Advertisement
Advertisement
FIFA World Cup 2026

ফের এস্কোবার-হত্যার আতঙ্ক! বিশ্বকাপ স্বপ্নভঙ্গে খুনের হুমকি, দেশে ফিরতে নারাজ কলম্বিয়া তারকা

৩২ বছর আগে বিশ্বকাপের ম্যাচ শেষে খুন হতে হয়েছিল আন্দ্রে এস্কোবারকে। ফের একই আতঙ্ক কলম্বিয়া ফুটবলে। এবার 'টার্গেট' জামিন্টন কাম্পাজ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ১৮:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ১৮:১৩

options
link
ফের এস্কোবার-হত্যার আতঙ্ক! বিশ্বকাপ স্বপ্নভঙ্গে খুনের হুমকি, দেশে ফিরতে নারাজ কলম্বিয়া তারকা zoom
কলম্বিয়ার ফুটবলার কাম্পাজ ও আন্দ্রে এস্কোবার
Advertisement

৩২ বছর আগে বিশ্বকাপের ম্যাচ শেষে খুন হতে হয়েছিল আন্দ্রে এস্কোবারকে। ফের একই আতঙ্ক কলম্বিয়া ফুটবলে। এবার ‘টার্গেট’ জামিন্টন কাম্পাজ। বিশ্বকাপ (FIFA World Cup 2026) থেকে কলম্বিয়া বেরিয়া যাওয়ার পরই তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। কলম্বিয়ার ফুটবল ফেডারেশন এই নিয়ে প্রতিবাদ জানালেও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। পরিস্থিতি এতটাই বিপজ্জনক যে, নিজের দেশে আর ফিরতে চাইছেন না ২৬ বছর বয়সি মিডফিল্ডার।

ঘটনার সূত্রপাত রাউন্ড অফ ১৬-তে সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া ম্যাচে। নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য ড্র ছিল। টাইব্রেকারে ৪-৩ গোলে হারে কলম্বিয়া। টাইব্রেকারে কলম্বিয়ার দু’জন ফুটবলার গোল মিস করেন। কিন্তু কাম্পাজ গোল করেছিলেন। তারপরও কেন হুমকি পাচ্ছেন তিনি? কারণ, অতিরিক্ত সময়ে সহজ গোলের সুযোগ মিস করেন। কলম্বিয়ার অনেকের মতে, ওই গোল করলে ম্যাচ অতিরিক্ত সময়ে যেত না। দেশ বিশ্বকাপের বাইরেও যেত না। অর্থাৎ সব দোষ কাম্পাজের। তাই খুনের হুমকি পাচ্ছেন আর্জেন্টিনার রোজারিও সেন্ট্রাল ক্লাবে খেলা ফুটবলার।

Advertisement

এখন কলম্বিয়ায় ফিরতে নারাজ তিনি। সোশাল মিডিয়ায় কাম্পাজ লিখেছেন, ‘ফুটবলে কঠিন মুহূর্ত থাকে। প্রিয় কলম্বিয়া, দয়া করে নিজের সম্মান হারিও না। আমাদের ভাবনা আলাদা হতে পারে। বা দুঃখ-হতাশার প্রকাশ অন্য হতে পারে। কিন্তু কোনও আবেগেই ঘৃণা বা ভয়ে ভয়ে বেঁচে থাকাটা সমর্থন করে না।’ এদিকে কলম্বিয়া ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘কোনও ক্রীড়াবিদ বা তাঁর ঘনিষ্ঠদের হুমকি দেওয়া উচিত নয়। ফুটবল ঐক্য, সম্মান ও আশার কথা বলে। কখনই ভয় দেখানো, হুমকি বা হিংসার জায়গা নয়।’

এই হুমকিগুলো কলম্বিয়ার ফুটবল ইতিহাসের এক অন্ধকার অধ্যায়কে মনে করিয়ে দেয়। ১৯৯৪ সালের বিশ্বকাপ হয়েছিল আমেরিকাতেই। সেখানে আমেরিকার কাছে ২-১ গোলে হারে কলম্বিয়া। ডিফেন্ডার আন্দ্রে এসকোবার একটি আত্মঘাতী গোল করেন। দল টুর্নামেন্ট থেকে বাদ পড়ে দেশে ফেরার কয়েকদিন পর মেডেলিনে এসকোবারকে হত্যা করা হয়। সেই আতঙ্ক এখনও তাড়া করছে ফুটবল দুনিয়াকে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.