বিশ্বকাপ থেকে বিদায় কেপ ভার্দের। আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরেও মাথা উঁচু ভোজিনহাদের। কারণ, বিশ্বজয়ীদের বিরুদ্ধে দু’বার পিছিয়ে পড়ে কামব্যাক করেছে ‘ব্লু শার্কস’রা। এ যেন তাদের ‘নৈতিক জয়।’ খোদ লিওনেল মেসিও যেন একথাই স্বীকার করে গেলেন। আর বিদায়ে ৪০ বছর বয়সি গোলকিপার বলে যান, “আমরা গর্বিত। বিশ্বজয়ীদের বিরুদ্ধে সমানে-সমানে লড়েছি। ম্যাচটা জিততেই পারতাম।”
এবারই প্রথম বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে ৩-২ গোলে জয়টা মোটেই স্বস্তির নয়। মিস পাস, গা-ছাড়া মনোভাব, ডিফেন্সে ফাঁকফোকর নিয়ে দুশ্চিন্তা থাকবেই। ম্যাচের পর মেসি বলেন, “সত্যি কথা বলতে, আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। এই জন্যই ওরা স্পেন বা উরুগুয়ের কাছে হারেনি। আমরা ভেবেছিলাম গোলের পর নিজেদের ছন্দ খুঁজে পাব। কিন্তু ঘটল তার উলটো। আমরা ভালোভাবে চাপ তৈরি করতে পারিনি। যেটা ওরা পেরেছে। এটা একটা নকআউট টুর্নামেন্ট। এখানে কেউ আপনাকে জায়গা ছেড়ে দেবে না।”
আরও পড়ুন:
তবে এই সাক্ষাৎকার আচমকাই বাধা পড়ে। কারণ, কেপ ভার্দের ফুটবলাররা মেসির সঙ্গে ছবি তুলতে চান। আর আর্জেন্তিনীয় মহাতারকাও সবার সঙ্গে হাসিমুখে ছবি তোলেন। ম্যাচের আগে কেপ ভার্দের প্রেসিডেন্ট জানিয়েছিলেন, তাঁর দলের ফুটবলার মেসির ভক্ত। ম্যাচের পর সেটাই দেখা গেল।
The smile on Messi’s face while taking selfie after selfie with the Cape Verde players after the game. They really swore he doesn’t vibe with Black players. 🩵😭 pic.twitter.com/0QgRfEDqRT
— MC (@CrewsMat10) July 4, 2026
গোলকিপার ভোজিনহাও বলেন, “আমরা বিশ্বজয়ীদের বিরুদ্ধে খেলেছি। সমানে-সমানে লড়েছি। ম্যাচ জেতার সুযোগও ছিল। আমরা গর্বিত। তবে মনখারাপও আছে। আমরা এভাবে ফিরতে চায়নি। কিন্তু আমরা এত প্রাপ্তির জন্য কৃতজ্ঞ। সতীর্থ, কোচ, ফেডারেশন, সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। এবার ভবিষ্যতের দিকে তাকাতে চাই। আশা করব, আমাদের তরুণ প্লেয়াররা বিশ্বের সেরা লিগগুলোতে খেলার সুযোগ পাবে।”
los jugadores de cabo verde estaban esperando que messi termine de dar notas para sacarse fotos con el 🥹🥹 pic.twitter.com/TWMBVwMbuG
— carø 3/3 (@jjkdday) July 4, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ডিম-থেরাপি ঠেকাতে এবার আসরে পুলিশ! শ্যামপুরে আমজনতাকে সংযত রাখতে চলছে মাইকিং
-
পালাবদলের ২ মাস পর হার স্বীকার মমতার! মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা কালীঘাট তৃণমূল সুপ্রিমোর
-
দুর্গাপুরে জঙ্গল থেকে ইসিএল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, ঋণের চাপ নাকি অন্য কারণ?
-
চন্দ্রিমা বিদায়ে দলের রাজ্য সভানেত্রী মমতা নিজেই! দুই সাধারণ সম্পাদক মদন ও কুণাল
-
পিতৃপক্ষে উদ্বোধন নয়, জৌলুস হারাবে শ্রীভূমি! তৃণমূল নেতা-মন্ত্রীদের দুর্গাপুজোর ভবিষ্যৎ কী?
