Advertisement
Advertisement
ফুটবলের মহাযুদ্ধ
FIFA World Cup 2026

শান্তিচুক্তির পরও বিশ্বকাপে আমেরিকায় ঢুকতে বাধা! ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বড় পদক্ষেপ ইরানের

বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলার পরই আমেরিকা থেকে 'তাড়িয়ে' দেওয়া হয়েছে ইরানের ফুটবল দলকে। এমনকী রিকভারির সময় পর্যন্ত দেওয়া হয়নি। এবার আমেরিকায় ঢুকতেই দেওয়া হচ্ছে না ইরানের ফুটবল দলকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ২১:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ২১:১৫

options
link
শান্তিচুক্তির পরও বিশ্বকাপে আমেরিকায় ঢুকতে বাধা! ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বড় পদক্ষেপ ইরানের zoom
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পদক্ষেপ ইরানের।

বিশ্বকাপে (FIFA World Cup 2026) প্রথম ম্যাচ খেলার পরই আমেরিকা থেকে ‘তাড়িয়ে’ দেওয়া হয়েছে ইরানের ফুটবল দলকে। এমনকী রিকভারির সময় পর্যন্ত দেওয়া হয়নি। মাঠের বাইরে যে রাজনীতি থাকুক না কেন, ট্রাম্প সরকারের আচরণ অমানবিক ও অপেশাদার বলছেন অনেকেই। এবার ফুঁসে উঠল ইরানের ফুটবল সংস্থাও। আমেরিকার অন্যায় আচরণের বিরুদ্ধে ফিফায় অভিযোগ দায়ের করছে তারা।

বহু কাঠখড় পুড়িয়ে অবশেষে বিশ্বকাপ খেলতে নেমেছে ইরান। কিন্তু নিজেদের প্রথম ম্যাচে দারুণ পারফর্ম করার পরেই আয়োজকদের রোষে পড়েন মেহদি তারেমিরা। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ড্রয়ের পরই রীতিমতো ‘ঘাড়ধাক্কা’ দেওয়া হয় ইরান ফুটবল দলকে। শুধুমাত্র ম্যাচের সময়টুকুর জন্য মার্কিন ভিসা পেয়েছে ইরান। বাকি সময়টা মেক্সিকোয় থাকছে। এদিকে বিশ্বকাপে ইরানের পরের ম্যাচ ভারতীয় সময়ে রবিবার রাতে। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ২ দিন আগে আমেরিকায় চলে আসার অনুমতি চেয়েছিল ইরান ফুটবল সংস্থা। কিন্তু তা পত্রপাঠ খারিজ হয়ে যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এর বিরুদ্ধে এবার ফিফায় যাচ্ছে ইরান ফুটবল ফেডারেশন। তাদের এক কর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, “টুর্নামেন্টের আগেই আমরা প্রস্তুতির সূচি জমা করেছিলাম। তারপরও আয়োজকরা আমাদের বাধা দিচ্ছে। আমাদের সব পরিকল্পনা বাধা পাচ্ছে। ম্যাচটা স্থানীয় সময় দুপুর ১২টায় হবে। তাই আমরা আগে গিয়ে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে চেয়েছিলাম। আমরা উপযুক্ত কারণ দেখানো সত্ত্বেও ফের আমাদের যেতে দেওয়া হল না।”

প্রায় আড়াই মাস ধরে আমেরিকা ও ইরানের যুদ্ধ চলেছে। মূলত সেই কারণেই ইরানের ফুটবলারদের আমেরিকা যাত্রা বিভিন্ন বিধিনিষেধ চাপানো হয়েছে। তবে মধ্যপ্রাচ্যে শান্তির লক্ষ্যে ইরান ও আমেরিকার প্রাথমিক মউ স্বাক্ষর হয়েছিল চলতি সপ্তাহেই। কিন্তু তারপরও ইরানের ফুটবলারদের ঢুকতে বাধা দিল আমেরিকা। ফলে একেবারে ম্যাচের দিনই হয়তো মার্কিন মুলুকে ঢোকার অনুমতি পাবেন তারেমিরা। সেই ম্যাচ খেলে আবার দ্রুত ফিরে যেতে হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.