বিশ্বকাপে (FIFA World Cup 2026) ‘ভার’ নিয়ে বিতর্ক অব্যাহত। বিশেষ করে আর্জেন্টিনা-মিশর ম্যাচে একাধিক সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়েছে। তারপরই নড়েচড়ে বসল ফিফা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ‘ভার’-এর ব্যবস্থাপনায় বদল আনছে ফিফা। স্টেডিয়ামে ‘ভার’-এর জন্য রেফারিরা তো থাকছেনই, এবার বাড়তি রেফারি নিয়োগ করছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।
ব্যাপারটা ঠিক কী? মাঠের রেফারি ছাড়াও ‘ভার’-এর ঘরে রেফারিরা থাকেন। ফিফার নতুন নিয়মে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোয় প্রতি স্টেডিয়ামে একজন অতিরিক্ত ‘ভার’ প্রতিনিধি থাকবেন। এতেও কাজ মিটছে না। তাঁর বিকল্প হিসেবে আরও একজন রেফারিকে রাখা হচ্ছে। তবে এঁরা সরাসরি মাঠের রেফারি বা ‘ভার’-এর কাজকর্মে মাথা গলাবে না। তাঁরা নিজেদের মতো কাজ করবেন।
আরও পড়ুন:
তাহলে কেন এই সিদ্ধান্ত? যদি কোনও কারণে মাঠের রেফারি ও ‘ভার’ প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়, তাহলে এই বাড়তি রেফারিরা সাহায্যে এগিয়ে আসবেন। এরকম সম্ভাবনা খুবই কম। তবু টেকনিক্যাল কারণে দু’পক্ষের মধ্যে সংযোগ না হলে, এই নতুন রেফারিরা মাধ্যম হিসেবে কাজ করবেন। বিশ্বকাপে রেফারিং নিয়ে বিতর্ক কমানোর জন্যই এই সিদ্ধান্ত ফিফার।
চলতি বিশ্বকাপে ‘ভার’ বহুবার আতসকাচের তলায় এসেছে। যার সাম্প্রতিক উদাহরণ, মিশরের বিরুদ্ধে আর্জেন্টিনার ৩-২ গোলে জয়ের ম্যাচে। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন ফিফার চিফ রেফারিং অফিসার জিয়ালুইজি কলিনা। কিংবদন্তি রেফারি বলেছেন, “ফিফা রেফারিরা প্রভাবিত হচ্ছেন, কেউই এমন অভিযোগ আনতে পারেন না, ফিফা প্রেসিডেন্ট নিজেও না। উনি সবসময়ে রেফারিদের উপর আস্থা রাখেন, কাজের পূর্ণ স্বাধীনতা দেন। ফুটবলার এবং কোচদের মতোই রেফারিও সৎভাবে নিজেদের সেরাটা দেন।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের
