‘অন্ধজনে দেহো আলো…’। দৃষ্টি কেবল চোখের নয়, হৃদয়েও। ফুটবলের আবেগ যে দৃষ্টির সীমা মানে না, তারই অপূর্ব প্রমাণ মিলল এবার। আর্জেন্টিনার ম্যাচে শতবর্ষী এক মেসি-ভক্তের আবেগ ছুঁয়ে গিয়েছিল বিশ্বকে। আর এবার সেই আবেগেরই নতুন পর্ব লিখলেন এক বাবা। দৃষ্টিহীন ছেলেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Ronaldo) গোল ‘দেখালেন’ তিনি।
হৃদয়স্পর্শী এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওয় দেখা যায়, এক বাবা বিশেষ ফুটবল বোর্ডের সাহায্যে তাঁর দৃষ্টিহীন ছেলেকে রোনাল্ডোর গোলের প্রত্যেক মুহূর্ত বুঝিয়ে দিচ্ছেন। বোর্ডে ছেলের আঙুল রেখে আক্রমণ গড়ে ওঠার প্রতিটি ধাপ তিনি বুঝিয়ে দেওয়ার সময় পাশের টিভিতে চলছিল লাইভ ম্যাচ। বাবার কাছ থেকে রোনাল্ডোর গোল করার ব্যাখ্যার শুনে আনন্দে আত্মহারা হয়ে ওঠে শিশুটি। আবেগঘন এই দৃশ্য ফুটবলপ্রেমীদের মন ছুঁয়ে গিয়েছে।
আরও পড়ুন:
View this post on Instagram
সেই ম্যাচে উজবেকিস্তানকে পাঁচ গোলের মালা পরায় পর্তুগাল। ৪১ বছর বয়সি রোনাল্ডো জোড়া গোল করে আবারও প্রমাণ করেন বয়স কেবলই সংখ্যা মাত্র। প্রথম গোলটি আসে জোয়াও ক্যানসেলোর বক্সের ভেতরে নিচু ক্রস থেকে। নিখুঁত ফিনিশে জালে পাঠান সিআর৭। প্রথমার্ধেই ব্রুনো ফার্নান্দেজের দারুণ থ্রু থেকে কঠিন কোণ থেকে দ্বিতীয় গোলটি করেন পর্তুগিজ মহাতারকা।
জোড়া গোলের মাধ্যমে গড়েন একাধিক ঐতিহাসিক রেকর্ড গড়েন রোনাল্ডো। ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসাবে ছ’টি বিশ্বকাপে (২০০৬-২০২৬) গোল করেম। পাশাপাশি বিশ্বকাপে (FIFA World Cup 2026) পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় কিংবদন্তি ইউসেবিওকে ছাড়িয়েও যান তিনি। এসবের মাঝেও ভাইরাল দৃষ্টিহীন খুদে ফ্যানের আবেগঘন ভিডিও। চোখে দেখতে না পারলেও বাবার ছোঁয়ায় সে ‘দেখে’ ফেলল প্রিয় তারকার গোল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘অত্যন্ত লজ্জাজনক, ক্ষমা চাওয়া উচিত’, শাহরুখ-অজয়দের দুঃসময়ে ‘উসকানি’ মুকেশের
-
শোভনদেব নাকি ঋতব্রত, বিরোধী দলনেতা কে? আজই হাই কোর্টে নিষ্পত্তি
-
স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে তৃষাকে ‘স্যালুট’ বিজয়ের! ‘নির্লজ্জ’, তোপ ডিএমকে-র
-
আচমকাই জড়িয়ে ধরে সতীর্থকে চুমু! মাঠের মধ্যে আজব কাণ্ড রাহুলের, ভিডিও ভাইরাল
-
হস্টেলে ঘুরছে ‘ভূতে পাওয়া’ পড়ুয়া! ‘ভূতুড়ে’ বাড়ি থেকে পালাল ৬০০ ছাত্রছাত্রী
