চল্লিশে চালসে। প্রবাদটা ক্রমেই অকেজো করে দিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Ronaldo)। বরং সিআর সেভেনে পায়ের জাদুতে জীবন্ত হয়ে উঠছে আরেক তত্ত্ব-লাইফ বিগিনস অ্যাট ৪০। একচল্লিশ বছর বয়সে এসেও তিনি একের পর এক নজির গড়ছেন। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে এসে গোল করলেন, ফিফা বিশ্বকাপের ইতিহাসে বয়ষ্কতম হিসাবে।
বিশ্বকাপের (FIFA World Cup 2026) প্রথম ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। মিডিয়া একেবারে ছিঁড়ে খেয়েছিল তাঁকে। ব্রিটিশ সংবাদমাধ্যম লিখে দিয়েছিল, পর্তুগালের প্রথম একাদশে ১০ জন ফুটবলার আর একজন মূর্তি। ফুটবলবোদ্ধাদের নিদান, বেঞ্চে বসিয়ে দেওয়া হোক রোনাল্ডোকে। কিন্তু বুড়ো হাড়ে ভেলকি কথাটা কি একেবারে ফেলে দেওয়ার মতো? যাবতীয় সমালোচনা থামিয়ে উজবেকিস্তানের বিরুদ্ধে স্বমহিমায় ফিরলেন সিআর সেভেন। প্রথম দিন থেকে তাঁর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন পর্তুগালের হেডস্যর রবার্তো মার্টিনেজ। তাঁর আস্থার মর্যাদা দিলেন।
আরও পড়ুন:
কিন্তু নিন্দুকদের বাক্যবাণ তো থামতেই চায় না। নিরন্তর তুলনা চলতে থাকে এক আর্জেন্তিনীয় প্রতিপক্ষের সঙ্গে। কেন? বিশ্বকাপের নকআউট পর্বে তো আজ পর্যন্ত গোল করতে পারেননি। ‘স্বার্থপরের’ মতো ৬টা বিশ্বকাপ খেলেছেন, প্রত্যেক সংস্করণে গোল করার অতিমানবিক রেকর্ড গড়েছেন, কিন্তু নকআউটে মরণ বাঁচন অবস্থায় রোনাল্ডো দলের কাজে লাগেন না-একথা বলতে দ্বিধা করে না সমালোচকমহল।
যাবতীয় অভিযোগ মিটিয়ে দিতেই যেন বন্ধু লুকা মদ্রিচের দলের বিরুদ্ধে এদিন খেলতে নামলেন। মাঠে নামার সঙ্গে সঙ্গে তাঁর নামের পাশে বসে গেল নতুন রেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে বয়স্কতম হিসাবে নকআউট খেলার নজির এখন সিআর সেভেনের দখলে। অদূর ভবিষ্যতে এই রেকর্ড ভাঙার সম্ভাবনা বেশ কম। প্রথমার্ধে অবশ্য রোনাল্ডোর খেলা দেখে তাঁকে খানিকটা বৃদ্ধ লাগছিল বটে। একটা বলে মাথা ছোঁয়াতে পারলেই গোল হয়ে যেত। কিন্তু সেই সহজ সুযোগ হাতছাড়া হল।
বিরতির পর অবশ্য সিআর সেভেনকে দেখে বোঝা মুশকিল যে তিনি ৪০ পেরিয়েছেন। একটা অনবদ্য গোল করলেন, তবে সামান্য অফসাইডের জন্য বাতিল। কিন্তু তিনি তো রোনাল্ডো, সমালোচকদের যোগ্য জবাব দেওয়ার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার। পেনাল্টিতে গোল হলে তবেই ম্যাচে টিকে থাকবে দল, এই মরণবাঁচন সময়ে এগিয়ে এলেন। গোলে শট মারতে বাঘা বাঘা ফুটবলারও ভুল করে বসেন। কিন্তু এদিন এতটুকু ভুল হল না পর্তুগাল অধিনায়কের। তাঁর শটে ম্যাচে ফিরল পর্তুগাল। বিশ্বকাপের ইতিহাসেও জায়গা করে নিলেন রোনাল্ডো, বয়স্কতম গোলদাতা হিসাবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘তোমাকে আইপিএলে নিয়ে যাব’, যশস্বীর ‘টোপ’ গিলেই আউট শ্রীলঙ্কার ব্যাটার
-
বাদ প্রধান বিচারপতি, পড়ুয়াদের দাবি মেনে নতুন করে সমাবর্তনের আয়োজন টাটার কলেজের
-
‘আমরা দুজনেই একসঙ্গে…’, ‘দেশু ৭’ শুটের শেষ দিনে ‘ডিরেক্টর’ দেবকে মন কেমনের চিঠি শুভশ্রীর
-
দুই স্ত্রীর মারামারিতে অজ্ঞান হয়ে হাসপাতালে, জ্ঞান হতেই ডিভোর্স মেসিদের ‘চোর’ বলা মিশর কোচের
-
ফোর্ট উইলিয়াম থেকে গার্ডেনরিচ! কী ছক ছিল আইএসআইয়ের? রানার সঙ্গী সানি দিল বিস্ফোরক তথ্য
