Advertisement
Advertisement
ফুটবলের মহাযুদ্ধ
Harry Kane

অভিশাপ দিয়েছিলেন রোনাল্ডোকে! এবার হ্যারি কেনের উপর ‘কালো জাদু’র হুমকি ঘানার ওঝার

ইংল্যান্ড ম্যাচটি জিতলেই নক আউট নিশ্চিত। অন্যদিকে, ঘানার সামনে নক আউটে ওঠার সুযোগ রয়েছে। সেই কারণেই নাকি তারা অতিপ্রাকৃতিক বিষয়ের উপর আস্থা রাখছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ১০:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ১০:০৭

options
link
অভিশাপ দিয়েছিলেন রোনাল্ডোকে! এবার হ্যারি কেনের উপর ‘কালো জাদু’র হুমকি ঘানার ওঝার zoom
হ্যারি কেনের উপর 'কালো জাদু'?

শেষ পর্যন্ত ‘কালা জাদু’র আশ্রয় নিতে চলেছে ঘানা!

চমকে উঠবেন না। এটাই সত্যি। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনকে নির্বিষ করতে ঘানা তাদের বিখ্যাত ‘ওঝা’ নানা কোয়াকু বনসাম কালা জাদুবিদ্যা প্রয়োগ করছেন বলে জানা গিয়েছে। ঘানা শিবির মনে করছে, তাদের নক আউট পর্বে ওঠার ক্ষেত্রে প্রধান বাধা ইংল্যান্ড অধিনায়ক। মঙ্গলবার রাতে বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ড প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে চলেছে আফ্রিকার দেশটি। ইংল্যান্ড ম্যাচটি জিতলেই নক আউট নিশ্চিত। অন্যদিকে, ঘানার সামনে নক আউটে ওঠার সুযোগ রয়েছে। এবং তা তারা কোনওভাবেই হাতছাড়া করতে চায় না। আর সেই কারণেই নাকি তারা অতিপ্রাকৃতিক বিষয়ের উপর আস্থা রাখছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একটি প্রখ্যাত ইংরেজি সংবাদমাধ্যম জানাচ্ছে, নানা কোয়াকু বলেছেন, তিনি হ্যারি কেনের উপর জাদুবিদ্যা প্রয়োগ করবেন! শুধু তাই নয়, রীতিমতো দম্ভের সঙ্গে বলেছেন, “২০১৪ বিশ্বকাপে পর্তুগালের মুখোমুখি হয়েছিল ঘানা। সেই ম্যাচে পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উপর জাদুবিদ্যা প্রয়োগ করেছিলাম। ওঁর হাঁটুর চোটের প্রধান কারণ ছিল এই জাদু। এবার আমি হ্যারি কেনের উপর জাদুবিদ্যা প্রয়োগ করব। আমি আগেও দেখিয়েছি, কী করতে পারি। হ্যারি কেনকে থামাতে আমাকে কী করতে হবে, সেটাও আমার জানা আছে।” তবে ঘানার ওঝা এটাও জানিয়েছেন, তিনি হ্যারি কেনের কোনওরকম গুরুতর চোটের কামনা করবেন না। তাঁর বক্তব্য, “আমার দেশের বিরুদ্ধে ওঁকে থামানোর জন্য যতটুকু প্রয়োজন, ততটুকুই জাদুবিদ্যা প্রয়োগ করব। আমি এমনভাবে কাজ করব, যাতে আমার দেশ সুবিধা পায়। এর বাইরে কিছু নয়। আমার অবশ্যই লক্ষ্য থাকবে, ইংল্যান্ড অধিনায়ক যেন কোনও গুরুতর চোট না পান।” আসলে বিশ্বকাপের প্রথম ম্যাচে হ্যারি কেনের দুরন্ত পারফরম্যান্সই ঘানার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই ওঝার দ্বারস্থ হতে চলেছে তারা।

নানা কোয়াকু আরও বলেছেন, “এই চোট কোনও চিকিৎসকই সারাতে পারবেন না। কী কারণে চোট হচ্ছে, সেটাও বোঝা যাবে না। এটা পুরোটাই আধ্যাত্মিক। হয়তো আজ হাঁটুতে ব্যথা করবে। কাল হয়তো উরুতে ব্যথা করবে। পরেরদিন হয়তো অন্য কোথাও। এভাবেই চোট ঘুরেফিরে বেরাবে গোটা শরীরে।”

বোঝো কাণ্ড!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.