সর্বাধিক দর্শকসংখ্যার নজির গড়েছে এবারের বিশ্বকাপ (FIFA World Cup 2026)। এবার আরও নতুন চমক দিতে চলেছে ফিফা। এই প্রথমবার বিশ্বকাপ ফাইনালে দেখা যাবে আধ ঘণ্টার হাফটাইম শো। অতীতে কোনও বিশ্বকাপের বিরতিতে এমন অনুষ্ঠান দেখেনি ফুটবলবিশ্ব। অর্থাৎ বিশ্বকাপ ফাইনালে এবার ভাঙছে দীর্ঘদিনের ঐতিহ্য।
এবার ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এ সুপার বোলের আদলে জাঁকজমকপূর্ণ হাফটাইম শোর আয়োজন করছে ফিফা। সেই কারণেই ১৫ মিনিটের বদলে বিরতি গড়াতে পারে প্রায় আধ ঘণ্টা পর্যন্ত। ফলে দর্শকদের জন্য অপেক্ষা করছে বর্ণাঢ্য সঙ্গীতানুষ্ঠান। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে মঞ্চ মাতাবেন বিশ্বের জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাদ্যম সূত্রে জানা গিয়েছে, জাস্টিন বিবার ও শাকিরার মতো তারকাদের দেখা যেতে পারে ফাইনালের অনুষ্ঠানে। প্রথমে বিবিসি ও আইটিভি হাফটাইম শো সম্প্রচার না দেখানোর কথা বললেও শেষ পর্যন্ত বিরতির সময় বাড়ায় হাফটাইম শো সম্প্রচারিত হতে পারে। উল্লেখ্য, এর আগে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা জানিয়েছিল, অনুষ্ঠানটি হবে ১১ মিনিটের। সময়ের সেই মেয়াদ বেড়ে ২৫ মিনিটের হতে পারে।
আরও পড়ুন:
এর আগে ক্লাব বিশ্বকাপ ফাইনালে চেলসি ও পিএসজি-র ম্যাচে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের জন্য ২৫ মিনিটের হাফটাইম শো করা হয়েছিল। যদিও কতক্ষণ শো হবে, তা নিয়ে সরকারিভাবে ফিফা এখনও কিছু জানায়নি। সেই কারণেই জল্পনা, বিশ্বকাপ ফাইনালে চিরাচরিত ১৫ মিনিটের সীমা ছাড়িয়ে যাবে বিরতি। ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি এর আগে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের ২৫ মিনিটের হাফটাইমের প্রস্তাব খারিজ করেছিল। তারা জানিয়েছিল, কোনওভাবেই ১৫ মিনিটের বেশি বিরতি দেওয়া উচিত নয়। একমাত্র রেফারির অনুমতিতেই এর হেরফের হতে পারে। তবে এবার এই নিয়মের হেরফের হতে পারে। তাই ফুটবলার ও কোচেদের কাছে এটা নতুন চ্যালেঞ্জও। কারণ বিষয়টায় অভ্যস্ত নন তাঁরা। এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে ইংল্যান্ডের সমর্থকদের একাংশের অভিযোগ, দীর্ঘ বিরতি ম্যাচের ছন্দ নষ্ট করতে পারে। এতে ফুটবলারদের পারফরম্যান্সেও প্রভাব ফেলতে পারে।
সঙ্গীতশিল্পীদের পাশাপাশি বিশ্বকাপ ফাইনালে থাকবে জনপ্রিয় কার্টুন চরিত্ররাও। পুতুলনাচের বিখ্যাত মার্কিন শো সেসমে স্ট্রিট, দ্য মাপেটসের কিছু চরিত্রকে আনা হবে মঞ্চে। পারফর্ম করবে তারাও। উল্লেখ্য, এই দুই কার্টুনই ১৯৫০-এর দশকে শুরু হয়েছিল মার্কিন মুলুকে। আজও সমান জনপ্রিয়তা রয়েছে এই দুই কার্টুনের। বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে আয়োজিত এই কনসার্টের টিকিট থেকে সংগৃহীত অর্থ দান করা হবে গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। ১০০ মিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্যে নেমেছে ফিফা। ইতিমধ্যেই ৫০ মিলিয়ন ডলারেরও বেশি অনুদান সংগৃহীত হয়েছে। টিকিটপিছু ১ ডলার পাঠানো হচ্ছে এই জনকল্যাণমূলক ফান্ডে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিজেপির সমর্থনে জুন মালিয়া! অনাস্থা ভোটে এগরা ২ পঞ্চায়েত সমিতির বোর্ডও গেরুয়া শিবিরের দখলে
-
রান্নাঘরের ড্রেন থেকে উঠছে টক গন্ধ? মিস্ত্রী ডাকার আগে করে দেখুন কাগজ ও গ্লাসের পরীক্ষা
-
সরকারি জমির মাটি-গাছ পাচার! অভিষেকের বিরুদ্ধে নালিশ
-
‘ইতিহাস, জানি নীরব সাক্ষী তুমি…’
-
‘দুই থেকে তিন…’, সন্তান হওয়ার সুখবর দিলেন শোভন-সোহিনী, কবে আসছে ‘জুনিয়র’?
