তিনিই চাণক্য। তিনিই চালিকাশক্তি। ডাগআউটে বসেই এই ব্রাজিল দলের আসল শক্তি কার্লো আন্সেলোত্তি। ওঁকে কীভাবে ব্যাখ্যা করব বুঝতে পারছি না। আজকের ম্যাচটায় ও যা করল, এক কথায় অভাবনীয়। আমার মনে হয় না ও যেভাবে ভেবেছে অন্য কেউ সেভাবে ভাবতে পারত। প্রথমার্ধে বিশ্রী গোল হজম করার পরও ক্যাসেমিরোর উপর আস্থা রেখেছিলেন আন্সেলোত্তি। আমার মনে হয় অন্য কোনও কোচ হলে হয়তো ক্যাসেমিরোকে তুলে নিতেন, কিন্তু আন্সেলোত্তি তাঁকে মাঠে রেখে দিলেন। তাছাড়া চাপের মুখে মার্টিনেলিকে স্ট্রাইকার হিসাবে নামিয়ে দেওয়াটাও কোচের মাস্টারস্ট্রক। মার্টিনেলিকে ঠিক স্ট্রাইকার হিসাবে ওই সময় আমি ভাবতেই পারছিলাম না। কিন্তু আমরা ক্রসগুলো করতে পারছিলাম। সেটা ফিনিশ করার জন্য কোচ মার্টিনেলির কথা ভাবলেন। আসলে ওঁ বুঝিয়ে দিলেন কেন ওঁ বড় কোচ। এক কথায় অসাধারণ।

আরও পড়ুন:
আসলে কার্লো জানেন, কাকে কখন ব্যবহার করতে হবে। নেইমারের না নামা নিয়ে যতই আলোচনা হোক, আমার মনে হয় দিনের শেষে এতে দলের ভালোই হয়েছে। আমি যতদূর শুনেছি, নেইমারকে এক্সট্রা টাইমে আনার কথা ভেবেছিলেন কোচ। যাক গে ভালোই হল, এটা নেইমারের জন্যও ভালো। দলের জন্যও ভালো। নেইমার ১০০ শতাংশ ফিট হওয়ার জন্য আরও খানিকটা সময় পেয়ে গেল। ওর ফিটনেসটা ব্রাজিলের জন্য খুব জরুরি। এন্ড্রিকও ভাবেনি হয়তো ওই সময় ওকে নামানো হবে। আসলে পিছিয়ে পড়েও কাকে দিয়ে ম্যাচের ঘোরাতে হবে, আন্সেলোত্তি দারুণ ভাবে সেটা বোঝেন।গোটা দলকেও সেভাবেই প্রস্তুত করেছেন।
আপাতত ধাপে ধাপে এগোতে হবে। সেটাই সবচেয়ে জরুরি। ভুলে গেলে চলবে না। এটা বিশ্বকাপ। এখানে সবকিছুই হতে পারে। প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে সতর্কভাবে। আসলে অনেক ছোট দলও চমক দিচ্ছে। অঘটন ঘটাচ্ছে।
জাপানের কাছে প্রথমার্ধে গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে কামব্যাক করে শেষ লগ্নে জয়। ব্রাজিল প্রমাণ করল, যে কোনও পরিস্থিতিকে নিজেদের দিকে ঘুরিয়ে নিয়ে তারা ভক্তদের স্বপ্ন দেখাতে পারে। বিশেষ করে যেভাবে আমরা সেকেন্ড হাফটা খেলেছি। আসলে এই টিমে সবাই সবসময় প্রস্তুত। দেখে মনে হচ্ছে, দলটা একসঙ্গে খেলছে। আজ ব্রাজিল দেখাল, দলটা নিজেদের সেরা ফুটবল খেলার খুব কাছাকাছি। নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে খেলতে পারছে।

তবে আপাতত ধাপে ধাপে এগোতে হবে। সেটাই সবচেয়ে জরুরি। ভুলে গেলে চলবে না। এটা বিশ্বকাপ। এখানে সবকিছুই হতে পারে। প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে সতর্কভাবে। আসলে অনেক ছোট দলও চমক দিচ্ছে। অঘটন ঘটাচ্ছে। আমরা দেখেছি মরক্কো কী ভালো খেলছে! আর্জেন্টিনাও খুব শক্তিশালী দল। হল্যান্ড (নেদারল্যান্ডস) আমার মতে খুব শক্তিশালী দল ছিল। কিন্তু ওরা ছিটকে গেল। তবে আমার মনে হয় যেভাবে গতকাল ব্রাজিল খেলেছে, যদি দিন ভালো যায়, আমরা এগোতেই পারি। দিনের শেষে গোটা দলকে একসঙ্গে ট্রফি জয়ের লক্ষ্যে ঝাঁপাতে হবে। আমরা কতটা নিজেদের নিংড়ে দিচ্ছি, সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। এই ব্রাজিলের আরও এগোনোর মতো রসদ আছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?
-
পেট্রলে ইথানল মিশিয়ে ব্যবহারের পরিণাম কী? সুপ্রিম কোর্টে কেন্দ্র বলল, ‘সবটাই পরীক্ষার স্তরে’
