Advertisement
Advertisement
ফুটবলের মহাযুদ্ধ
FIFA World Cup 2026

অবসরের পর ফুটবল দেখাই ছেড়ে দিয়েছেন, ব্রাজিলকে আদৌ ফেভারিট মনে করেন মার্সেলো?

‘মেসি-রোনাল্ডোর যুগে খেলেছি বলে নিজেকে ভাগ‌্যবান মনে হয়’, বলছেন ব্রাজিলের প্রাক্তন তারকা সাইডব্যাক মার্সেলো।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ১৯:৩০

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ১৯:৩০

options
link
অবসরের পর ফুটবল দেখাই ছেড়ে দিয়েছেন, ব্রাজিলকে আদৌ ফেভারিট মনে করেন মার্সেলো? zoom
নেইমারদের নিয়ে কী বলছেন মার্সেলো?

ব্রাজিল ফুটবল ইতিহাসের অন‌্যতম সেরা লেফট ব‌্যাক। রবার্তো কার্লোসের অবসরের পর যাঁর জায়গা তাঁকে নিতে হয়েছিল। সেই মার্সেলো (Marcelo) আর্জেন্টিনার সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে মেসি বনাম রোনাল্ডোর শ্রেষ্ঠত্ব যুদ্ধ নিয়ে যা বললেন, নিচে তুলে দেওয়া হল। কথার সড়ক ধরে ব্রাজিল-প্রসঙ্গও এল।

প্রশ্ন: বিশ্বকাপ আসে-যায়। কিন্তু গত চব্বিশ বছর ধরে ব্রাজিল বিশ্বকাপ জেতেনি। এবার সেই পোড়া ভাগ‌্য বদলাবে?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মার্সেলো: আমার মতে, ব্রাজিল যে টুর্নামেন্টই খেলতে নামুক না কেন, অন‌্যতম ফেভারিট হিসেবে শুরু করে। তা সে কোপা আমেরিকাই হোক, কনফেডারেশন কাপই হোক বা বিশ্বকাপ। এবারও বিশ্বকাপের (FIFA World Cup 2026) অন‌্যতম ফেভারিট টিম ব্রাজিল।

প্রশ্ন: ঠিক কী কারণে ব্রাজিলকে ফেভারিট বলছেন?

মার্সেলো: টিমের প্লেয়ারদের কারণে বলছি। চার বছর পর বিশ্বকাপের সময় প্লেয়াররা বদলাতে থাকে। পরপর তিনটে বিশ্বকাপে কখনও দেখবেন না একই সেট অফ প্লেয়ার্স খেলছে। নতুন নতুন সব প্লেয়ার আসে। আমার মনে হয়, ব্রাজিল ফুটবলের জন‌্য বছরটা স্পেশাল হতে পারে। স্পেশাল একটা ফর্ম‌্যাটে এবারের বিশ্বকাপ হচ্ছে। তিনটে দেশ মিলিয়ে বিশ্বকাপের আসর বসছে। আমি তো স্পেশাল কিছুই আশা করছি।

প্রশ্ন: নেইমার খেলতে পারলে ব্রাজিলের শক্তি নিশ্চয়ই বেড়ে যাবে?

মার্সেলো: অবশ‌্যই। অফকোর্স। নেইমার মহাতারকা। ফুটবলের কিংবদন্তি। ও খেললে বিশাল লাভ হবে ব্রাজিলের।

প্রশ্ন: আর্জেন্টিনার খেলা দেখেছেন সম্প্রতি?

মার্সেলো: সত‌্যি বলতে, আমি এখন আর তেমন ফুটবল দেখি না। না ব্রাজিলের খেলা, না আর্জেন্টিনার খেলা। ফুটবল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি, বলতে পারেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Marcelo Vieira (@marcelotwelve)

প্রশ্ন: অবসরের পর ফুটবল দেখাই ছেড়ে দিয়েছেন নাকি?

মার্সেলো: ঠিক তা নয়। টুকটাক দেখি। গুরুত্বপূর্ণ ম‌্যাচ হলে, তখন দেখি। যেমন চ‌্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। রিয়াল মাদ্রিদের খেলা ফলো করি। আমার ছেলেরা খেলছে ওখানে। কিন্তু অবসরের পর আমার জীবনে অনেক কিছু চলছে। প্রচুর ট্রাভেল বেড়ে গিয়েছে। তাই ফুটবল দেখার সেভাবে সময় পাই না। আমি অবাক যাই যখন লোকে আমাকে জিজ্ঞাসা করে, কোচিংয়ে কেন আসছি না? ফুটবলের ট‌্যাকটিক্স কিছুই বুঝি না আমি!

