Advertisement
Advertisement
ফুটবলের মহাযুদ্ধ
FIFA World Cup 2026

বিশ্বকাপের মাঝে পরিবারে ভয়াবহ দুঃসংবাদ, দল ছেড়ে তড়িঘড়ি দেশে ফিরলেন এমবাপেদের কোচ

গ্রুপের শেষ ম্যাচ নরওয়ের বিরুদ্ধে ডাগআউটে থাকতে পারবেন না ফরাসি কোচ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ১৬:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ১৬:০০

options
link
বিশ্বকাপের মাঝে পরিবারে ভয়াবহ দুঃসংবাদ, দল ছেড়ে তড়িঘড়ি দেশে ফিরলেন এমবাপেদের কোচ zoom
দিদিয়ের দেশঁ। ফাইল ছবি

বিশ্বকাপের (FIFA World Cup 2026) মাঝেই ফরাসি শিবিরে দুঃসংবাদ। প্রয়াত হয়েছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁর মা। মঙ্গলবার দেশঁর মা প্রয়াত হয়েছেন। ফরাসি ফুটবল সংস্থা এই খবর নিশ্চিত করেছে। মায়ের মৃত্যুসংবাদ পেয়ে দেশে ফিরে যাচ্ছেন দেশঁ। ‘আই’ গ্রুপের শেষ ম্যাচ নরওয়ের বিরুদ্ধে ডাগআউটে থাকতে পারবেন না তিনি।

২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই বিশ্বকাপের নকআউট পর্বে চলে গিয়েছে ফ্রান্স। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ নরওয়ে। তাদেরও পয়েন্ট ৬। এই ম্যাচ যে জিতবে, সে গ্রুপ শীর্ষে শেষ করবে। ফলে আর্লিং হালান্ডদের বিরুদ্ধে কিলিয়ান এমবাপেদের ২৭ জুনের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ম্যাচে থাকতে পারবেন না বিশ্বজয়ী কোচ। নরওয়ের বিরুদ্ধে ডাগআউটে দেখা যাবে সহকারী কোচ গাই স্টেফানকে। দেশঁ না ফেরা পর্যন্ত তিনিই দল সামলাবেন।

Advertisement

ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ (মঙ্গলবার) সকালে কোচ তাঁর মায়ের মৃত্যুর বেদনাদায়ক খবরটি পান। শেষকৃত্যে অংশ নিতে তিনি ফ্রান্সে ফিরে যাবেন। ফলে বিশ্বকাপের গ্রুপের শেষ ম্যাচে তিনি ডাগআউটে থাকতে পারবেন না।’ উল্লেখ্য, আন্তর্জাতিক টুর্নামেন্টের মাঝে এর আগেও দেশঁ ব্যক্তিগত শোক পেয়েছেন। ২০২২ সালে নেশনস লিগে ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচের আগে তাঁর বাবা প্রয়াত হন। সেবারও কিছুদিনের জন্য দল ছেড়ে বাড়ি ফিরে যান।

খেলোয়াড় হিসেবে ফ্রান্সের হয়ে দেশঁ ১৯৯৮ সালের বিশ্বকাপ জেতেন। সেবার অধিনায়কও ছিলেন তিনি। এরপর ২০০০ সালেও ইউরো জয়ী দলে ছিলেন। ২০১২ সালে জাতীয় দলের কোচ হন এবং ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে ফাইনালে তোলেন। ২০১৮ সালে তাঁর তত্ত্বাবধানে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়। খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ ট্রফি জয়ের কীর্তি গড়েন দেশঁ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.