হোয়ান কাপদেভিয়া (Joan Capdevila)। স্পেনের স্বর্ণযুগের অন্যতম প্রধান মুখ। ২০০৮ ইউরো এবং ২০১০ বিশ্বকাপজয়ী স্প্যানিশ দলের নিয়মিত সদস্য। একসময় ভারতেও খেলেছেন নর্থইস্ট ইউনাইটেডের হয়ে। তিনিই আমেরিকার মাটিতে বিশ্বকাপ (FIFA World Cup 2026) দেখার অনুমতি পেলেন না। তিনি রবিবারের ফাইনাল ২০১০ বিশ্বকাপজয়ী সতীর্থদের সঙ্গে দেখতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে ভিসা দেওয়া হয়নি আমেরিকার তরফে।
ফাইনাল ম্যাচ দেখতে আমেরিকায় আসার জন্য ভিসার আবেদন করেছিলেন স্প্যানিশ বিশ্বজয়ী। কিন্তু তাঁকে দেশে ঢুকতে দিতে রাজি নয় আমেরিকার প্রশাসন। ভিসার আবেদন খারিজ হওয়ায় কাপদেভিয়া সরাসরি মার্কিন প্রেসিডেন্টের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন। সোশাল মিডিয়ায় লিখেছেন, “ডোনাল্ড ট্রাম্প আমার আপনার সাহায্য প্রয়োজন। ‘২০১০ সালের বিশ্বজয়ী সতীর্থদের সঙ্গে খেলাটা দেখতে চাই।” মার্কিন স্বরাষ্ট্র সচিব মার্কো রুবিয়োকেও আলাদা করে আবেদন করেছেন প্রাক্তন ফুটবলার।
আরও পড়ুন:
কিন্তু কেন কাপদেভিয়াকে ভিসা দিল না আমেরিকা? তাঁদের তো স্প্যানিশদের ভিসা দিতে কোনও অসুবিধা নেই। আসলে বছর দশেক আগে একবার একটি প্রীতিম্যাচ খেলতে ইরান গিয়েছিলেন কাপদেভিয়া। তেহেরানে ইরানের প্রাক্তন ফুটবলারদের সঙ্গে একটি প্রদর্শনী ম্যাচ খেলেন। সম্ভবত সেকারণেই কাপদেভিয়াকে ভিসা দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য প্রয়োজনীয় ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন আবেদন বাতিল হয়েছে। সাধারণত এই অনুমোদনের মাধ্যমে ভিসা ছাড়াই সর্বোচ্চ ৯০ দিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করা যায়। কিন্তু যারা ২০১১ সালের পর ইরান গিয়েছেন, তাঁদের সবাইকে ওই ভিসা দেওয়া হয় না। সম্ভবত সেকারণেই কাপদেভিয়াকেও ভিসা দেওয়া হয়নি।
বিশ্বকাপের শুরু থেকেই মার্কিন ভিসা নীতি নিয়ে বিতর্ক চলছে। ইরানের ফুটবলারদের ভিসা দেওয়া নিয়ে দীর্ঘদিন টানাপড়েন চলেছে। পরে ভিসা দিলেও বহু শর্ত চাপায়। উজবেকিস্তান ফুটবলারদের সঙ্গে জঙ্গির মতো আচরণের অভিযোগ ওঠে। সোমালিয়ার রেফারিকে আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি। এবার সেই তালিকায় প্রাক্তন স্প্যানিশ বিশ্বকাপার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাখির দিনে কিনে নয়, নিজের হাতে বানিয়ে ভাইকে খাওয়ান মিষ্টি, রইল ৫ সহজ রেসিপি
-
‘দেশটা ধর্মশালা নয়, থাকবেন শুধু নাগরিকরাই’, উন্নত ভারতের ব্লু প্রিন্ট দিয়ে হুঙ্কার অমিত শাহর
-
খরচ মাত্র ৮০০ টাকা! পুজোয় বাড়ছে টয় ট্রেনের সংখ্যা, পর্যটকদের জন্য থাকছে বড় আকর্ষণও
-
বাংলাদেশে অবাধে ঘুরছে ভারতের ‘মোস্ট ওয়ান্টেড জঙ্গি’! আল কায়দার চাঁইকে নিয়ে চাঞ্চল্য দাবি হাসিনাপুত্রের
-
ব্যাঙ্কে ঢুকেছে ৩ হাজার, ‘অন্নপূর্ণা’দের বাড়িতে ‘গর্বিত প্রাপক’ স্টিকার সাঁটলেন মন্ত্রী শংকর
