Advertisement
Advertisement
FIFA World Cup 2026

রিয়াল তারকাকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা ফ্রান্সের, কাদের নিয়ে চমক দিতে তৈরি জাপান?

ফ্রান্স দলে বাদ পড়েছেন একাধিক তারকা। অন্যদিকে বিশ্বকাপের আগেই কোচ কার্লো আন্সেলোত্তির সঙ্গে চুক্তি বাড়াল ব্রাজিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৬, ১৪:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৬, ১৪:৪২

options
link
রিয়াল তারকাকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা ফ্রান্সের, কাদের নিয়ে চমক দিতে তৈরি জাপান? zoom
ফ্রান্স দল। ফাইল ছবি
Advertisement

২০২৬ বিশ্বকাপের অন্যতম দাবিদার ফ্রান্স। গত বিশ্বকাপের রানার্সআপ ঘোষণা করে দিয়েছে, আমেরিকা-মেক্সিকো-কানাডায় কাদের নিয়ে বিশ্বজয়ের লক্ষ্যে নামবে। সেখানে একরাশ তারকা অনুপস্থিত। দলে নেই রিয়াল মাদ্রিদের ফুটবলারও। এছাড়া দল ঘোষণা করে দিয়েছে এশিয়ার দেশ জাপানও। গতবার স্পেন-জার্মানিকে হারিয়ে এবারও চমক দিতে তৈরি ‘সামুরাই ব্লু’রা। অন্যদিকে বিশ্বকাপের আগেই কোচ কার্লো আন্সেলোত্তির সঙ্গে চুক্তি বাড়াল ব্রাজিল।

২০১৮-র বিশ্বকাপ জয়ী, ২০২২-এ রানার্স। এবার ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ যে দল বেছে নিয়েছে, তাতে ফের চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। ২৬ জনের দলে কিলিয়ান এমবাপে, উসমান ডেম্বেলে, এনগোলো কন্তের মতো তারকা আছেন। আক্রমণে দেসিরে দুয়ে, রায়ান চেরকি বা মাইকেল ওলিসেরা মরশুমে জুড়ে ক্লাব ফুটবলে দারুণ ফর্মে ছিলেন। রক্ষণা ভরসা দেবেন লুকাস ও থিও হার্নান্দেজ দুই ভাই, ইব্রাহিম কোনাটে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো।

Advertisement

তবে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের ফুটবলার এদুয়ার্দো কামাভিঙ্গা। চোট-আঘাতে খুব বেশি খেলার সুযোগ পাননি। একেবারেই ফর্মে ছিলেন না। গতবার বিশ্বকাপ ফাইনালের শেষ মুহূর্তে এমিলিয়ানো মার্তিনেজের বিরুদ্ধে গোল করতে ব্যর্থ র‍্যান্ডাল কোলো মুয়ানি দলে ডাক পাননি। হতাশ হবেন উইঙ্গার ফ্লোরিয়ান থাউভিন ও এবার ফরাসি লিগে সর্বোচ্চ গোলদাতা এস্তেবান লেপল।

অন্যদিকে জাপান দলে চোটের জন্য ডাক পাননি কাউরো মিতোমা ও তাকুমি মিনামিনো। গতবার বিশ্বকাপে গ্রুপ পর্বে স্পেন ও জার্মানিকে হারিয়েছিল জাপান। সেখানে এই দুই উইঙ্গারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে ‘সামুরাই ব্লু’দের জন্য সুখবর যে অধিনায়ক ওয়াতারু এন্ডো চোট সারিয়ে ফিরে এসেছেন। এছাড়া দলে আছেন তাকেহিরো তোমিয়াসু, তাকেফুসো কুবোরা। অন্যদিকে ২০৩০ পর্যন্ত কোচ কার্লো আন্সেলোত্তির সঙ্গে চুক্তি বৃদ্ধি করল ব্রাজিল এবারের বিশ্বকাপ পার করে পরের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবে অভিজ্ঞ কোচ।

ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: মাইক মেনিয়ান, রবিন রিসার, ব্রিস সাম্বা।
ডিফেন্ডার: লুকাস দিগনে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাটে, ম্যাকসেন্স লাক্রোয়া, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো।
মিডফিল্ডার: এনগোলো কান্তে, মানু কোনো, আদ্রিয়েন রাবিও, অরেলিয়েন চুয়ামেনি, ওয়ারেন জায়েরে-এমেরি।
ফরোয়ার্ড: ম্যাগনেস আকলিউশ, ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, উসমান দেম্বেলে, দেসিরে দুয়ে, মাইকেল ওলিসে, কিলিয়ান এমবাপে, জ্যঁ-ফিলিপ মাতেতা, মার্কুস থুরাম।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.