প্রশ্ন: অবসর নেওয়ার পর না হয় ফুটবল আর দেখেন না। কিন্তু খেলার সময়ের কথা তো বলতে পারেন। বার্সেলোনার বিরুদ্ধে খেলেছেন আপনি। রিয়াল মাদ্রিদ জার্সিতে আপনার উপরেই লিওনেল মেসিকে আটকানোর দায়িত্ব পড়ত। কতটা কঠিন মেসিকে আটকানো?

মার্সেলো: খুব, খুব কঠিন। আমি তো এখনও মেসিকে খুঁজি মার্ক করার জন‌্য (হাসি)। দেখুন, সবাই মেসি বড় না রোনাল্ডো, সেই তর্কে ঢুকে যায়। কিন্তু আমার মতে, ওরা দু’জনেই অতুলনীয় ফুটবলার, যারা খেলাটাকেই বদলে দিয়েছে। আমরা যারা সেই সময় খেলেছি, মেসি-রোনাল্ডো যুগে, নিজেদের ভাগ‌্যবান মনে হয়। সেই সময় জেতা, হারা, লড়াই করা, সব কিছু নিয়ে ভাবলেই গর্বিত লাগে। আর বার্সেলোনার বিরুদ্ধে খেলার সময় সেটা আর নিছক খেলা থাকত না। পুরোদস্তুর যুদ্ধে পরিণত হয়!

মেসিকে দেখলে প্রথমে মনে হবে, ঠিক আছে। অমুক দিক থেকে ও আক্রমণ করবে। কিন্তু কখন করে বসবে, সেটা ধরা খুব মুশকিল। তাই বললাম, মেসি অতুলনীয় ফুটবলার। কখনও কখনও আমরা ওর পা থেকে বল ছিনিয়ে নিতাম। কখনও কখনও আমরা জিততাম।

প্রশ্ন: মেসিকে আটকানো কি অসম্ভব?

মার্সেলো: মেসিকে দেখলে প্রথমে মনে হবে, ঠিক আছে। অমুক দিক থেকে ও আক্রমণ করবে। কিন্তু কখন করে বসবে, সেটা ধরা খুব মুশকিল। তাই বললাম, মেসি অতুলনীয় ফুটবলার। কখনও কখনও আমরা ওর পা থেকে বল ছিনিয়ে নিতাম। কখনও কখনও আমরা জিততাম। সে ঠিক আছে। সেটাই ফুটবল। মেসি অসামান‌্য প্লেয়ার ছিল। কিন্তু বাকি বার্সেলোনা টিমটাও দুর্ধর্ষ ছিল।

প্রশ্ন: কাকে আটকানো বেশি কঠিন? মেসি? নাকি রোনাল্ডো?

মার্সেলো: অদ্ভুত প্রশ্ন। রোনাল্ডোর বিরুদ্ধে আমি খেললাম কোথায়? বড়জোর প্র্যাকটিসে আমার বিপক্ষ দলে খেলার সময় মিনিট কুড়ির জন‌্য ক্রিশ্চিয়ানোকে মার্ক করেছি। তা ছাড়া আমি তুলনা পছন্দ করি না। আবারও বলছি, আমাদের ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। কৃতজ্ঞ থাকা উচিত এটা ভেবে যে, আমরা মেসি-রোনাল্ডোর যুগে ফুটবল খেলেছি। ফুটবল দেখেছি। আমার তো মনে হয় না, ফুটবলে ও রকম স্বর্ণযুগ কখনও এসেছে বলে। যেখানে দু’জন প্লেয়ার মরশুমে পঞ্চাশ-ষাট-সত্তরটা করে গোল করছে। ভাবা যায় এ জিনিস? আর সেখানে আমরা কী করছি? না, মেসি বড় না রোনাল্ডো, সেই তর্ক নিয়ে পড়ে রয়েছি।

প্রশ্ন: আপনার কাছে মেসির জার্সি রয়েছে?

মার্সেলো: অবশ‌্যই। তবে প‌্যারিস সাঁ জাঁ-র জার্সি! (হাসি) মেসির বার্সেলোনার জার্সি আমার কাছে নেই। কেউ হয়তো কোনও দিন সেটা দেবে আমাকে!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.