Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
FIFA World Cup 2026

বিশ্বকাপের আগে ‘অমানবিক’ ফিফা! দর্শকদের ভোগান্তি বাড়তে পারে এই সিদ্ধান্তে

আর এক সপ্তাহ। তারপরেই শুরু ফুটবল বিশ্বকাপ। তার আগেই দর্শকদের জন্য এক নিয়ম বদলে দিল ফুটবলের নিয়ামক সংস্থা। এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ১৯:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ১৯:০০

options
link
বিশ্বকাপের আগে ‘অমানবিক’ ফিফা! দর্শকদের ভোগান্তি বাড়তে পারে এই সিদ্ধান্তে zoom
ছবি এআই দ্বারা নির্মিত।

আর এক সপ্তাহ। তারপরেই শুরু ফুটবল বিশ্বকাপ। তার আগেই দর্শকদের জন্য এক নিয়ম বদলে দিল ফুটবলের নিয়ামক সংস্থা। নিরাপত্তার স্বার্থে বিশ্বকাপের ভেন্যুগুলিতে কোনও ধরনের জলের বোতল নিয়ে প্রবেশ করা যাবে না বলে জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

যেসব স্টেডিয়ামে গরম আবহাওয়ায় ম্যাচ হবে, সেখানকার দর্শকদের উদ্বেগ আরও বেড়েছে। অনেকেরই প্রশ্ন, প্রচণ্ড গরমের মধ্যে জলের বোতল সঙ্গে নেওয়ার অনুমতি না থাকলে দর্শকদের ভোগান্তি বাড়তে পারে। এর আগে খালি ও স্বচ্ছ পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল নিয়ে স্টেডিয়ামে ঢোকার অনুমতি ছিল। কিন্তু নতুন নির্দেশিকায় সেই সুবিধা তুলে দেওয়া হয়েছে। শুধু বোতলই নয়, কাপ, জার এবং ক্যানের মতো সামগ্রীও নিষিদ্ধ করা হয়েছে। আয়োজকদের মতে, এই ধরনের বস্তু ছুড়ে মারা হলে খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল বা দর্শকদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

Advertisement

এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘ফুটবলার, রেফারি, সমর্থক, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা এবং সুস্থতা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। কোনওরকম ঝুঁকি ও দুর্ঘটনা এড়াতেই সব ধরনের বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অনেক ভেন্যুতেই আগে থেকেই বাইরের বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। এবার বিশ্বকাপের সব স্টেডিয়ামে একই নিয়ম কার্যকর করা হচ্ছে।’

এই সিদ্ধান্তের ফলে সমর্থকদের একাংশ উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ কয়েকটি ভেন্যুতে তাপমাত্রা ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। গরমের মধ্যে জলের বোতল নিয়ে যাওয়ার সুযোগ না থাকায় অনেকেই অসুবিধার মধ্যে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন। যদিও আয়োজকদের দাবি, দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। তাদের বক্তব্য, ‘প্রতিটি আয়োজক শহরের স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্টেডিয়ামের আশপাশে মিস্টিং স্টেশন, ফ্যান, হাইড্রেশন স্টেশন এবং কুলিং টেন্টের ব্যবস্থা করা হবে।’ এছাড়া স্টেডিয়ামের ভিতরে বিক্রি হওয়া পানীয় জলের দামও অন্যান্য বড় ইভেন্টের সময় যে পর্যায়ে থাকে, সেই স্তরেই রাখা হবে বলে জানানো হয়েছে। ফলে নিরাপত্তা ও দর্শকসুবিধার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে আয়োজকরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.