ফিফা বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে অনেক কিছুই এবার প্রথম হচ্ছে। তিন ভিন্ন আয়োজক দেশ, ৪৮ দেশ নিয়ে প্রতিযোগিতা– এরকম অনেক কিছুই আগে হয়নি কোনও সংস্করণে। আরও একটা বিষয় প্রথমবার হতে চলেছে বিশ্বকাপের ইতিহাসে। প্রথমবার বিদেশে ম্যাচ খেলতে যাবে আয়োজকরা।
৯৬ বছরে প্রথমবার কোনও আয়োজক দেশ বিশ্বকাপের (FIFA World Cup 2026) ম্যাচ খেলতে চলেছে ভিনদেশের মাটিতে। যা হবে ভারতীয় সময় রবিবার রাতে, নকআউট পর্বের প্রথম ম্যাচেই। লস অ্যাঞ্জেলেসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে অন্যতম আয়োজক কানাডা। অবশ্য এই পরিস্থিতির জন্য ‘দায়’ রয়েছে তাদেরও।
আরও পড়ুন:
আসলে সূচি তৈরির সময় তিন আয়োজক দেশকে নিজ নিজ গ্রুপে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসাবে ধরা হয়েছিল। সেই মতো কানাডা যে গ্রুপে ছিল, সেই গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন রাউন্ড অফ ৩২-এর ম্যাচ খেলবে ভ্যাঙ্কুভারে। যে ম্যাচে নামবে এই গ্রুপের চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড। আর রানার্স হওয়ার সুবাদে লস অ্যাঞ্জেলেসে খেলতে হবে কানাডাকে।
অতীতে একমাত্র ২০০২ ছাড়া প্রতি বিশ্বকাপেই আয়োজক ছিল একটিমাত্র দেশ। ফলে সংশ্লিষ্ট দেশ যে পর্যায় পর্যন্ত পৌঁছক না কেন, সব ম্যাচ খেলেছে নিজেদের মাঠেই। আবার ২০০২ সালে দুই আয়োজক দক্ষিণ কোরিয়া এবং জাপানও নিজেদের সব ম্যাচ দেশের বিভিন্ন শহরে খেলেছে। অবশ্য এবার সূচি অনুযায়ী কানাডা ও মেক্সিকোর দেশের বাইরে খেলার সম্ভাবনা ছিলই। কারণ কোয়ার্টার ফাইনাল পর্ব থেকে সব ম্যাচ হবে মার্কিন মুলুকে। অর্থাৎ অন্য দুই আয়োজককে শেষ আটে পৌঁছলে নিজ দেশের বাইরে খেলতে হতই। তবে কানাডা তার আগে বিদেশের মাটিতে খেলতে যাচ্ছে। সঙ্গে নিজেদের নাম তুলছে প্রথম আয়োজক হিসাবে দেশের বাইরে বিশ্বকাপের ম্যাচ খেলার ইতিহাসে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ডিলিমিটেশন পাশে মরিয়া কেন্দ্র! শীঘ্রই ফের বসবে সংসদ অধিবেশন, ইঙ্গিত রিজিজুর
-
কৈলাশে মহাপ্রলয়, হিমালয়ে উষ্ণায়নের প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি! কতটা ঝুঁকিতে বাংলা?
-
আরও দুই ওয়ার্ড বাড়তে পারে কলকাতায়, ৪৫ ওয়ার্ডের ভোটার সংখ্যা প্রশ্নের মুখে
-
রেললাইনে রিলস, স্টান্টবাজির নেশা! পূর্ব রেলে অভিযানে গ্রেপ্তার ৮৫৩
-
বানের ধ্বংসলীলায় নেপালজুড়ে হাহাকার! মৃতের সংখ্যা বেড়ে ১৬২, এখনও নিখোঁজ ১৩৩ ভারতীয়
