Advertisement
Advertisement
FIFA World Cup 2026

এক ম্যাচের ফলে নকআউটে পাঁচ দেশ, মেসিদের সামনে ভোজিনহার কেপ ভার্দে, কেমন হবে সূচি?

কোন কোন দল রাউন্ড অফ ৩২-এ উঠল?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২৬, ১৫:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২৬, ১৫:৪৫

options
link
এক ম্যাচের ফলে নকআউটে পাঁচ দেশ, মেসিদের সামনে ভোজিনহার কেপ ভার্দে, কেমন হবে সূচি? zoom
রাউন্ড অফ ৩২-এ মুখোমুখি মেসি-ভোজিনহা

ইতিহাস গড়ে বিশ্বকাপের (FIFA World Cup 2026) রাউন্ড অফ ৩২-এ গিয়েছে কেপ ভার্দে। গোলকিপার ভোজিনহার হাতে আটকে গিয়েছে সৌদি আরব। অন্যদিকে স্পেন উরুগুয়েকে হারানোয় গ্রুপে দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে গিয়েছে কেপ ভার্দে। কিন্তু শেষ ৩২-এই কি অভিযান শেষ হয়ে যাবে তাদের? কারণ, সামনে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসি বনাম ভোজিনহা দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। এছাড়া আর কোন কোন দল রাউন্ড অফ ৩২-এ উঠল? কারা কাদের মুখোমুখি হবে, তার অধিকাংশ ম্যাচের ছবিও পরিষ্কার।

প্রথমবার অংশগ্রহণ করেই নকআউটে পৌঁছে গিয়েছে কেপ ভার্দে। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৩। গ্রুপে দ্বিতীয় স্থানে। উরুগুয়ে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েও নকআউটে যেতে পারবে না। ২০১০-র পর এই প্রথম অংশগ্রহণ করেই পরের রাউন্ডে গেল কোনও দেশ। ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপের নকআউটে যাওয়ার নজিরও কেপ ভার্দের নামে। কিন্তু নকআউটে কঠিন প্রতিপক্ষ। সেখানে সামনে লিওনেল মেসির আর্জেন্টিনা। স্পেনকে আটকে অঘটন ঘটিয়েছিলেন ভোজিনহারা। আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ করতে পারবেন তাঁরা?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উরুগুয়ের হারে সুবিধা হল একসঙ্গে পাঁচ দেশের। এক ম্যাচ বাকি থাকতেই নকআউট নিশ্চিত হয়ে গেল ইংল্যান্ড, পর্তুগাল, ঘানা ও মিশরের। যোগ্যতা অর্জন করে ফেলল প্যারাগুয়েও। কীভাবে? প্রতিটা দলেরই পয়েন্ট ৪। শেষ ম্যাচ যদি হেরেও যায়, তাহলে সেই পয়েন্টেই থাকবে। অর্থাৎ এ, সি, এইচ, আই গ্রুপের যে দলগুলি ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে, তারা চাইলেও ইংল্যান্ড-পর্তুগালের মতো দেশগুলোকে টপকে যেতে পারবে না। এক ম্যাচেই ৫ দলের ভাগ্য নির্ধারিত হয়ে গেল। এই মুহূর্তে তৃতীয় স্থানে থেকে রাউন্ড অফ ৩২ নিশ্চিত হয়ে গিয়েছে সুইডেন, ইকুয়েডর, বসনিয়া ও হার্জেগোভিনা, প্যারাগুয়ের। ভাগ্য ঝুলে সেনেগালের।

‘জি’ গ্রুপে বেলজিয়াম, নিউজিল্যান্ডের ম্যাচ সমাপ্ত হওয়ার আগে পর্যন্ত রাউন্ড অফ ৩২-এর যে সূচি দাঁড়াল-
দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা (২৮ জুন – লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম)
ব্রাজিল বনাম জাপান (২৯ জুন – হিউস্টন স্টেডিয়াম)
জার্মানি বনাম প্যারাগুয়ে (২৯ জুন – বস্টন স্টেডিয়াম)
নেদারল্যান্ডস বনাম মরক্কো (৩০ জুন – এস্তাদিও মন্টেরে)
আইভরি কোস্ট বনাম নরওয়ে (৩০শে জুন – ডালাস স্টেডিয়াম)
ফ্রান্স বনাম সুইডেন (৩০শে জুন – নিউ জার্সি স্টেডিয়াম)
আমেরিকা বনাম বসনিয়া (৩০ জুন – সান ফ্রান্সিসকো স্টেডিয়াম)
আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে (৪ জুলাই – মায়ামি স্টেডিয়াম)
*সব ম্যাচ ভারতীয় সময় অনুযায়ী

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.