বিশ্বকাপের যবনিকা পতন। ফাইনালের (FIFA World Cup 2026 Final) হাফটাইমে জমকালো সমাপ্তি অনুষ্ঠানের সাক্ষী গোটা বিশ্ব। গোলশূন্য প্রথমার্ধের পরই একঝাঁক তারকার উপস্থিতিতে জমে ওঠে মেটলাইফের পরিবেশ। তবে শাকিরা, জাস্টিন বিবারদের মাঝে নজর কাড়লেন ব্রাজিলীয় কিংবদন্তিরা।

আরও পড়ুন:
কথা ছিল, ফাইনালে (FIFA World Cup 2026 Final) দুই দফায় হবে সমাপ্তি অনুষ্ঠান। ম্যাচ শুরুর আগে এবং প্রথমার্ধের শেষে। কিন্তু দেখা যায়, শুরুতে অনুষ্ঠানে খানিক কাটছাঁট করা হয়। আবার ঠিক ছিল, হাফটাইমে ৩০ মিনিট ধরে চলবে সমাপ্তি অনুষ্ঠান। যা নিয়ে তৈরি হয় তুমুল বিতর্ক। শেষমেশ সেই সময়ও কমিয়ে মিনিট সতেরোর অনুষ্ঠান দেখলেন দর্শকরা।

কানাডিয়ান পপতারকা জাস্টিন বিবার, জনপ্রিয় কোরিয়ান ব্য়ান্ড বিটিএসের পারফরম্যান্স তারিয়ে তারিয়ে উপভোগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর্শকাসনে তাঁর পাশেই দেখা গেল ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনোকে। এরপর শাকিরা এসে বিশ্বকাপের থিম সং ‘ডাই ডাই’ গান গাইতেই শব্দব্রহ্মে কেঁপে ওঠে গোটা স্টেডিয়াম। চিরাচরিত স্টাইলে ফুটবলপ্রেমীদের মন জয় করে নেন কলম্বিয়ান পপতারকা। খুদেদের সঙ্গে সেলফির আবদারও মেটান। তবে এসবের মাঝেই তাক লাগালেন ব্রাজিলীয় তারকারা।

মার্কিন গায়িকা মাডোনার সঙ্গে মাঠে নামেন ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডিনহো এবং রোনাল্ডো। চলতি বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছিল ব্রাজিল। কিন্তু ফাইনালের মঞ্চে সেই দেশের মহাতারকাদের দেখে আবেগে ভাসলেন ফুটবলপ্রেমীরা। স্টেডিয়াম থেকে তখন সপরিবারে গলা ফাটাচ্ছেন ডেভিড বেকহ্যাম। সব মিলিয়ে বিতর্ককে পিছনে ফেলে নিউ জার্সির বুকে স্মরণীয় হয়ে রইল এক অনবদ্য সমাপ্তি অনুষ্ঠান।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?
