ভারতে বিশ্বকাপ দেখানো (FIFA World Cup 2026 Live Telecast in India) নিয়ে বহু টালবাহানা ছিল। শেষমেশ জি এন্টারটেইনমেন্ট সম্প্রচারের স্বত্ব পেয়েছে। তবে জি’র প্যাকেজের চড়া দাম ও বিভিন্ন সমস্যায় জেরবার দেশের ফুটবলপ্রেমীরা। তবে বিশ্বকাপ শুরু হতেই এগিয়ে এল জিও। তাদের নতুন চুক্তিতে বিনামূল্যেই বিশ্বকাপ দেখা যাবে। প্রশ্ন হল, এর সুবিধা পাবেন কারা?
এই বিষয়ে আরও খবর
চারটি নতুন স্পোর্টস চ্যানেল চালু করেছে জি নেটওয়ার্ক। ইউনাইট৮ স্পোর্টস ১, ইউনাইট৮ স্পোর্টস ১ এইচডি, ইউনাইট৮ স্পোর্টস ২ এবং ইউনাইট৮ স্পোর্টস ২ এইচডি। ডিজিটাল মাধ্যমে বিশ্বকাপ দেখতে চাইলে জি৫-এ দু’টি সাবস্ক্রিপশন প্ল্যান উপলব্ধ আছে। তিন মাসের প্ল্যানের মূল্য ৭৯৯ টাকা এবং এক বছরের প্ল্যানের মূল্য ১৬৯৯ টাকা। কিন্তু তাতে নানা সমস্যায় ভুগছে ফুটবলপ্রেমীরা।
এবার সমস্যার সমাধান হবে জিওর দৌলতে। বিশ্বকাপ শুরুর ঠিক আগেই জিও চুক্তি করে জি’র সঙ্গে। জিওফাইবার বা জিও-এয়ারফাইবারে সাবস্ক্রিপশন থাকলে একাধিক ওটিটি প্লাটফর্ম বিনামূল্যে দেখা যায়। এবার থেকে জিওফাইবার ও জিও-এয়ারফাইবারে জিওটিভি+ প্লাটফর্মের মাধ্যমে ইউনাইট স্পোর্টসের চারটি চ্যানেল বিনামূল্যে দেখা যাবে। যাদের জিও সেট টপ বক্স আছে, তারাও এই সুবিধা পাবেন। সেট টপ বক্স থেকে জিওটিভি+ অ্যাপে নিজের জিও নম্বর থেকে লগইন করলেই আর কোনও বাধা থাকবে না।
আসলে জি৫ নিয়ে ফুটবলভক্তদের অনেক অভিযোগ ছিল। প্রথমে অফার দেওয়া ছিল একটায় লগইন করলে তিনজন অ্যাকসেস পাবে। বৃহস্পতিবার সকালে সেটা তুলে নেওয়া হলে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন। তাতে কিছুক্ষণ পর ফের তিনজনের অ্যাকসেস ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু যাদের জি৫-এ আগে থেকেই সাবস্ক্রিপশন নেওয়া ছিল, তাদের ক্ষেত্রেও ফের ৭৯৯ টাকার নতুন বিশ্বকাপের সাবস্ক্রিপশন নিতে হয়। তারপরও বাফারিং বা ভিডিও কোয়ালিটি নিয়ে সমস্যার কথা উঠেছে। সেক্ষেত্রে জিও-র নতুন ব্যবস্থায় অনেকে সুবিধা পাবেন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
জওয়ানদের মাঝে সইফ, বিদেশে দেশভক্তি প্রিয়াঙ্কার, স্বাধীনতা দিবস উদযাপনে জিৎ-কোয়েলরাও
-
ঐক্য ও সম্প্রীতির সুর নিউটাউনে, ৮০তম স্বাধীনতা দিবসে বিশেষ উদ্যোগ
-
ব্রিকস সম্মেলনের আগেই ভারত সফরে তারেক, নেপথ্যে ঢাকা-দিল্লির কোন সমীকরণ?
-
সরকারি স্বাস্থ্য বিমায় বরাদ্দ বাড়াচ্ছে রাজ্য, নয়া হারে চিকিৎসার খরচ পাবেন রাজ্য সরকারি-পেনশনভোগীরা
-
গাছের গোড়ায় পা পড়তেই বিস্ফোরণ! পঞ্চায়েত প্রধানের বাগান সাফ করতে গিয়ে ছিটকে গেলেন ২ মজুর, উড়ল আঙুল




