Advertisement
Advertisement
Spain vs Argentina

চেষ্টা করেও জিতল না আমেরিকা! ‘দুঃখ’ বুকে নিয়েই ফাইনালে মাঠে ট্রাম্প, ফের নিয়ম ভাঙবে ফিফা

মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল করতে ফিফা প্রেসিডেন্টকে ফোন করেছিলেন ট্রাম্প। বাতিল হয় লাল কার্ড। এবার ট্রাম্পের জন্য ফের নিয়ম ভাঙতে চলেছে ফিফা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ১৭:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ১৭:৩৪

options
link
চেষ্টা করেও জিতল না আমেরিকা! ‘দুঃখ’ বুকে নিয়েই ফাইনালে মাঠে ট্রাম্প, ফের নিয়ম ভাঙবে ফিফা zoom
বিশ্বকাপে 'আবির্ভাব' হতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের।
Advertisement

তাঁর দেশে বিশ্বকাপের (FIFA World Cup 2026) মহা আয়োজন। কিন্তু তিনিই অনুপস্থিত! তবে এবার বিশ্বকাপে ‘আবির্ভাব’ হতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়, রবিবার মেটলাইফ স্টেডিয়ামে বসে খেতাবি লড়াই দেখবেন মার্কিন প্রেসিডেন্ট। এখানেই শেষ নয়। চ্যাম্পিয়নদের হাতে ট্রফিও তুলে দিতে চলেছেন তিনি।

হোয়াইট হাউসের প্রচার সচিব ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার জানান, “আগামী রবিবার ফাইনাল ম্যাচের জন্য আমরা প্রত্যেকেই মুখিয়ে রয়েছি। আমি জানি, প্রেসিডেন্ট ওই ম্যাচ দেখতে যাবেন। আসলে এবারের বিশ্বকাপটাই সবচেয়ে বেশি দর্শক টেনেছে। ইতিহাসের সবচেয়ে নিরাপদ এবং সফল বিশ্বকাপ হয়েছে এবারই। সেই গৌরব আরও বাড়িয়ে তুলবে প্রেসিডেন্টের উপস্থিতি।” সাংবাদিকরা জানতে চান, স্পেন না আর্জেন্টিনা-ফাইনালে (Spain vs Argentina) কাকে সমর্থন করবেন ট্রাম্প? ক্যারোলিনের জবাব, মজার ছলে সেই উত্তর দেবেন প্রেসিডেন্ট নিজেই।

Advertisement

ফাইনালের আগে ফিফার বিশেষ এক অনুষ্ঠানেও অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট। তারপর ফাইনাল দেখবেন স্টেডিয়ামে বসে। ম্যাচ শেষ হয়ে গেলে মাঠে নেমে চ্যাম্পিয়নদের হাতে ট্রফিও তুলে দেবেন ট্রাম্প। যদিও বিশ্বকাপের ইতিহাসে এমনটা কোনওদিন ঘটেনি। প্রথা অনুযায়ী, ফিফা প্রেসিডেন্ট একাই চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এবার ট্রাম্পের সঙ্গে যৌথভাবে ট্রফি দেবেন জিয়ান্নি ইনফ্যান্তিনো। তিনি জানিয়েছেন, সবসময়ে ট্রাম্পের সঙ্গেই ছিলেন।

উল্লেখ্য, মাঠে না গেলেও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ‘চেষ্টা’ করেছেন ট্রাম্প। বসনিয়া এবং হারজেগোভিনার বিরুদ্ধে শেষ বত্রিশের ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগান। নিয়ম অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে সাসপেন্ড থাকতেন। কিন্তু তাঁর শাস্তি তুলে নেয় ফিফা। ইনফ্যান্তিনোকে ফোন করেছিলেন ট্রাম্প স্বয়ং। তারপরেই লাল কার্ড প্রত্যাহার হয়। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শেষ হয় কোয়ার্টার ফাইনালে। বেলজিয়ামের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আয়োজক দেশ। সেই দুঃখ মনে চেপেই ফাইনালের মঞ্চে হাজির থাকবেন ট্রাম্প। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, হাফ টাইম শো, স্পেন বনাম আর্জেন্টনা যুযুধান লড়াইয়ের সাক্ষী থাকবেন। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.