ঘাবড়ে গিয়ে ড্র করেছে ব্রাজিল (Brazil Football Team) ! এরকম কথা বলছেন কে? খোদ ব্রাজিলের কোচ কার্লো আন্সেলোত্তি। সেলেকাওরা বিশ্বকাপে নামছে চাপ মাথায় নিয়ে, শুনতেই অদ্ভুত। কিন্তু মরক্কোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করার কারণ হিসেবে আন্সেলোত্তির বক্তব্য, ভিনিসিয়াস-রাফিনহারা নাকি শুরুতে চাপই নিতে পারেননি। কিন্তু ম্যাচ যখন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, তখন কেন তরুণ তুর্কি এন্ড্রিককে নামিয়ে গোলের জন্য ঝাঁপালেন না ব্রাজিল কোচ?
এই বিষয়ে আরও খবর
গ্যালারিতে হলুদ জার্সির ঢেউ, ঢাক-ঢোল, সাম্বার ছন্দ সবই ছিল। শুধু ব্রাজিলের পরিচিত ফুটবলটাই ছিল না। মরক্কোর বিরুদ্ধে ব্রাজিল যে খেলাটা খেলেছে, তাতে আদৌ হেক্সা জয় সম্ভব কি না, প্রশ্ন উঠে গিয়েছে। মরক্কোর হয়ে প্রথম গোল করেন ইসমাইল সাইবারি। কিছুক্ষণের মধ্যে তা শোধ করেন ভিনিসিয়াস। কিন্তু আর ব্যবধান বাড়তে পারেনি ব্রাজিল।
ম্যাচের পর আন্সেলোত্তি বলেন, “আমরা ম্যাচটা ভালোভাবে শুরু করতে পারিনি। আমাদের দল একটু চাপে পড়ে গিয়েছিল। আমরা বলের পজিশন হারিয়েছি। বহুবার মুখোমুখি লড়াইয়ে হেরেছি। প্রথমার্ধটা একেবারেই ভালো খেলতে পারিনি। দ্বিতীয়ার্ধে কিছুটা উন্নতি করেছি। মরক্কো খুব ভালো দল। ম্যাচটা কঠিন ছিল। তবে প্লেয়াররা ঘাবড়ে গিয়েছিল। প্রথমার্ধে ওরা আমাদের প্রতিরোধ ভেঙে পালটা আক্রমণ করেছে।”
O momento em que Endrick soube que não entraria em campo!
📽️@CazeTVOficial pic.twitter.com/n2fdNpkwis
— LIBERTA DEPRE (@liberta___depre) June 14, 2026
অথচ দলে এন্ড্রিকের মতো তরুণ প্রতিভা আছেন। যিনি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচেও গোল করে দলকে জিতিয়েছেন। অথচ ১৯ বছর বয়সি ফুটবলার পুরো ম্যাচ রিজার্ভ বেঞ্চেই কাটিয়ে দিলেন। কেন এই সিদ্ধান্ত? আন্সেলোত্তি সরাসরি উত্তর দিলেন না। তিনি বলেন, “কোনও একজন প্লেয়ারকে নিয়ে মন্তব্য করব না। আমি দল নিয়ে কথা বলব।” মুশকিল হল, তাঁর বিশ্বকাপের প্রথম ম্যাচে কোথাও যেন সেই চেনা ব্রাজিলকে দেখা গেল না। বরং মরক্কোই দেখাল কেন তারা গত কয়েক বছরে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল হয়ে উঠেছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বলিউড নিষেধাজ্ঞাতেও নো টেনশন! ৬ কোটির ফেরারি চালিয়ে মুম্বইয়ের ‘ডন’ রণবীরই, দেখুন ভিডিও
-
মমতার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন অখিলেশ! ‘জনতাই ওঁকে চায়নি’, কলকাতায় দিদিকে বিঁধলেন কিরণময়
-
নাৎসিরাই সেরা! জার্মানি-কুরাসাও ম্যাচ চলাকালীন বর্ণবিদ্বেষী আচরণ রেফারির, উঠল সরানোর দাবি
-
বিশ্বকাপে মেসিদের ম্যাচে প্রবেশ নিষেধ হাজার হাজার আর্জেন্টিনা সমর্থকের, নেপথ্যে কোন কারণ?
-
‘পাক সন্ত্রাসবাদী বললেও সমস্যা নেই’, ‘আরশোলা’দের বিক্ষোভ কর্মসূচিতে সোচ্চার প্রকাশ রাজ




