রবিবার ভারতীয় সময় সকাল ৬.৩০ মিনিটে শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড। সেই ম্যাচ পরিচালনার দায়িত্বে পর্তুগালের ‘বিতর্কিত’ রেফারি জোয়াও পিনেইরো। শুক্রবার এ কথা ঘোষণা করেছে ফিফা। এই ঘোষণার পরে উদ্বিগ্ন আর্জেন্টিনা সমর্থকরা।
৩৮ বছর বয়সি এই রেফারি ইউরোপীয় টুর্নামেন্টে পরিচিত মুখ। প্রথম বিশ্বকাপে (FIFA World Cup 2026) অংশ নিচ্ছেন তিনি। তাঁর সঙ্গে দুই সহকারীও পর্তুগালের। প্রথম সহকারী রেফারির দায়িত্বে ব্রুনো জেসুস। দ্বিতীয় সহকারী রেফারি লুসিয়ানো মাইয়া। গত মরশুমের চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচ পরিচালনা করার সময় বিতর্কে জড়িয়েছিলেন পিনেইরো। সেদিন পিএসজি বনাম বায়ার্ন মিউনিখের ম্যাচ ছিল। ১-০ গোলে এগিয়ে ছিল পিএসজি। নিজেদের বক্সে বল হাতে লাগে জোয়াও নেভেসের। বায়ার্ন ফুটবলারদের শত প্রতিবাদেও কর্ণপাত করেননি পিনেইরো। ভিএআরের সাহায্য পর্যন্ত নেননি। যা নিয়ে কম জলঘোলা হয়নি। জার্মান সংবাদমাধ্যম তাঁর সমালোচনায় ফলাও করে খবর করেছিল।
আরও পড়ুন:
এবারের বিশ্বকাপে পিনেইরো ইতিমধ্যেই সুইজারল্যান্ড বনাম বসনিয়া হারজেগোভিনা ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন। সেই ম্যাচে বসনিয়ার তারিক মুহারেমোভিচকে লাল কার্ড দেখান। এখানেই শেষ নয়। ওই ম্যাচে তিনটি হলুদ কার্ডও দেখান। এরপর রাউন্ড অফ ৩২-এ দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা ম্যাচেও রেফারি ছিলেন তিনি। প্রথমার্ধের শেষদিকে বক্সে পড়ে যান রিচি লারিয়া। তাঁর পেনাল্টির আবেদন তিনি নাকচ করে দেন। এই ম্যাচে তিনি দু’টি হলুদ কার্ড দেখিয়েছিলেন।
উল্লেখ্য, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচে রেফারি প্যানেলে সব রেফারিই আর্জেন্তিনীয় ছিল। যা নিয়ে কম বিতর্ক হয়নি। প্রধান রেফারি থাকবেন আর্জেন্টিনার ফাকুন্দো তেলো। তাঁর দুই সহকারী হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদেও আর্জেন্টিনার। চতুর্থ রেফারি দারিও এরেরা, রিজার্ভ সহকারী ক্রিস্তিয়ান নাভারো, ভিএআর দলের সদস্যরাও একই দেশের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বিভিন্ন দেশের রেফারিদের দায়িত্ব দেওয়া হলেও এবার তার ব্যতিক্রম ঘটেছে। সেই কারণেই বিতর্ক। ফ্রান্সের এক সংবাদমাধ্যমও ফিফার এই সিদ্ধান্ত নিয়ে সুর চড়িয়েছিল। তবে বৃহস্পতিবারের ম্যাচে কোনও বিতর্কিত সিদ্ধান্ত নেননি তাঁরা। এবার আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ পর্তুগালের বিতর্কিত রেফারি কেমন খেলান, তা দেখার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?
-
নজরে মহিলা ও যুবসমাজ, মোদির জন্মদিন উপলক্ষে একমাসের মেগা জনসংযোগ কর্মসূচি বঙ্গ বিজেপির
-
‘দুর্নীতিমুক্ত’ পুজোয় কোপ বাজেটে, উত্তর থেকে দক্ষিণ, ‘ছোট’ হচ্ছে কলকাতার কোন বড় পুজো?
-
এসআইআরে সেরা বিএলও, এবার ৭ দিনেই জনগণনার কাজ শেষ করলেন কালনার শিক্ষক
