আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচের এক সপ্তাহ কাটতে চলল। কিন্তু সেই ম্যাচ নিয়ে বিতর্ক থামার জো নেই। ‘লা আলবিসেলেস্তে’র কাছে হার এখনও মেনে নিতে পারছে না ফিফা র্যাঙ্কিংয়ে ২৪ নম্বরে থাকা দলটি। বিদায় নেওয়ার পর থেকে ফিফার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন মিশরের ফুটবলার মোস্তাফা জিকো। এবার তাঁর নিশানায় লিওনেল মেসি।
মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মেসি। একটি অ্যাসিস্ট করার পাশাপাশি নিজেও একটি গোল করেন তিনি। তবে জিকোর দাবি, গোটা ম্যাচে মেসিকে নাকি খুঁজেই পাওয়া যায়নি। জিকোর কথায়, “মেসি সেরা ফুটবলার হতে পারে, তবে সেটা অবশ্যই রোনাল্ডোর পর। রোনাল্ডোকে খুব ভালোবাসি। মেসি যে সেদিন মাঠে ছিল বুঝতেই পারিনি।” এর আগেও ম্যাচের রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ, “আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। রেফারি শুরু থেকেই আমাদের বিরুদ্ধে ছিল। আর্জেন্টিনাকে জোর করে জেতানো হয়েছে। আগে থেকেই ঠিক করা ছিল, আর্জেন্টিনাকেই জেতাতে হবে।”
আরও পড়ুন:

দেশের সমর্থকদের কাছেও ক্ষমা চেয়েছিলেন তিনি। জিকো বলেছিলেন, “আমরা মিশরের মানুষকে আনন্দ দিতে চেয়েছিলাম। কিন্তু সেটা আমাদের হাতে ছিল না। সবকিছু রেফারির হাতে ছিল। গোটা বিশ্বকাপটাই সাজানো।” বিশ্বকাপে (FIFA World Cup 2026) মিশরের হয়ে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন জ়িকো। শেষ ষোলোয় আর্জেন্টিনার বিরুদ্ধে তিনিই দলের দ্বিতীয় গোলটি করেন। ম্যাচে তাঁর আরও একটি গোল বাতিল হওয়ায় বিতর্কের সৃষ্টি হয়। সেই সিদ্ধান্ত ঘিরে ক্ষোভ বাড়তে থাকে, এমনকী মিশরের কোচও হলুদ কার্ড দেখেন।
ক্ষোভ উগরে দিয়েছিলেন মিশরের কোচ হোসাম হাসানও। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “কে কী মনে করল তাতে আমার কিছু যায়-আসে না। আমি সত্যি কথাটাই বলতে এসেছি। ভালো ভালো কথা বলতে এখানে আসিনি। আমাদের সঙ্গে অন্যায়ভাবে প্রতারণা করা হয়েছে। গভীর অবিচারের শিকার হয়েছি আমরা।” এমনকী রেফারিং নিয়ে আপত্তি জানিয়ে ফিফার কাছে অভিযোগও করেছে মিশর ফুটবল সংস্থা। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি ফিফা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাজ্যের অনুরোধে সাড়া! প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নথিভুক্তকরণের সময়সীমা বাড়াল কেন্দ্র
-
‘বিদ্রোহী’ আবু তাহের এবং খলিলুরের হাতে রাখি পরালেন দিলীপ, ফের নয়া সমীকরণ?
-
শামুকের গতির WiFi নিয়ে নাজেহাল? এই সহজ পদ্ধতিতেই হবে মুশকিল আসান
-
তারকাদের জম্পেশ রাখি, গেরুয়া তিলকে সলমন, বিজ্ঞাপন বিতর্কে ‘ফ্যাশন কমিটি’কে কাঁচকলা কৃতীর!
-
অলিম্পিককে সামনে রেখে এবার তুফানগঞ্জে স্পোর্টস হাব, কী জানালেন মন্ত্রী?
