বিশ্বজোড়া তাঁর খ্যাতি। সর্বকালের অন্যতম সেরা পপস্টার তিনি। আর ফিফা ফুটবল বিশ্বকাপে শাকিরা (Shakira) যেন চিরন্তন। কেউ কেউ বলেন, শাকিরার পারফরম্যান্স ছাড়া নাকি বিশ্বকাপ শুরুর সেই আমেজটাই আসে না। চলতি ফিফা বিশ্বকাপেও (FIFA World Cup 2026) তিনিই উদ্বোধনের সুর বেঁধেছেন। এই নিয়ে চার-চারটি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল শাকিরাকে। দাঁড়ান দাঁড়ান, সত্যিই মেক্সিকোতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরাই পারফর্ম করেছেন তো? এ প্রশ্নে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।
এই বিষয়ে আরও খবর

কেন শাকিরা আসল নাকি নকল প্রশ্ন উঠছে? আসলে ৪৯ বছরের ওই পপ তারকা মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানে যে পারফরম্যান্স করেছেন, সেটা অনেকেরই মনপসন্দ হয়নি। শাকিরা মানেই তো ম্যাজিক। তাঁর কণ্ঠে যেমন জাদু, তেমনই নাচের প্রতিটি স্টেপে মুগ্ধতা। সেই ম্যাজিক মেক্সিকো সিটির উদ্বোধনী অনুষ্ঠানে দেখতে পাননি শাকিরার ভক্তকূল। এ শাকিরা কেমন যেন অচেনা। হলুদ রংয়ের পোশাক, কালো সানগ্লাস। কয়েক মিনিটের পারফরম্যান্সে নাকি সেই শরীরী হিল্লোলও দেখা যায়নি, যা দেখে অভ্যস্ত তাঁর অনুরাগীরা। এমনকী শাকিরাকে স্টেজ পারফরম্যান্সের সময় সানগ্লাস পরতেও সচরাচর দেখা যায় না।

অনেকেই বলছেন, শাকিরাকে দেখে শাকিরা মনে হয়নি। পারফরম্যান্স দেখেও মনে হয়নি তিনিই বিখ্যাত পপস্টার। তাঁদের দাবি, আসলেই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরা পারফর্ম করেননি। তাঁর ডামি কাউকে দিয়ে পারফর্ম করিয়েছে ফিফা। নেটিজেনদের বক্তব্য, শাকিরার মন্ত্রমুগ্ধ করা পারফরম্যান্স দেখা যায়নি। তাঁর চুলের স্টাইল এবং রংও সন্দেহজনক। তাছাড়া সানগ্লাস পরে পারফর্ম করাটাও সন্দেহের উদ্রেক করে। লাটিন আমেরিকায় এমনিতেই শাকিরার ডামি হিসাবে শাকিবেক্কা বিখ্যাত। ভেনেজুয়েলার শাকিবেক্কাকে দেখে অনেকেই শাকিরা ভেবে বিভ্রান্ত হন। সেটাই সন্দেহ আরও বাড়াচ্ছে।
সব মিলিয়ে পুরো বিষয় নিয়ে কাটাছেঁড়া চলছে নেটদুনিয়ায়। ফিফা বা শাকিরা কেউই এসব জল্পনা নিয়ে মুখ না খোলায় শোরগোল আরও বাড়ছে। অবশ্য শাকিরার অনুরাগীদের একাংশের দাবি, মেক্সিকো সিটিতে পপস্টারই পারফর্ম করেছেন। এসব নিয়ে লেখালেখি অর্থহীন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ




