বিশ্বকাপে (FIFA World Cup 2026) রেফারিং বিতর্ক এবার ফিফার দরবারে। স্কটল্যান্ড ম্যাচের যে রেফারি ভিনিসিয়াসের গোল বাতিল করেছিলেন, সেই রেফারির বিরুদ্ধে এবার ফিফায় নালিশ ঠুকল ব্রাজিলের ফুটবল ফেডারেশন। ব্রাজিল ফুটবল কর্তাদের সাফ কথা, মেক্সিকোর রেফারি সিজার র্যামসকে ভবিষ্যতে ব্রাজিলের আর কোনও ম্যাচে দায়িত্ব দেওয়া যাবে না।
আসলে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ২১ মিনিটে অনবদ্য দক্ষতায় স্কটল্যান্ডের জালে বল জড়িয়ে দিয়েছিলেন ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Jr)। স্কটল্যান্ড ডিফেন্সের জঘন্য ভুল কাজে লাগিয়ে গোল করেন তিনি। কিন্তু বাদ সাধে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। ভার জানায় ওই গোলটির আগে ভিনি স্কট ডিফেন্ডারকে ফাউল করেছেন। রেফারি সিজার র্যামস প্রথমে গোল দিলেও ‘ভার’-এর পরামর্শে রিপ্লে দেখতে যান। এবং রিপ্লে দেখে গোল বাতিল করে দেন। তিনি জানিয়ে দেন, স্কটল্যান্ডের ডিফেন্ডার হেন্ড্রির কাছ থেকে যেভাবে বলটি ছিনিয়ে নিয়েছিলেন ভিনি, সেটা আসলে ফাউল। রেফারির ওই সিদ্ধান্তেই ক্ষুব্ধ ব্রাজিল।
আরও পড়ুন:

ফিফাকে লেখা কড়া চিঠিতে ব্রাজিল ফুটবল সংস্থা বলছে, “রেফারির ওই সিদ্ধান্ত যে শুধু আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল তাই নয়, স্কটল্যান্ডের ফুটবলাররাও অবাক হয়ে যান। গোল বাতিল হওয়ার পর তাঁদের প্রতিক্রিয়াতেই সেটা স্পষ্ট হয়ে যায়।” সার্বিকভাবে বিশ্বকাপে রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছে ব্রাজিল। সিবিএফের বক্তব্য, রেফারিংয়ে কোনও ধারাবাহিকতা নেই। উদাহরণ হিসাবে ব্রাজিলের বক্তব্য, আলজেরিয়া ম্যাচে আর্জেন্টিনার মেসি লালকার্ড দেখার মতো ফাউল করেও ছাড় পেয়ে গিয়েছেন। তখন ফাউলও দেওয়া হয়নি। অথচ ভিনির গোল বাতিল করে দেওয়া হল। ব্রাজিল ফেডারেশনের সাফ কথা, সিজার র্যামসকে আর ব্রাজিলের কোনও ম্যাচে দায়িত্ব দেওয়া যাবে না। ফিফা এখনও ব্রাজিলকে সিদ্ধান্ত জানায়নি।

যদিও যদিও ওই বাতিল গোল ভিনিকে দমাতে পারেনি। ম্যাচের ৭ মিনিট এবং প্রথমার্ধের সংযুক্ত সময়ে গোল করে তিনি ব্রাজিলকে অনায়াসে জিতিয়ে দিয়েছেন। আক্ষেপ একটাই, ২১ মিনিটের ওই গোল বাতিল না হলে মেসির পাশাপাশি চলতি বিশ্বকাপে হ্যাটট্রিক হিরোদের পাশে নাম থাকত রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ডেরও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর
