বিশ্বকাপের মতো প্রতিযোগিতা আয়োজনের খরচ বিপুল। সেই খরচের অনেকটাই তোলা হয় সাধারণ মানুষের থেকে। তাই পাল্লা দিয়ে সবকিছুরই দাম বেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। বিশেষত বিভিন্ন ধরনের যানবাহনের টিকিটের দাম রীতিমতো আকাশছোঁয়া। যার ফলে প্রিয় দলকে সমর্থক জানাতে যাওয়া অনুরাগীরা বেশ সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন।
এই বিষয়ে আরও খবর
এই পরিস্থিতিতে ব্যতিক্রমী পদক্ষেপ জার্মান ফুটবল দলের (Germany Football Team)। ২৫ জুন গ্রুপের শেষ ম্যাচে মেটলাইফ স্টেডিয়ামে ইকুয়েডরের মুখোমুখি হবে চারবারের বিশ্বজয়ীরা। নিউ ইয়র্ক শহরের কেন্দ্র থেকে স্টেডিয়ামের দূরত্ব অনেকটাই। গণপরিবহণে যে দূরত্ব যেতে সবমিলিয়ে একশো মার্কিন ডলারের কাছাকাছি খরচ হওয়ার কথা বর্তমান সময়ে। অন্য সময়ে অবশ্য ১২-১৩ ডলারের মতো খরচ হয়ে থাকে। ফলে জাতীয় দলকে সমর্থন জানাতে আসা জার্মান জনতার পকেটের চাপ যে অনেকটাই বাড়বে, বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে দলের সমর্থকদের নিউ ইয়র্ক শহর থেকে স্টেডিয়াম নিয়ে যাওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হচ্ছে জার্মান জাতীয় দলের তরফে। এক-দু’শো নয়, সবমিলিয়ে চার হাজার সমর্থকের যাতায়াত নিয়ে উদ্যোগী হয়েছেন কাই হ্যাভার্ৎজ-জামাল মুসিয়ালা-জোশুয়া কিমিচরা। এজন্য জার্মান ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে হবে সমর্থকদের। যদি সেখানে নামের সংখ্যা চার হাজারের গণ্ডি পার হয়ে যায়, সেক্ষেত্রে লটারির মাধ্যমে বেছে নেওয়া হবে।
এমনিতে বিশ্বকাপ বা এমন বড় প্রতিযোগিতার সময় আয়োজক দেশের তরফে সমর্থকদের গণপরিবহণে যাতায়াতের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়। কিন্তু ব্যতিক্রম মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের তরফে আর্থিক দায় নিতে বলা হয় ফিফাকে। তবে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা রাজি হয়নি। এই পরিস্থিতিতে দেশের জনগণের স্বার্থরক্ষার যুক্তি দিয়ে গণপরিবহণের খরচ বাড়িয়েছে মার্কিন প্রশাসন। জার্মান সমর্থকদের ক্ষেত্রে এই পরিস্থিতি একেবারেই ‘অচেনা’। কারণ ইউরোর শেষ সংস্করণে আয়োজক হিসেবে গণপরিবহণে সমর্থকদের বিনামূল্যে
যাতায়াতের সুবিধা দিয়েছিল জার্মানি। এই পরিস্থিতিতে জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান ও অধিনায়ক কিমিচের নেতৃত্বে কয়েকজন জার্মান প্লেয়ার সমর্থকদের আর্থিক চাপ কিছুটা কমাতে উদ্যোগী হয়েছেন। তাঁরাই অর্থ সংগ্রহ করে ফেডারেশনের মাধ্যমে শাটল বাসের ব্যবস্থা করেছেন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘লোভ সামলাতে পারিনি’, লোটে মাছের গন্ধ পেয়েই গেরস্থ বাড়িতে ঢুকে রসনাতৃপ্তি রূপার
-
বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!
-
কর্মক্ষেত্রে ‘ফ্রেন্ড বম্বিং’-এর শিকার হলেই চাকরি গেল বলে! কীভাবে সতর্ক থাকবেন?
-
বর্ষার শুরুতেই ঘুরে আসুন ভারতের এই নৈসর্গিক ভারজিন স্থানে, হদিশ দিলেন আনন্দ মহিন্দ্রা
-
রবিতে বিসিএস পরীক্ষা, সকাল থেকেই চলবে মেট্রো, জেনে নিন সময়সূচি




