Advertisement
Advertisement
ফুটবলের মহাযুদ্ধ
FIFA World Cup 2026

সৌদির বিরুদ্ধে লজ্জা বাঁচাল উরুগুয়ে! বিশ্বকাপে এখনও অপরাজিত এশিয়া, জয় পায়নি লাতিন আমেরিকা

উরুগুয়ের বিরুদ্ধে ৯টি অবিশ্বাস্য সেভ করে নায়ক সৌদির গোলকিপার মহম্মদ আল-ওয়াইসি। সোমবার রাতে স্পেনের বিরুদ্ধে কেপ ভার্দের গোলকিপার ভোজিনহার বীরত্ব দেখেছে ফুটবল বিশ্ব। ভোররাতে উরুগুয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন সৌদির ৩৪ বছর বয়সি গোলকিপার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ১৭:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ১৭:৫০

options
link
সৌদির বিরুদ্ধে লজ্জা বাঁচাল উরুগুয়ে! বিশ্বকাপে এখনও অপরাজিত এশিয়া, জয় পায়নি লাতিন আমেরিকা zoom
উরুগুয়ের বিরুদ্ধে অবিশ্বাস্য সেভ সৌদি আরবের গোলকিপার মহম্মদ আল-ওয়াইসির। ছবি: সোশাল মিডিয়া

বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরু হয়েছে চারদিন হয়ে গেল। এখনও পর্যন্ত ১৬টি ম্যাচ হয়েছে। কিন্তু এশিয়ার কোনও দেশ এখনও হারের মুখ দেখেনি। অন্যদিকে লাতিন আমেরিকার কোনও দেশ এখনও পর্যন্ত জিততে পারেনি। মঙ্গলবার সকালে সৌদি আরবের কাছে আটকে গেল উরুগুয়ে। বুধবার ভোররাতে এশিয়ার ইরাক ও পরে সকালে অন্য ম্যাচে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা নামছে। এবার কি ছবিটা বদলাবে?

সোমবার রাতে স্পেনের বিরুদ্ধে কেপ ভার্দের গোলকিপার ভোজিনহার বীরত্ব দেখেছে ফুটবল বিশ্ব। ভোররাতে মায়ামি স্টেডিয়ামে উরুগুয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন সৌদি আরবের ৩৪ বছর বয়সি গোলকিপার মহম্মদ আল-ওয়াসিস। গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে প্রথম ম্যাচে হারানোয় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এর এদিন উরুগুয়ের বিরুদ্ধে করলেন ৯টি অবিশ্বাস্য সেভ। ৪১ মিনিটে আবদুল্লা আল-আমরির গোলে এগিয়ে গিয়েছিল এশিয়ার দেশ। ৮০ মিনিটে সমতা ফেরান ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। খেলা শেষ হয় ১-১ গোলে।

Advertisement

এখনও পর্যন্ত বিশ্বকাপে এশিয়ার কোনও দল হারেনি। প্রথম ম্যাচে ২-১ গোলে জিতেছিল দক্ষিণ কোরিয়া। কাতার ড্র করে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। অস্ট্রেলিয়া ২-০ গোলে হারিয়েছে তুরস্ককে। জাপান ড্র করেছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। শেষমেশ সৌদির ড্রয়ের পর এদিন সকালে এশিয়ার দেশ ইরান ২-২ গোলে ড্র করেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। অবিশ্বাস্য হলেও সত্যি, বিশ্বকাপের ইতিহাসে আজ পর্যন্ত কোনও ম্যাচ হারেনি নিউজিল্যান্ড। বুধবার ভোররাতে আই গ্রুপে নরওয়ের বিরুদ্ধে নামবে ইরাক। তারপর ম্যাচ আছে জর্ডন ও উজবেকিস্তানের।

অন্যদিকে দক্ষিণ আমেরিকার প্যারাগুয়ে ১-৪ গোলে হেরেছে আমেরিকার কাছে। ব্রাজিল ড্র করেছে মরক্কোর বিরুদ্ধে। আইভরি কোস্টের বিরুদ্ধে হেরেছে ইকুয়েডর। এবার হোঁচট খেল উরুগুয়েও। বুধবার সকালে নামছে আর্জেন্টিনা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.