাপ থেকে জার্মানির বিদায় মেনে নিতে পারছেন না। ৩২তম রাউন্ডে প‌্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে জার্মানি বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে।

ক্লপ এই মুহূর্তে কোনও ক্লাবের কোচিংয়ের সঙ্গে যুক্ত নন। তবে ফুটবলের সঙ্গে জড়িত আছেন। ম‌্যাজেন্টা টিভিতে ধারাভ‌াষ‌্যকার হিসাবে তিনি কাজ করছেন। জার্মানির ছিটকে যাওয়ার পর দলের পারফরম‌্যান্স নিয়ে হতাশা প্রকাশ করে ক্লপ বলেন, ‘‘একটা ফুটবল ম‌্যাচ জেতার জন‌্য পাঁচ লক্ষ উপায় আছে। আপনাকে শুধু সঠিক উপায়টা খুঁজে বার করতে হবে। আমাদের স্বপ্ন ছিল একটাই, আর সেই স্বপ্ন ধ্বংস হয়ে গেল। নাটকের মতো মনে হচ্ছে। কোনও সন্দেহ নেই, আমরা মোটেই ভালো খেলিনি।’’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রতিপক্ষের রক্ষণকে ভাঙার জন‌্য যে সৃজনশীল ফুটবলের প্রয়োজন হয়, তার অভাব জার্মানির দলে ছিল। এ কথা যেমন জানিয়েছেন ক্লপ, তেমনই রেফারিংয়েরও সমালোচনা করেছেন। অতিরিক্ত সময়ে জার্মানির জোনাথন টাহ-র গোলটি কেন বাতিল হল বুঝতে পারছেন না তারকা কোচ। তিনি আর্সেনালের উদাহরণ টেনে বলেছেন, ‘‘টাহ-র গোলটা যদি বাতিল হয়, তা হলে আর্সেনালও ইপিএল চ‌্যাম্পিয়ন হয় না।’’

এই ব‌্যর্থতার পর সকলেই জার্মান কোচ জুলিয়ান নাগেলসম‌্যানের পদত‌্যাগ দাবি করেছেন। অনেকেই মনে করছেন, জার্মানির জাতীয় দলের কোচের পদে উপযুক্ত ব‌্যক্তি হলেন ক্লপ। যদিও ক্লপ এইমুহূর্তে এই সমস্ত বিষয় নিয়ে কোনও কথা বলতে রাজি নন। তিনি বলেছেন, ‘‘আমি এসব নিয়ে ভাবছি না। যখনই জার্মানির জাতীয় দলের কোচের প্রসঙ্গ আসে, তখনই আমার নাম চলে আসে। ব‌্যাপারটা আমি বুঝি। কিন্তু এখন এই বিষয় নিয়ে কথা বলা উচিত নয়। আমি এখন একটা দায়িত্বে আছি। রেড বুলের গ্লোবাল ডিরেক্টর অফ ফুটবল হিসাবে কাজ করছি।’’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.